Dharampur Adarsha Vidyalaya - H.S.

Dharampur Adarsha Vidyalaya - H.S. A TEMPLE WHERE KNOWLEDGE IS WORSHIPED.

আমার সন্তান সম প্রিয় ছাত্র-ছাত্রীরা,        আজ সমারোহের সঙ্গে আমরা সকলে মিলে সরস্বতী পূজা সম্পাদন করলাম। দেবী সরস্বতী হ...
14/02/2024

আমার সন্তান সম প্রিয় ছাত্র-ছাত্রীরা,
আজ সমারোহের সঙ্গে আমরা সকলে মিলে সরস্বতী পূজা সম্পাদন করলাম। দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞানের দেবী। জ্ঞান বলতে অবশ্যই এখানে শুভ ও পবিত্র জ্ঞানের কথা বলা হয় যা সমগ্র জগতের উপকার সাধন করে । জ্ঞান আহরণের প্রধান মন্ত্রটি হল "প্রশ্ন করা"। সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মানবজাতি যত জ্ঞান অর্জন করেছে সবই এই "প্রশ্ন করার " মাধ্যমেই।
এস আজ আমরা দেবী সরস্বতী সম্বন্ধে এই প্রশ্নের দ্বারাই কিছু জ্ঞান আহরণের চেষ্টা করি। মূলত দেবী সরস্বতী শুভ্র বসনা এবং শেষ পদ্মে অবস্থিতা। এখানে শুভ্র বসন হলো পবিত্রতার প্রতীক এবং শেষ পদ্ম হল পবিত্র জ্ঞানের প্রতীক। এবার প্রশ্নআসে কে এই দেবী সরস্বতী? থাকেন কোথায় ?এর উত্তরে বলতেই হয় , এমন কেউ কোথাও ছিলেন না ,নেই, থাকবেনও না। হিন্দু ধর্ম হলো প্রতীক পুজোর ধর্ম । দেবী সরস্বতীর পুজো করার অর্থ নিজের মধ্যে শুদ্ধ জ্ঞান আহরণ ও তার চর্চা করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। প্রতিবছর নিজেকে একবার করে মনে করিয়ে দেওয়া যে আমার প্রাত্যহিক দিন যাপনে যেন আমি শুদ্ধ ,পবিত্র জ্ঞান আহরণ ও চর্চা কে প্রাধান্য দিই। এই বোধ কে যদি মনে স্থান দিতে না পারি তাহলে সরস্বতী পুজো ব্যর্থ । যেহেতু আমরা প্রথমেই অমূর্তকে অনুভব করতে পারি না অর্থাৎ নিজেদের এই অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারি না তাই প্রতীকের প্রয়োজন হয়। যেমন, দূর্বা নম্রতা নমনীয়তা ও সজীবতার প্রতীক। বেলপাতা শক্তির প্রতীক, ধান সমৃদ্ধির প্রতীক। তাই শুভ কর্মে আমরা এগুলি ব্যবহার করে থাকি। কিন্তু কালক্রমে মূর্তি বা প্রতীকই সব স্থান দখল করেছে । আসল উদ্দেশ্য আমরা বিস্মৃত হয়েছি।
আমার অনুরোধ তোমরা প্রতীকের আড়ালে তোমার অন্তস্থিত শক্তি কে আহবান কর। প্রশ্ন করো সবকিছুকে। ততক্ষণ প্রশ্ন করো যতক্ষণ না তোমার যুক্তিযুক্ত জবাব পাও। অনেক প্রশ্নের জবাব তুমি তোমার বুদ্ধির দ্বারাই তোমার মধ্যে খুঁজে পাবে। প্রতিদিনের শেষে ভেবে দেখো সারাদিন তুমি কতটুকু জানলে, যা জানলে তাকে তোমার যুক্তির দ্বারা বিশ্লেষণ করে দেখো তোমার জানা সঠিক কিনা। তবেই সরস্বতী পুজো সফল হবে । এই পূজা কোন ঠুনকো নিয়ম পালন নয়। এ আমাদের ঐতিহ্যের অঙ্গ। আর দৈনন্দিন জীবনে আমাদের ঐতিহ্য বহন করার দায়িত্ব আমাদের পর তো তোমাদেরই ।

09/02/2024

Geography model training

09/02/2024

Geography model training..

11/10/2023
22/06/2023

একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদানের জন্য ইতিহাসে এম এ, বি এড, যোগ্যতা সম্পন্ন শিক্ষক/ শিক্ষিকা প্রয়োজন আগ্রহী প্রার্থীরা অতিসত্বর বিদ্যালয়ে যোগাযোগ করুন 9330092616

বিদায়ের বাঁশি বাজিতেছি আজিঅতি সকরুণ রবেছাড়িতে চায় না মনতবু যে ছাড়িতে হবে...আজ বিদ্যালয় থেকে দীর্ঘ শিক্ষকতা জীবনে অব...
28/02/2023

বিদায়ের বাঁশি বাজিতেছি আজি
অতি সকরুণ রবে
ছাড়িতে চায় না মন
তবু যে ছাড়িতে হবে...

আজ বিদ্যালয় থেকে দীর্ঘ শিক্ষকতা জীবনে অবসর গ্রহণ করলেন আমাদের সকলের প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক শ্রী গৌরাঙ্গ চন্দ্র রায় মহাশয়।
সরকারী নিয়মে আজই ছিলো বিদ্যালয়ে তার শেষ দিন!
শিক্ষক গৌরাঙ্গ স্যার ছিলেন ধরমপুর আদর্শ বিদ্যালয়ের সম্পদ। ছাত্র দরদী ও আদর্শ শিক্ষক গৌরাঙ্গ স্যার কে আজ আমরা সকল সহকর্মী ভারাক্রান্ত হৃদয়ে সরকারী নিয়মে বিদায় জানালাম।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।

আগামী 06/03/23 তারিখে বিদ্যালয় এর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা জানানো হবে।
সময়: 2:30 P.M.
গৌরাঙ্গ স্যারের সকল বর্তমান ও প্রাক্তন প্রিয় ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তোমরা সবাই উপস্থিত থাকবে।

সরস্বতী পুজো উপলক্ষে আনন্দভোজন 😋আজকের মেনু: 1. ফ্রায়েড রাইস2. বেগুনি3. আলুর দম4. চাটনী5. পাঁপড়6. রসগোল্লা
03/02/2023

সরস্বতী পুজো উপলক্ষে আনন্দভোজন 😋
আজকের মেনু:
1. ফ্রায়েড রাইস
2. বেগুনি
3. আলুর দম
4. চাটনী
5. পাঁপড়
6. রসগোল্লা

18/01/2023

Address

Dharampore
Chinsura

Opening Hours

Monday 10:40am - 4:30pm
Tuesday 10:40am - 4:30pm
Wednesday 10:40am - 4:30pm
Thursday 10:40am - 4:30pm
Friday 10:40am - 4:30pm
Saturday 10:40am - 1:30pm

Telephone

+919163680801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharampur Adarsha Vidyalaya - H.S. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharampur Adarsha Vidyalaya - H.S.:

Shortcuts

Share

Category