15/08/2026
খেজুরি পাবলিক স্কুলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
আজ ১৫ আগস্ট ২০২৬, খেজুরি পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি বিধানসভার বিধায়ক সম্মানীয় সুব্রত পাইক, বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার দোলাই, বিনোদ মন্ডল, সুশোভন জানা, খেজুরী-১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা কাকলি মন্ডল, পঞ্চায়েত সদস্যা রমা মান্না ও সুকুমার বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজসেবী সজল মাইতি, তাপস দাস, ফাল্গুনী দাস, মাধুরী মাইতি, সঞ্চারী দাস, সুদীপ্ত শাসমল, রাধা বিনোদ দাস, শৈল্পিক গায়েন, প্রণতিপ্রসাদ সামন্ত-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খেজুরি পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি ও যোগব্যায়াম পরিবেশন করে। তাদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাস, স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের প্রতি ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের কর্ণধার গোবিন্দ প্রসাদ দাস বলেন,
“প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত হলেও খেজুরি পাবলিক স্কুলে শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশের জন্য আধুনিক শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক শিশুকে মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী ও অতিথিদের মধ্যেও চারা গাছ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ার বার্তা নিয়ে এই উদ্যোগ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যম দাস।
দেশের স্বাধীনতা, শিশুদের শিক্ষা এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার—এই তিন বার্তাকে সামনে রেখে খেজুরি পাবলিক স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন হয়ে উঠল এক স্মরণীয় অনুষ্ঠান।
#স্বাধীনতা_দিবস #জয়হিন্দ #বন্দেমাতরম #শিক্ষা #সবুজ_ভবিষ্যৎ