ABRSM - HE Purba Medinipur

ABRSM - HE Purba Medinipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABRSM - HE Purba Medinipur, Education, Medinipur, Contai.

নবনিযুক্ত ADPI Dr. Bijoy Krishna Roy মহাশয়কে ABRSM (HE), পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা 💐💐তমলুকের অন্যতম ...
20/09/2026

নবনিযুক্ত ADPI Dr. Bijoy Krishna Roy মহাশয়কে ABRSM (HE), পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা 💐💐

তমলুকের অন্যতম বিশিষ্ট নারী শিক্ষাপ্রতিষ্ঠান Shahid Matangini Hazra Government General Degree College for Women-এর অধ্যক্ষ Dr. Bijoy Krishna Roy মহাশয় সম্প্রতি ADPI (Additional Director of Public Instruction) হিসেবে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করবেন।
তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণের শুভক্ষণে ABRSM (HE), পূর্ব মেদিনীপুর জেলা-র পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
অধ্যক্ষের কার্যালয়ে নবনিযুক্ত ADPI মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁর নতুন দায়িত্বের সাফল্য ও আগামী দিনের কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃত্ব ও অধ্যাপকবৃন্দ।

উপস্থিত ছিলেন—
🔹 ড. দেবশংকর দাস, সম্পাদক, ABRSM (HE), পূর্ব মেদিনীপুর জেলা
🔹 ড. জগন্নাথ সামন্ত
🔹 ড. কালিপদ মাইতি
🔹 ড. অর্জুন পাত্র
🔹 ড. জয়দেব মান্না
🔹 অধ্যাপক প্রিন্স বিশ্বাস
🔹 অধ্যাপক মিহির মন্ডল
🔹 ড. রথীন জানা

মহিষাদল রাজ কলেজের মাননীয় অধ্যাপক ড. মানস কুমার মাইতি মহাশয়কে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান ২০২৬’-এ ভূষিত হওয়ায় অখিল ভারতীয় ...
11/09/2026

মহিষাদল রাজ কলেজের মাননীয় অধ্যাপক ড. মানস কুমার মাইতি মহাশয়কে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান ২০২৬’-এ ভূষিত হওয়ায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (উচ্চশিক্ষা), পূর্ব মেদিনীপুর জেলা-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানোর এক গৌরবময় মুহূর্ত। 💐

শিক্ষাক্ষেত্রে তাঁর নিরলস নিষ্ঠা, দূরদর্শিতা, নেতৃত্বগুণ ও অনুকরণীয় অবদানের যথার্থ স্বীকৃতি এই সম্মান। তাঁর এই গৌরবময় অর্জন মহিষাদল রাজ কলেজ পরিবার তথা সমগ্র শিক্ষকসমাজকে গর্বিত করেছে।

তাঁর আগামী দিনের কর্মজীবনের আরও সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করি।







#শিক্ষকসম্মান
#শ্রদ্ধা_ও_অভিনন্দন

ভারতীয় চিরন্তন গুরু-শিষ্য পরম্পরা, জ্ঞান-সংস্কৃতি ও মূল্যবোধকে স্মরণ ও ধারণ করার উদ্দেশ্যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্...
10/09/2026

ভারতীয় চিরন্তন গুরু-শিষ্য পরম্পরা, জ্ঞান-সংস্কৃতি ও মূল্যবোধকে স্মরণ ও ধারণ করার উদ্দেশ্যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (উচ্চ শিক্ষা), প্রভাত কুমার কলেজ ইউনিট-এর উদ্যোগে প্রভাত কুমার কলেজ, কাঁথিতে এক পবিত্র গুরুবন্দনা অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী রমানাথানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম, কাঁথি। এছাড়াও উপস্থিত ছিলেন ড. অমিত কুমার দে, অধ্যক্ষ, প্রভাত কুমার কলেজ, কাঁথি।

অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদান করেন মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী, সাংসদ, কাঁথি লোকসভা এবং সভাপতি, পরিচালন সমিতি, প্রভাত কুমার কলেজ, কাঁথি।

তাঁদের মূল্যবান বক্তব্যে গুরুর প্রতি শ্রদ্ধা, ভারতীয় জ্ঞানপরম্পরা, নৈতিক শিক্ষা এবং সমাজ ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা বিশেষভাবে উঠে আসে। অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে ভারতীয় গুরু-শিষ্য পরম্পরার গভীর তাৎপর্য তুলে ধরার একটি সুন্দর প্রচেষ্টা পরিলক্ষিত হয়।

কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

গুরুর প্রতি শ্রদ্ধা • জ্ঞান ও মূল্যবোধের প্রতি অঙ্গীকার • ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা

#গুরুবন্দনা #গুরু_শিষ্য_পরম্পরা

প্রভাত কুমার কলেজ, কাঁথি-র মাননীয় অধ্যক্ষ ড. অমিত কুমার দে মহাশয়কে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান ২০২৬’-এ ভূষিত হওয়ায়, অখিল ভ...
08/09/2026

প্রভাত কুমার কলেজ, কাঁথি-র মাননীয় অধ্যক্ষ ড. অমিত কুমার দে মহাশয়কে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান ২০২৬’-এ ভূষিত হওয়ায়, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা), পূর্ব মেদিনীপুর জেলা-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানোর মুহূর্ত। 💐

শিক্ষাক্ষেত্রে তাঁর নিরলস নিষ্ঠা, বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শিতা ও অনুকরণীয় অবদানের যথার্থ স্বীকৃতি হিসেবে এই সম্মান নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের।

তাঁর আগামী দিনের কর্মজীবনের আরও সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।







#শিক্ষকসম্মান
#অভিনন্দন

নন্দীগ্রাম সীতানন্দ কলেজে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হলো পবিত্র গুরুবন্দন কার্যক্রম অনুষ্ঠান।ভারতীয় শাশ্বত জ্ঞানপর...
01/09/2026

নন্দীগ্রাম সীতানন্দ কলেজে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হলো পবিত্র গুরুবন্দন কার্যক্রম অনুষ্ঠান।

ভারতীয় শাশ্বত জ্ঞানপরম্পরা, গুরু-শিষ্য ঐতিহ্য এবং সমাজ গঠনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় শিক্ষাভাবনা ও শিক্ষক সমাজের দায়িত্ব নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শ্রী সুদীপ দাস মহাশয়, সভাপতি, পরিচালন সমিতি (GB President), নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। ডঃ কৃষ্ণগোপাল অধিকারী মহাশয়, জেলা সঙ্ঘচালক, পূর্ব মেদিনীপুর। মাননীয় অধ্যক্ষ মহাশয়, নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। ডঃ দেবশঙ্কর দাস মহাশয়, জেলা সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা), পূর্ব মেদিনীপুর। ডঃ দীপক কুমার হাজরা মহাশয়, সদস্য, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা)।

কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর, সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়।

#গুরুবন্দনা #শিক্ষা

রাজ্যস্তরীয় মহাসম্মেলন - ২০২৬আয়োজক: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ( উচ্চশিক্ষা) State Aided College Teacher Ca...
31/08/2026

রাজ্যস্তরীয় মহাসম্মেলন - ২০২৬

আয়োজক: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ( উচ্চশিক্ষা) State Aided College Teacher Category- I

স্থান : রাজগঞ্জ কলেজ, জলপাইগুড়ি

তারিখ : ৩০ শে আগষ্ট, ২০২৬ ( রবিবার)

ভিডিও বার্তা-
১. সম্মানীয় শ্রী শিশির কুমার অধিকারী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, গ্রামোন্নয়ন দপ্তর, ভারত সরকার
২. সম্মানীয় ডাঃ হরেকৃষ্ণ বেরা, রাষ্টমন্ত্রী, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, পশ্চিমবঙ্গ সরকার
আমন্ত্রিত সম্মানীয় ব্যক্তিবর্গ
১. ডাঃ জয়ন্ত কুমার রায় : সাংসদ, জলপাইগুড়ি লোকসভা
২. শ্রী দীনেশ সরকার, বিধায়ক, রাজগঞ্জ বিধানসভা
৩. ড. প্রশান্ত সরকার, সহযোগী অধ্যাপক, কার্শিয়াং কলেজ এবং সাধারণ সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ( উচ্চশিক্ষা), পশ্চিমবঙ্গ
৪. ড. অমর চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, সুকান্ত মহাবিদ্যালয় এবং রাজ্য সম্পাদক,অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ( উচ্চশিক্ষা)

মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের ABRSM (HE) ইউনিটের পক্ষ থেকে মাননীয় সাংসদ শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয় এবং মহাবিদ্যা...
30/08/2026

মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের ABRSM (HE) ইউনিটের পক্ষ থেকে মাননীয় সাংসদ শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয় এবং মহাবিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু প্রামাণিক মহাশয়ের উপস্থিতিতে এক সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উভয় বিশিষ্ট ব্যক্তিত্বকে আন্তরিক স্বাগত, সশ্রদ্ধ অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
কর্মসূচিটিকে সর্বতোভাবে সফল ও ফলপ্রসূ করে তোলার জন্য ইউনিটের সমস্ত শ্রদ্ধেয় সদস্য-সদস্যা ও সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। আপনাদের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা আগামী দিনে সংগঠনের পথচলাকে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।

মহিষাদল গার্লস কলেজের ABRSM (HE) ইউনিটের পক্ষ থেকে কলেজের পরিচালন সমিতির নবদায়িত্বপ্রাপ্ত সম্মানীয় সভাপতি এবং পশ্চিমবঙ...
27/08/2026

মহিষাদল গার্লস কলেজের ABRSM (HE) ইউনিটের পক্ষ থেকে কলেজের পরিচালন সমিতির নবদায়িত্বপ্রাপ্ত সম্মানীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অরূপ কুমার দাস মহাশয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

ABRSM(HE)-এর খেজুরী কলেজ ইউনিটের পক্ষ থেকে অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ খেজুরী কলেজে সরকার মনোনীত গভর্নিং বডির নবনিযুক্ত সভাপত...
26/08/2026

ABRSM(HE)-এর খেজুরী কলেজ ইউনিটের পক্ষ থেকে অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ খেজুরী কলেজে সরকার মনোনীত গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি তথা চণ্ডীপুর বিধানসভার মাননীয় বিধায়ক ড. পীযূষ কান্তি দাস মহাশয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

ABRSM - HE Purba Medinipur

21/08/2026

এগরা এসএসবি কলেজে (Egra SSB College) আয়োজিত গুরু বন্দনা কার্যক্রমের এই মুহূর্তটি অত্যন্ত সুন্দর ও ভক্তিপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে মাঙ্গলিক শঙ্খ বাজিয়ে এক পবিত্র ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

Address

Medinipur
Contai
721401

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABRSM - HE Purba Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category