আঁকশি

আঁকশি Ankshi , An Art School
( আঁকতে, আঁকতে, শিখি )

বাসন্তিকা Water Colour on Paper
02/03/2026

বাসন্তিকা
Water Colour on Paper

Sunday Class 🌞📚👨‍🏫
17/07/2025

Sunday Class 🌞📚👨‍🏫

রথের দিনের সবচেয়ে ব্যস্ত দুটি মানুষ  ..একজন রথ টেনে নিয়ে চলে আর একজন ব্যস্ত ও কর্তব্যরত ভাবে রাস্তা পরিস্কার করতে করতে এ...
27/06/2025

রথের দিনের সবচেয়ে ব্যস্ত দুটি মানুষ ..একজন রথ টেনে নিয়ে চলে আর একজন ব্যস্ত ও কর্তব্যরত ভাবে রাস্তা পরিস্কার করতে করতে এগিয়ে চলে অনেকটা ওই পাইলট car এর মতো করে ..নস্টালজিয়া সহ রং তুলিতে আমার, আমাদের ছোটবেলার রথযাত্রা.. শুভ রথযাত্রা

আজ চিত্র শিল্পী  যামিনী রায়ের  জন্মদিন। কলমের সাদা কালো আঁচড়ে আঁকা ছবিতে জানাই বিনম্র চিত্র প্রণাম 🙏
11/04/2025

আজ চিত্র শিল্পী যামিনী রায়ের জন্মদিন। কলমের সাদা কালো আঁচড়ে আঁকা ছবিতে জানাই বিনম্র চিত্র প্রণাম 🙏

শুভ মহা শিবরাত্রি 🙏🙏🙏
26/02/2025

শুভ মহা শিবরাত্রি 🙏🙏🙏

তুলসী চক্রবর্তী সম্বন্ধে এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় মহাশয় বলেছিলেন - "তাঁর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না তবে আমেরি...
11/12/2024

তুলসী চক্রবর্তী সম্বন্ধে এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় মহাশয় বলেছিলেন - "তাঁর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন" .. হয়তো অনেক লতাপাতার মধ্যে সঠিক তুলসী পাতাটা চিনে নেওয়ার চোখ বা ক্ষমতা তাঁর ছিলো বলেই সোনা চিনতে পরশ পাথর লাগেনি .."পরশ পাথর" সিনেমায় তাকে মানিকবাবু যখন মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন আনন্দে | পরে তাঁকে প্রতিদিন একশো টাকা পারিশ্রমিক এর প্রস্তাব দিলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন-" ওরে বাবা আমি এত টাকা পাওয়ার যোগ্য নই.. আর সিনেমা পাড়ায় যদি রটে যায় আমি রোজ একশো টাকা নিচ্ছি আমি আর কাজ পাব না মানিকবাবু |" দারিদ্র কোনভাবেই তুলসী বাবুর অকৃত্রিম হাসি এবং অভিনয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি ..আজ তাই তুলসী পূজো করার দিন .. কাগজ আর পেনে আঁকা ছবিতে জানাই কিংবদন্তীর প্রতি বিনম্র চিত্র প্রণাম

আমার কিছু ঘনিষ্ঠ,তথাকথিত উচ্চশিক্ষিত বন্ধুদের মুখে একটা কথা সেদিন শুনলাম - " বার খেয়ে ক্ষুদিরাম হবি নাকি ? " বার খেয়ে" ক...
03/12/2024

আমার কিছু ঘনিষ্ঠ,তথাকথিত উচ্চশিক্ষিত বন্ধুদের মুখে একটা কথা সেদিন শুনলাম - " বার খেয়ে ক্ষুদিরাম হবি নাকি ? " বার খেয়ে" কথাটার ডিক্সনারি গত অর্থ না থাকলেও এখানে মূলত "মগজ ধোলাই হয়ে ব্যবহৃত হওয়া " অর্থে ব্যাবহৃত হয়েছে,শিক্ষিতদের জন্য ইংরেজী বিশ্লেষণে যার অর্থ emotional fool .. আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম একবার ভেবে দেখবি তো তুই ঠিক পনেরো থেকে ষোলো বছর বয়সে কি করতিস .. ওই হয়তো গান্ধীমেলায় গিয়ে সাহসের পরিচয় দেওয়ার জন্য সবথেকে উঁচু নাগর দোলায় উঠে ভীতু বন্ধুদের উদ্দেশ্যে হাত নাড়তিস ,নয়তো পাঞ্জাব ফ্যাশনের দোকানে গিয়ে পূজোর সময় ছেঁড়া ফাটা নতুন ফ্যাশনের জিন্স কেনার আবদারটা খুব সাহসের সঙ্গে মা বাবাকে জানাতিস আর নয়তো ওই হিন্দু গার্লস স্কুলের সামনে বার বার সাইকেল নিয়ে বীরদর্পে শাহরুখ খান স্টাইলে চক্কর দিতিস, খুব বড়জোর হলে মাধ্যমিক পরীক্ষায় তোমার প্রিয় মহাপুরুষ হিসেবে, বাণেশ্বর বাবুর লেখা নেতাজী রচনা হুবহু লাইন বাই লাইন নামিয়ে দিতে পেরে এসে অব্যর্থ দেশপ্রেমিক হিসেবে গর্বে জামার কলার তুলে ঘুরে বেড়াতিস কিংবা স্বাধীনতা দিবসের দিন আমাদের স্কুলের প্রোসেসান লাইন যখন মডেল স্কুল ক্রস করতো তখন নিজের 100 শতাংশ দিয়ে গলাফাটিয়ে স্লোগান দিতিস শহীদ ক্ষুদিরাম বোসকি- জয়য় .. একবার ভাব একটা বছর ষোলো সতেরোর ছেলে সেইবয়সেই বুঝেছিলো যে কোনো দেশের মুক্তি কখনোই শুধুমাত্র বয়স্ক,প্রাপ্ত বয়স্ক কিংবা বুদ্ধিজীবীদের দিয়ে আসতে পারে না ,আসে নি.. যুবসম্প্রদায়কে প্রত্যক্ষভাবে দরকার .. তাদের মধ্যেকার উদ্দমী আবেগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন আর সেটা তিনি নিজের ফাঁসির মাধ্যমে,আত্মবলিদানের মাধ্যমে শুরু করতে চেয়েছিলেন ঠিক যেমন মোটর স্টার্ট করতে গেলে প্রথমেই একটা প্রচুর পরিমান কারেন্টের প্রয়োজন হয় স্টার্টিং টর্কের জন্যে .. একটা নতুন পথের দিশা দিতে চেয়েছিলেন .. একদমই একটি যুদ্ধকালীন ঠান্ডামাথার স্ট্র্যাটেজিও বলতে পারেন .. আর তারজন্য নিজের আত্মাহুতি দিতে দ্বিতীয় বারের জন্যেও ভাবেননি তিনি .. কতবড়ো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন একবার ভাবুন তো ..ওইবয়সে , সেইযূগে দাঁড়িয়ে এরকম দূরদর্শী চিন্তাধারাকে আমরা এইযূগে এসেও বুঝতে পারছি না ,ইমোশনাল ফুল বলছি,কেউ কেউ আজমল কাসভদের মতো সন্ত্রাসবাদীদের সাথে ক্ষুদিরামকে গুলিয়ে ফেলছি .. তাহলে একবার ভাবুনতো আমরা যূগের তুলনায় ঠিক কতোটা পিছিয়ে পড়েছি .. আর এর জন্য ঠিক দায়ী কে ? উচ্চ শিক্ষা,নীতি,দেশপ্রেম না আদর্শ ?আমার কাছে ক্ষুদিরাম মানে কালচে গাঢ় রক্তের নির্ভীক ক্ষুদিরাম ..এ ক্ষুদিরাম প্রচন্ড তীব্র ,প্রচন্ড শান্ত , অদ্ভুত রকমের প্রভাবশালী .. কলম কাগজে আমার ছোট্ট চিত্র শ্রদ্ধার্ঘ্য

শিল্পী শ্রী নন্দলাল বসুর জন্মদিন আজ.. কাঠকয়লা আর কগজে জানাই বিনম্র চিত্র শ্রদ্ধার্ঘ্য
03/12/2024

শিল্পী শ্রী নন্দলাল বসুর জন্মদিন আজ.. কাঠকয়লা আর কগজে জানাই বিনম্র চিত্র শ্রদ্ধার্ঘ্য

এক মিনিট ❤.. শুভ জন্মদিন জটায়ু , থুড়ি সন্তোষ দত্ত ..কিছু কিছু সময় কাল্পনিক চরিত্র,বাস্তব চরিত্রের সাথে এমন ভাবে মিশে যা...
02/12/2024

এক মিনিট ❤.. শুভ জন্মদিন জটায়ু , থুড়ি সন্তোষ দত্ত ..কিছু কিছু সময় কাল্পনিক চরিত্র,বাস্তব চরিত্রের সাথে এমন ভাবে মিশে যায় যে আমরা গুলিয়ে ফেলি লালমোহন গাঙ্গুলির Original নাম সন্তোষ দত্ত না সন্তোষ দত্তের ছদ্ম নাম জটায়ু .. আর ঠিক একারনেই হয়তো জয়বাবা ফেলুনাথের পর সন্তোষ বাবুর অকস্মাৎ মৃত্যুর পর Sir সত্যজিৎ রায় আর ফেলুদা নিয়ে সিনেমা বানান নি,বানাতে চান নি ..শুনছি আবার নাকি ফেলুদা হবে .. বলছি সন্তোষ দত্ত নতুন করে খুঁজে পাওয়া গিয়েছে তো ?

কতটা ওদের শেখাতে পেরেছি জানিনা তবে ছোট ছোট কুচি কাঁচাদের ভালোবাসা, নিজেদের হাতে তৈরি Teacher's Day এর কার্ড আমাকে বিশ্বা...
28/11/2024

কতটা ওদের শেখাতে পেরেছি জানিনা তবে ছোট ছোট কুচি কাঁচাদের ভালোবাসা, নিজেদের হাতে তৈরি Teacher's Day এর কার্ড আমাকে বিশ্বাস করতে বাধ্য করাচ্ছে যে ওদের অন্তরের, মনের একটা অংশে আমি রয়েছি। এই পাওনা, প্রাপ্তি কিন্তু স্বর্গীয়, বড্ড বেশি তৃপ্তি দায়ক। হয়তো এই অনুভূতিকে আমি ভাষায় লিখে বোঝাতে পারছি না, পারবো না, সম্ভম্বও নয়

27/11/2024

Address

Debayan Kar , West Kumarpur , Raja Bazar
Contai
721401

Telephone

9932575700

Website

Alerts

Be the first to know and let us send you an email when আঁকশি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আঁকশি:

Shortcuts

Share

Category