30/11/2025
SDMTগল্প_পাঠের_আসর📚 📖তোত্তো_চান🧑🌾পর্ব_২১💂♀️রিয়ো চান যুদ্ধে গেল🔥🏫তোমোই ধ্বংস হয়ে গেল😭বিদায়
শেষ পর্যন্ত রিয়ো চানেরও যুদ্ধে যাওয়ার ডাক এসে গেল। তোমোই স্কুলের দারোয়ান। যাকে ছাড়া তোমোই অচল। তাকে বিদায় দেওয়ার দিন একটি টি পার্টির আয়োজন করলেন হেডমাস্টার মশাই। বিদায় শব্দটির ছোটদের মনে কোনো প্রভাব পড়তে না দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। তাই শব্দটি বর্জন করে তিনি 'টি পার্টি' নামটি ব্যবহার করলেন।
ছাত্রছাত্রীরা নিজেদের মনের কথা উজার করে বলল রিয়ো চানকে। সবার শেষে তোত্তো চান কী বললো? বিদায় বেলার ক্ষণ কিভাবে হাসি, গল্পে পূর্ণ হয়ে উঠল?
সায়োনারা সায়োনারা : বিদায়
বি 29 বোমারু বিমানের আঘাতে পুড়ে ছাই হয়ে গেল, মড়মড় করে ভেঙে পড়ল তোমোই গাকুয়েন স্কুল। কোনো ক্রমে বাঁচল হেডমাস্টার মশাইয়ের পরিবার। তাঁর চিরপরিচিত রং চটা থ্রি পিস স্যুট গায়ে, পকেটে হাত দিয়ে চিরপরিচিত ভঙ্গিতে কি উচ্চারণ করলেন তিনি নিজের ইউনিভার্সিটিতে পাঠরত বড় ছেলের উদ্দেশ্যে? সেই ছেলের নামটিও যে 'তোমোই'। তাঁর স্বপ্নের 'তোমোই'। আগুন কি পারল তাঁর চিরপ্রশান্ত, চির উদ্যমী, চির সবুজ মনকে পুড়িয়ে ফেলতে?
আর তোত্তো চান? রেলগাড়ি স্কুলে তার সহযাত্রীরা? তাদের কী হল? ভবিষ্যতেই বা কী করবে তারা? যুদ্ধবিধ্বস্ত তোকিও ছেড়ে কোথায় যাবে তারা?
জানতে হলে দেখুন আজকের সম্পূর্ণ পর্ব।
আগামী পর্বে সমাপ্ত হতে চলেছে 'তোত্তো চান' গল্পটি। আপনাদের কেমন লেগেছে এই গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের এগিয়ে চলার পাথেয়। গল্পটিকে যথাসম্ভব শেয়ার করার অনুরোধ রইল। তবেই এই অনবদ্য গল্পটি তার যোগ্য সম্মান পাবে। ভবিষ্যতে আর কোন গল্প আপনি শুনতে চান আমাদের আসরে? অবশ্যই আমাদের জানান।
SDMTগল্প_পাঠের_আসর📚 📖তোত্তো_চান🧑🌾পর্ব_২১💂♀️রিয়ো চান যুদ্ধে গেল🔥🏫তোমোই ধ্বংস হয়ে গেল😭বিদায় েষ পর্যন্ত .....