অনেক বড় এক কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানীর কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল,
'আমাদের কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী যে।গতকাল মারা গেছে।সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে।যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত।'
একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল। তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি।
তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো,সবাই ভাবতে লাগলো,'আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই।
একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ভ হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল।
কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না।যেই ভেতরে
তাকিয়েছিলো সে তার নিজে চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল,
তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছো 'তুমি' নিজে। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারো,সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়,যখন তোমার অভিভাবক বদলায়,তোমার বন্ধুরা বদলায়, তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও।তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়,পূরন হয় জীবনের লক্ষ্য গুলো।। নিজের আলোয় আলোকিত করো চারপাশ।।
-----সংগৃহীত
Gandamara High School :G.H.S:
"Welcome to Gandamara High School's official Site, Gandamara High School Established on 1952. Shcool's located at Hamichar Upazilla in Chandpur districted.
History::
In 1916-1917 Ram Nath Roy Bahadur servent of land-lord of Bhawal, took 5 decimal lands from Bashi Patwary Bari’s member as “Nankar” to use in his court house. He established a Primary School named “Gandamara R.N.R (Ram Nath Roy) M. E School in 1921. In next time this school was established unto class six as a Bangla medium school in 1936 by the donation of Tanu Mia Patwary and Ahahak P
এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে। একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করল। সে দোকানী কে দাম জিজ্ঞেস করে জানতে পারল যে সেটা কেনা তার সাধ্যের বাইরে। তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল কিন্তু দোকানী তাকে অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকের খুব মন খারাপ হল সে মনস্থির করল বেদানা খাবেই এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটা বেদানার চারা কিনল। এবং তার কুঁড়েঘর এর পাশেই চারাটি রোপন করল। সে প্রতিদিন চারাটির যত্ন নিত। ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগল আর ভিক্ষুক ও বৃদ্ধ হতে লাগল। তো বৃদ্ধ যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে দিনকাটাত ঠিক সেই সময় গাছটিতে বেদানা ধরল। ভিক্ষুক কুড়েঘরে শুয়েই দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারিরীক অবস্থা তার ছিল না। এক রাতে ভিক্ষুক মারা গেল। তার মারা যাবার পর প্রতিবেশিরা বেদানাগুলো পেড়ে খেয়ে ফেলল।
সারকথা : আমাদের মানে মধ্যবিত্তদের ইচ্ছা/স্বপ্নগুলো হল ওই বেদানা গাছটির মত। যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পুরন হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকিনা। দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না। এছাড়াও আমরা নানা সংকটময় সময়ে ভাবি কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবে। আসেও তবে অনেক কিছু হারিয়ে তার পরে। তখন সেই সুখ আর উপভোগ্য থাকেনা। আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পুরনের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ।
আবদুল কালামের ১০টি উক্তি, যা আপনার জীবনধারা পালটে দেবে
1.'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'
2. 'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।'
3. 'যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।'
4. 'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'
5. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
১) আমি সেরা।
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার
6. 'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।'
7. 'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।'
8. 'আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।'
9. 'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।'
10. 'যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।'
বাঙ্গালীকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিলো না। সমস্যা হলো আকাশ থেকে থুথু ফেলা শুরু করে।
—হুমায়ূন আহমেদ
আমি ততবারই সফল হই যতবার আমি ব্যর্থ হই এবং তারপরও চেষ্টা চালিয়ে যাই।
-টম হপকিন্স
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।
-সক্রেটিস
কাজকে ভালোবাসলে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়।
-মার্শাল
যারা বুদ্ধি ও যুক্তিতে নয়, গলাবাজি করে জিততে চায়, তারা বর্বর।
-আবুল ফজল
সব ফুলেই মধু থাকে সন্দেহ নেই, কিন্তু সেই মধু বের করে আনার জন্য মৌমাছি চাই।
-আর্থার পিটারম্যান
যে একদিন পড়িয়েছে সে শিক্ষক । সারাজীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু রাজীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত
_____ হুমায়ুন আহমেদ
লিখিত আইনগুলি মাকড়সার জালের মতো, এর দ্বারা গরীব ও কমজোরকে ধরে রাখা যায়; কিন্তু ধনী ও শক্তিমান সহজেই তা ভেঙ্গে বেড়িয়ে যেতে পারে।
-অনচব্লিসিস
বিপদ হলো কঠোর শিক্ষাদাতা। অন্যের বিপদ দেখে সাবধান হও আর লক্ষ্য রাখো যেন তোমার বিপদ অন্য কারো শিক্ষার বিষয় হয়ে না দাঁড়ায়।
-শেখ সাদী (রহঃ)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
GONDAMARA HIGH SCHOOL (GHS)
Chandrapur
3661