Ostoporna

Ostoporna

Share

It is a personal blog of a public figure. Here we can see the reflections of cultural -educatinal si

18/12/2025

পারিজাত ফুল
__________

পারিজাত ফুল কোন একটি নির্দিষ্ট গাছ, বা অরণ্য কে বলা হয় না। সাধারণত ফুলের বাগান, মন্দির প্রাঙ্গন বা যে কোনো
পবিত্র উদ্যানে যেমন অযোধ্যা, বারাণসী ইত্যাদি স্থানে যে সব জুঁই ফুল বা শিউলি ফুল দেখা যায়,সেগুলি কে পারিজাত ফুল বলে।একে মাদার বা মান্দার ফুল ও বলে।
‌‌ পারিজাত ফুল নিয়ে একটি সুন্দর গল্প আছে।
পারিজাতিকা নামে এক রাজকুমারী ছিলেন। তিনি সূর্যের প্রেমে
পড়েন। ভালোবেসে বিয়ে করতে চান। কিন্তু তার কাছে গেলেই তো ভস্মীভূত হয়ে যাবেন। তাই মনের দুঃখে তিনি আত্মহত্যা
করেছিলেন। রাজকন্যা র চিতাভস্ম থেকে অত্যন্ত সুন্দর ও সুগন্ধি এক ফুলের দেখা মেলে।
সুন্দর রং,মনোরম গন্ধ মিলে একটা
স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক হিসেবে এই ফুল কে পারিজাত ফুল বলে।।

Photos from Ostoporna's post 16/12/2025

দীর্ঘতম কাঁচের সেতু পেল ভারত

সম্প্রতি বিশাখাপত্তনমে একটি নতুন ব্রিজ চালু হয়েছে।যেটা কিনা ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার গ্লাস ব্রিজ।এটি পর্যটন কেন্দ্র হিসেবে আকর্ষণীয় হয়ে উঠছে।
এটির নাম "কৈলাসগিরি স্কাই ওয়াক।
কৈলাসগিরি পাহাড়ের উপর, সমুদ্রপৃষ্ঠ
থেকে প্রায় ১০০০ ফুট ওপরে প্রায় ৫৫মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ। এর মেঝে
স্বচ্ছ কাঁচের তৈরী। এখান থেকে বঙ্গোপসাগরের ইস্টার্ন ঘাট, শহর ও পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। কাঁচের মেঝেতে হাটার অভিজ্ঞতা ই রোমাঞ্চকর।

১লা ডিসেম্বর ২০২৫ উদ্বোধন হয়েছে।

15/12/2025

বাংলাদেশি নৌসেনার ভারতীয় জলসীমায় ঢুকে হামলা

রবিবার ১৩ই ডিসেম্বর নামখানা থেকে ভারতীয় ট্রলার "এফ বি পারমিতা দশ"
বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য রওনা দেয়
ভারতীয় ট্রলার টি আন্তর্জাতিক জলসীমা
র কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার জাহাজ আলো বন্ধ করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় মৎস্যজীবী দলের ট্রলার টির উপর হামলা চালায়। ট্রলারটি তে১৬ জন মৎস্যজীবী ছিলেন। ৫জন নিখোঁজ রয়েছেন।
পুরো ঘটনা র তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ ।

14/12/2025

যদি হয় কুজন
কলাপাতায় ১জন,যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন'জন

14/12/2025

মাত্র ২২মিনিট যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন লিওনেল মেসি, তাতেই তার নাভিশ্বাস উঠে গেল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬১মিনিট কিন্তু তিনি মাতিয়ে রাখলেন

14/12/2025

মধ্যপ্রদেশের কাটনি স্টেশন। এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়াল। অনেকেই "কুলি,""কুলি "বলে হাঁকছেন।একজন মহিলা লাল পোশাকে এসে দাঁড়াল। হাতে রেলওয়ের কুলি ব্যাচ নং ৩৬।
.... . . সন্ধ্যা মারাভি।তার স্বামী মারা যাবার পর তিন সন্তান ও শ্বাশুড়ি মায়ের দেখভাল করার জন্য আজ বেছে নিয়েছেন মালবাহকের কাজ। সৎ পথে উপার্জন করার জন্য এ-ই প্রচেষ্টা।
তিনি ই প্রথম মহিলা কুলি হিসেবে নাম করেছেন। যদি ও উত্তর পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা কুলি হিসেবে মঞ্জু দেবী ব্যাচ নং ১৫ ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন।
. মহিলা হিসাবে এই কষ্টসাধ্য পেশায় এসে লড়াই করে টিকে থাকার জন্য স্যালুট জানাই।
ভালো থাকুন মঞ্জুদেবী, সন্ধ্যা মারাভি।

13/12/2025

ICC র কোন ক্রিকেট টুর্নামেন্ট আর দেখা য়াবে না Jio star এ ২০২৬ থেকে।

08/12/2025

বহু জল্পনা র পরে পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানা র বিয়ে বাতিল

08/12/2025

কম্বোডিয়ার প্রিয়া বিহার এলাকার ১০০০বছরের পুরনো শিব মন্দির নিয়ে থাইল্যান্ডের সাথে লড়াই শুরু কম্বোডিয়ার।

Photos from Ostoporna's post 05/12/2025

বর্তমানে জন্মশতবর্ষ পূর্ণ হল বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের। সেই উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সোনারপুরে।চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। চলবে ১১টা থেকে ৪টে পর্যন্ত। প্রদর্শনী র উদ্বোধন করেন পরিচালক ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক।
"তিতাস একটি নদীর নাম",অযান্ত্রিক," মেঘে ঢাকা তারা" ইত্যাদি ছবি দেখানো র মাধ্যমে পরিচালক কে স্মরণ করা হচ্ছে।

05/12/2025

৪ঠা নভেম্বর জন্মশতবর্ষ পূর্ণ হল বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক মহাশয়ের।।

02/12/2025

#শিশুর_আচরণ
#ঘটনা_২

তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের প্রথম দিন। বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে মেয়েটির বাবা স্কুলে নিতে এসে আবদার করলেন, প্রশ্নগুলো যদি what's app group এ দিয়ে দেন তাহলে মেয়ে কি কি ঠিক করেছে বা ভুল করেছে তা দেখতে পাওয়া যাবে।
যথারীতি, স্কুলের নিয়ম অনুযায়ী তাকে জানানো হলো, display board এ প্রশ্ন দেওয়া হয়েছে, সেখান থেকেই তাকে দেখে নিতে হবে।
তিনি তা মেনে নওতে মোবাইলে বেশকিছু ছবি তুলে নিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলেন।
দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ক্লাস টিচারকে ফোন করে জানালেন, তার মেয়ে পরীক্ষার খাতায় যা লিখেছে অন্য একটি ছেলে এসে মুছে দিয়েছে।
বেশ উদ্বেগের সাথে তিনি কথা গুলো বললেন, তাহলে মেয়ে কিভাবে নম্বর পাবে?
ক্লাস টিচার তার নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শান্ত কন্ঠস্বরে জানালেন, প্রত্যেকে ঘরে তো আলাদা আলাদা শিক্ষক ছিলেন। এমন ঘটনা ঘটার কথা নয়, তবুও যদি ঘটে থাকে তাহলে যিনি ছিলেন তার সাথে কথা বলে বিষয় টি জানবেন।
উত্তর মনোঃপুত না হওয়ায় তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করে আবারও একই অভিযোগ করলেন।
যেহেতু ফোনটা যখন এসেছিল তখন সমস্ত শিক্ষক শিক্ষিকা দের টিফিন চলছিল এবং একই জায়গায় বসে তারা টিফিন করছিলেন তাই ঘটনা টি প্রধান শিক্ষিকার কানে এসেছে।
তারপরও তার কাছে ফোন আাসায় তিনি জানালেন, ফোনে তো সব কথা বোঝানো সম্ভব নয়,আপনি আগামীকাল স্কুলে আসুন সকলের সামনে বাচ্চাটির সাথে এবং যিনি guard দিয়েছেন সেই শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে দেবেন।
এবারেও উত্তর পছন্দ হলো না মেয়েটির বাবার।
তিনি ফোন করলেন সেই শিক্ষককে যিনি guard এ ছিলেন।
বিষয়টি বিস্তারিত জানালেন মাস্টার মহাশয়। তিনি জানালেন, মেয়েটি উত্তর পারছিল না বলে কান্না করছিল, তাই কিছু কিছু উত্তর বুঝতে এবং করতে সাহায্য করেন স্যার। কিন্তু উত্তর বলে দিলেও দুটো উত্তরে ভুল বানান লেখায় তিনি দেখিয়ে দেন ভুল বানান গুলো। সেই বানান গুলো মেয়েটি মোছে, কিন্তু লেখার আগেই সময় শেষ হয়ে যায়। খাতা নিয়ে নেন শিক্ষক।
ফোনে কথাগুলো শুনেই মেয়েকে ধরিয়ে দেন ফোনটা---
২য় শ্রেণীর বাচ্চা মেয়ে, সম্পূর্ণ অস্বীকার করে ঘটনা টি-- সে নাকি কোনো কান্না করেই নি, সব উত্তর তার জানা ছিল।
ফোনের এপার থেকে আমরা বোঝানোর চেষ্টা করি--- পেনসিলে লেখা মুছলে বোঝা যাবেই-- তাছাড়া ওর পাশে চতুর্থ শ্রেণীর বাচ্চার সিট পড়েছিল। তাই কোনোভাবে ঘটনাটি অন্য রকম কিছু। ফোনেই শুনতে পাই মেয়েকে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছেন বাবা।
আমরা বলি দেখা করার জন্য। কারণ সমস্যাটা গভীর বলেই মনে হয় আমার। একটি ২য় শ্রেণীর বাচ্চা কেনই বা বারবার মিথ্যে বলবে!!
এর আগে ক্লাস টেস্টের খাতায় লালকালিতে পাওয়া ৯ এর বাঁদিকে নীল কালি দিয়ে ১ লিখে ১৯ করে বাড়িতে দেখিয়েছে।
ছেলে মানুষী বুদ্ধিতে যেটুকু কুলিয়েছে সেটুকুই করেছে সে---

রাত তখন ৯টা, আমার কাছে ফোন আসে-- ম্যাম, মেয়োকে খুব পিটিয়েছি, মেয়ে সব সত্যি স্বীকার করেছে।

কিন্তু বিষয় টা কি এতটাই স্বাভাবিক?
এতটাই সরল?
সত্যি কি মিটলো??
আর কু সে বলবে না মিথ্যা?
কেন সে বলছে?
কিসের ভয় সে পাচ্ছে?
ভবিষ্যতে আর কি ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারে??

প্রশ্ন গুলো আপনাদের কাছে রইলো--
সমাধান জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আমরা সর্বদা আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে থাকি।
( যদিও এরপরও আছে --- শুনতে চাইলে আর একদিন)
Jayati Chatterjee
Anchita Chatterjee
Sima Banerjee

Want your school to be the top-listed School/college in Chinsurah?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chinsurah
712503

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm