হুগলী গার্লস হাইস্কুল- Hooghly Girls' High School

  • Home
  • India
  • Chinsurah
  • হুগলী গার্লস হাইস্কুল- Hooghly Girls' High School

হুগলী গার্লস হাইস্কুল-  Hooghly Girls' High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হুগলী গার্লস হাইস্কুল- Hooghly Girls' High School, School, Chinsurah.

হুগলী গার্লস হাইস্কুল (Hooghly Girls' High School) পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়ার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং নামী সরকারি সাহায্যপ্রাপ্ত বালিকা বিদ্যালয়। এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে বিদ্যালয়টির একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আমাদের স্কুলে ১লা জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত ‘স্বচ্ছতা পাখোয়ারা’ পালনের উদ্যোগকে সফল করার লক্ষ্যে B.B.MEMORIAL CHARITA...
15/07/2026

আমাদের স্কুলে ১লা জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত ‘স্বচ্ছতা পাখোয়ারা’ পালনের উদ্যোগকে সফল করার লক্ষ্যে B.B.MEMORIAL CHARITABLE TRUST এর সক্রিয় সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। প্রথম সপ্তাহে স্কুলে ওয়াটার পিউরিফায়ার এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে ছাত্রীরা ভীষণ উপকৃত হয়েছে।
‎পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, গত ৯ই জুলাই অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের সাথে ওয়েস্ট মেটেরিয়াল বা বর্জ্য পদার্থ দিয়ে মডেল তৈরির বিষয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। দশ, এগারো ও বারো তারিখের সময়সীমার মধ্যে ছাত্রীরা তাদের মডেল তৈরির কাজ করেছে এবং ১৩ই জুলাই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

ছবি সৌজন্যে: Chinsurah stories
09/07/2026

ছবি সৌজন্যে: Chinsurah stories

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসারদের তত্বাবধানে পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। মোট ৮...
09/07/2026

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসারদের তত্বাবধানে পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। মোট ৮২৪ জন ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ১২৬ জনকে হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। অভিভাবকদের হাতে এই সকল ছাত্রীদের referral card তুলে দেওয়া হয়।প্রতি বছর বিদ্যালয়ে এই ধরণের স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে থাকে। আমরা সদর হাসপাতালের মেডিকেল অফিসারদের কাছে এজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

26/06/2026

আজ ২৬ শে জুন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়ার গোরখা গ্রাউন্ড ইনডোর স্টেডিয়ামে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকারের 'নেশা মুক্ত ভারত অভিযান'-এর অংশ হিসেবে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে র ্যালি করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়। আমাদের ছাত্রীরাও এই অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করে।

🧘‍♀️ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬: হুগলী গার্লস হাইস্কুলের একটি সুস্থ পদক্ষেপ 🧘‍♂️​আজ ২১শে জুন, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্...
21/06/2026

🧘‍♀️ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬: হুগলী গার্লস হাইস্কুলের একটি সুস্থ পদক্ষেপ 🧘‍♂️

​আজ ২১শে জুন, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। শরীর ও মনের সুষম বিকাশ এবং ছাত্রীদের মধ্যে সুস্থ জীবনযাত্রার বার্তা পৌঁছে দিতে আজ আমাদের হুগলী গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।

​বিদ্যালয়ের এই সুন্দর উদ্যোগে আমাদের ছাত্রীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে।

​✨ আজকের কর্মসূচীর কিছু ঝলক:

​বিদ্যালয়ে যোগ ও প্রাণায়াম: স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাসন ও প্রাণায়াম শেখানো এবং অনুশীলন করানো হয়। পড়াশোনার পাশাপাশি এই চর্চা তাদের মনঃসংযোগ বাড়াতে এবং মানসিক চাপ দূর করতে দারুণ সাহায্য করবে।

​চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে গৌরবময় উপস্থিতি: শুধু বিদ্যালয়ের ভেতরেই নয়, আজ চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানেও আমাদের স্কুলের ছাত্রীরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। শহরের এত বড় একটি মঞ্চে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের।

​শারীরিক ও মানসিক সুস্থতাই হোক জীবনের মূল মন্ত্র। আসুন, আমরা সকলেই প্রতিদিনের জীবনে যোগাভ্যাসকে সামিল করি এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলি।

​আমাদের ছাত্রীদের এই সুন্দর ও অনুশাসনমূলক অংশগ্রহণের কিছু মুহূর্ত নিচে শেয়ার করা হলো। 👇

‎আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস  হিসেবে পালিত হচ্ছে। আমাদের রাজ্যের ইতিহাসে এই দিনটির গুরুত্ব অপরিসীম। মূলত এই দিনটির সাথে...
20/06/2026

‎আজ ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হচ্ছে। আমাদের রাজ্যের ইতিহাসে এই দিনটির গুরুত্ব অপরিসীম। মূলত এই দিনটির সাথে জড়িয়ে আছে স্বাধীন ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক একটি পৃথক রাজ্যের আত্মপ্রকাশের ইতিহাস।
‎​
‎​
‎​১৯৪৭ সালের ২০শে জুন অবিভক্ত বাংলার আইনসভায় (Bengal Legislative Assembly) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সেখানে আইনসভার সদস্যরা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেন যে বাংলা ভাগ হবে কিনা। তৎকালীন মুসলিম লীগের অনেকেই চেয়েছিলেন সমগ্র বাংলা যেন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই দিনের ভোটাভুটিতে হিন্দুপ্রধান পশ্চিম অংশের বিধায়করা জোরালোভাবে বাংলার বিভাজনের পক্ষে এবং ভারতের সাথে যুক্ত থাকার পক্ষে রায় দেন। এর ফলেই আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়।
‎​
‎​যদি সেদিন এই ঐতিহাসিক সিদ্ধান্ত না নেওয়া হতো, তবে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অংশ হয়ে যেত। এই ২০শে জুনের সিদ্ধান্তের ফলেই বাঙালি হিন্দু এবং ভারতীয় ভাবধারায় বিশ্বাসী মানুষেরা নিজেদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটি নিজস্ব ভূমি বা রাজ্য পায়।


‎​ ​পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি এবং তৎকালীন অন্য জাতীয়তাবাদী নেতারা দূরদর্শিতার সাথে বুঝেছিলেন যে, ভারতের অংশ হিসেবে একটি পৃথক রাজ্য গঠন না হলে এই অঞ্চলের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব বিপন্ন হতে পারে। তাদের সেই আন্দোলনের চূড়ান্ত রূপ পেয়েছিল এই ২০শে জুনের সিদ্ধান্তে।


​সংক্ষেপে বলতে গেলে ২০শে জুন কোনো সাধারণ উৎসবের দিন নয়, এটি এমন একটি ঐতিহাসিক মোড় যা আমাদের আজকের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় নির্ধারণ করে দিয়েছিল। এই দিনটি মনে করিয়ে দেয় কীভাবে অনেক ত্যাগ ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে স্বাধীন ভারতের বুকে 'পশ্চিমবঙ্গ' রাজ্যের জন্ম হয়েছিল।

আমাদের বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। ছাত্রীদের সামনে তুলে ধরা হল দিনটির গুরুত্ব।

#পশ্চিমবঙ্গদিবস

20/06/2026
ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে HPV টীকাকরণ কর্মসূচীতে অংশ নিয়ে গ...
18/06/2026

ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে HPV টীকাকরণ কর্মসূচীতে অংশ নিয়ে গত ১০/৬/২০২৬ তারিখে বিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে আয়োজন করা হয় একটি অভিভাবক সভার। ১৬/৬/২০২৬ এ চুঁচুড়া সদর মহকুমা হাসপাতালের ডাক্তারবাবুদের তত্বাবধানে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। HPV টীকা নিয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তাঁরা।আজ ১৮/০৬/২০২৬ , চুঁচুড়া সদর মহকুমা হাসপাতালে বিদ্যালয়ের ৫২ জন ছাত্রী এই টীকা নিয়ে সরকারের এই জনকল্যাণমূলক কর্মসূচীতে অংশ নিল। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও নার্সিং স্টাফদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা তাদের সহযোগিতা ও সহৃদয় ব্যবহারের জন্য।


ন্যাশনাল কাউন্সিল এডুকেশন এন্ড ট্রেনিং কলকাতার একটি এনজিও সংস্থা আয়োজিত স্কলারশিপ সারা বাংলা স্কলারশিপ অর্থাৎ মেধা অন্ব...
24/05/2026

ন্যাশনাল কাউন্সিল এডুকেশন এন্ড ট্রেনিং কলকাতার একটি এনজিও সংস্থা আয়োজিত স্কলারশিপ সারা বাংলা স্কলারশিপ অর্থাৎ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত২৮শে ডিসেম্বর ২০২৫ হুগলি গার্লস হাই স্কুলে ।হুগলির চুঁচুড়া থেকে এই স্কলারশিপ এক্সামটির কো-অর্ডিনেটর হিসেবে স্কুলের প্রাক্তনী ছাত্রী সান্তনা দেবনাথ ছিলেন ।এই পরীক্ষাটির আয়োজক দমদমের ন্যাশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সংস্থার কর্ণধার ডক্টর তাপস দে মহাশয়। সারা বাংলায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি বাংলা ,ইংরেজি এবং হিন্দি মাধ্যমে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ।আমাদের হুগলি থেকেও বিভিন্ন জায়গায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ।প্রায় এক একটি শ্রেণীতে পাঁচ থেকে দশ হাজার জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে পঞ্চম শ্রেণী থেকে হুগলি গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ঋতিকা পাল সে সপ্তম স্থান অধিকার করেছে ।আজকে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি শ্রীরামপুরের পৌরসভা হলে অনুষ্ঠিত হয়ে গেল। সার্টিফিকেটের সাথে সাথে ছাত্র-ছাত্রীদের জন্য র‍্যাঙ্ক অনুযায়ী ক্যাশ প্রাইজ ছিল ।ঋত্বিকা সপ্তম স্থান অধিকার করায় সেও প্রাইজ পেয়েছে ।এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য ন্যাশনাল এডুকেশন কাউন্সিল এন্ড ট্রেনিং এর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এই পরীক্ষায় সহায়তা করার জন্য হুগলি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী মহাশয় কে অনেক ধন্যবাদ জানাই। তিনি পরীক্ষার স্থান হিসেবে তার স্কুলটিকে দিয়েছিলেন ।ধন্যবাদ সকল শিক্ষক শিক্ষিকাদের ।আরো ছাত্রছাত্রীরা এগিয়ে যাক ভালোভাবে হুগলি গার্লস স্কুলের নাম উজ্জ্বল হোক শুভকামনা রইল।।

H.S Result 20264 above 90%28 above 80%36 above 70%35 above 60%28 above 50%8 Less than 50%appeared 139, all passed
14/05/2026

H.S Result 2026

4 above 90%
28 above 80%
36 above 70%
35 above 60%
28 above 50%
8 Less than 50%
appeared 139, all passed

Address

Chinsurah
HOOGHLY

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুগলী গার্লস হাইস্কুল- Hooghly Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হুগলী গার্লস হাইস্কুল- Hooghly Girls' High School:

Shortcuts

Share

Category