Bangladesh community of Chandigarh University

Bangladesh community of Chandigarh University

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh community of Chandigarh University, Educational consultant, Ludhiana Highway, Chandigarh.

10/06/2024

At Chandigarh University, creativity finds its true form. We channel your creative energy, offering guidance and support to help you craft your own story.

Enjoy this creative rendition of the CU Campus by our talented Department of Animation.

16/08/2023

আমেরিকায় পড়াশোনা করতে যাওয়া যাদের লক্ষ, তাদের জন্য এটি ভালো সুযোগ। সার্টিফিকেট হবে নর্থ আলাবামা বিশ্ববিদ্যালয় থেকে।

*অনার্স : চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ২ বছর + নর্থ আলাবামা বিশ্ববিদ্যালয়ে ২ বছর।

*মাস্টার্স: চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ১ বছরের + নর্থ আলাবামা বিশ্ববিদ্যালয়ে ১ বছর।

12/08/2023

বরন - বিদায়

নতুনের আগমনে পুরাতনের প্রস্থান এটাই প্রকৃতির নিয়ম। আগামী প্রজন্মের জন্য এস্থান বাসযোগ্য ও অনুকূল করা আমাদের দায়িত্ব । পুরাতন পৃথিবীর ব্যর্থতা ও গ্লানি অপসারণ করে গড়তে হবে আনন্দময় নতুন সুন্দর পৃথিবী।

দেশ থেকে বিদায় দিয়ে নতুন জায়গায় বরন হওয়ার খুশি টাই অন্য রকম।
কয়েক বছরের স্মৃততি কাটিয়ে বিদায় নিয়ে আবার দেশের মাটিতে ফিরতে পারার খুশি টাও অন্য রকম।

অনেক বছরের গ্যাপের পর নতুন ভাবে" নতুন দের বরন আর বিদায়ী দের বিদায় "নিয়ে কিছু করার চেষ্টা করা হচ্ছে।

কাল বিকেল ৪ টায় এই বিষয় এবং
সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়েও আলোচনা হবে। বাঙালি যারা আছি বিশেষ করে সিনিয়র দের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

স্থান :ইউনিভার্সিটির ফাউন্টেন।
সময় : বিকেল ৪ ঘটিকা।
রোজ: রবিবার
তারিখ :১৩/০৮/২০২৩

@অ্যাডমিন প্যানেল

23/07/2023

An epitome of modernization in hand-to-hand with nature, Chandigarh University campus incorporates a clean, green & cosmopolitan environment and sits in the lap of nature.

Photos from Bangladesh community of Chandigarh University's post 23/07/2023



Tiranga, our National Flag is a sign of pride and patriotism for each one of us. It reminds us of the struggle and sacrifices of the freedom fighters who fought for our country’s freedom.

Last year, Chandigarh University and NID Foundation jointly organized a momentous occasion to evoke the spirit of nationalism among the people of the country and we had scripted by setting the prestigious Guinness World Records Title for the “ ” with the participation of 5885 youth at Sector 16, Cricket Ground, Chandigarh.

This iconic event reflected our patriotic spirit and was a tribute to the martyrs and freedom fighters, whose sacrifices give inspiration to everyone to serve our great nation with dedication.

We are grateful to the entire CU fraternity, , and stakeholders who have participated in the event and helped us achieve this extraordinary feat.
Jai Hind!



Photos from Bangladesh community of Chandigarh University's post 15/02/2023

He is the Bollywood star.
He is coming to Chandigarh University.

Can you Guess, who is coming?

Photos from Bangladesh community of Chandigarh University's post 14/01/2023

1st viva of 1st year Bangladeshi students of Chandigarh University.
Best wishes for their future.



06/01/2023

-পাসপোর্ট (A-Z)

১ম ধাপঃ (অনলাইন আবেদন)

i. [www.epassport.gov.bd](https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.epassport.gov.bd%2F%3Ffbclid%3DIwAR22Dk-Tpfw3_Bb3zTXN0vSO52i5DvSQBhTKG7t6olwPx4iQLVGhrJ8jSOo&h=AT2Wx5HiGjcIRQndmjb8law7haAPRfRHPt2EKBdFOMaUsLlDrkP4VnFB8eMxuYKvZX4I6HFS8KTlYJ21kr3K0QUBHxbTxaBsYcVII4XP7c6BgY4ZxNpHgCc-FYVcm43vAhN8&__tn__=-UK-R&c[0]=AT3BPyuwN34dKitkLIg32C3XZ7PgC16_tCIEokkgRXOEIeeYytZyC0UaSmGMoI9JsSwUZQ-77IeIeFdw38d3DyDttSqYyi2hWLTZLZaZlvrXORtF8ZE05woNbne_-4Fgd6SP_VJI_8JMWZAmbBKANm5jnq9q1f1DUoW7hi4) এ গিয়ে Apply Online এ ক্লিক করুন

ii. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন, ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুজলে পেয়ে যাবেন।

iii. Account খোলার পর Apply for a new-e-passport দিন

iv. যা যা info প্রযোজন হয় দিন।

Confusions: Md এরপর dot দিবো কিনা দিবো না? Dot না দিলে সমস্যা হবে না তো?

উত্তরঃ e-Passport এ letter ছাড়া কোনো character প্রিন্ট হয় না। সুতনাং না দেয়াই উত্তম। এবং এই না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।

Warning: Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না।

v. আপনি কোন ধরনের passport করবেন উল্ল্যেখ করে দিবেন।

[https://www.epassport.gov.bd/instructions/passport-fees](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.epassport.gov.bd%2Finstructions%2Fpassport-fees%3Ffbclid%3DIwAR0OpfCQFKlHs2L8LWfCevIkZCH-OlRmEWVDsusO2cF8MQ6ugRyEwKp7Hak&h=AT0Ezrven2Ldv3AlZHs6hZg9GjPAfHueeBZKDePPYKAM57FIQMvVcGGuT4wB5j2xWBgHgkQFksmdjg0F_35PsEzeJyIjhxoS9wUMVbcp645vEAoeuHfJmkewaDrZLZ7mEFQ5&__tn__=-UK-R&c[0]=AT3BPyuwN34dKitkLIg32C3XZ7PgC16_tCIEokkgRXOEIeeYytZyC0UaSmGMoI9JsSwUZQ-77IeIeFdw38d3DyDttSqYyi2hWLTZLZaZlvrXORtF8ZE05woNbne_-4Fgd6SP_VJI_8JMWZAmbBKANm5jnq9q1f1DUoW7hi4)

vi. কোন way তে পেইমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইন অয়ে (bKash) বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।

vii. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ-ও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।

viii. Application form টা download করে রাখুন।

২য় ধাপঃ (schedule selection)

i. Application Submit এরপর schedule select করতে হবে

ii. আপনার মন মত যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।

৩য় ধাপঃ (পেইমেন্ট)

i. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে

ব্যাংক সমূহঃ

ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.

ii. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।

iii. টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।

৪র্থ ধাপঃ (পার্সপোর্ট এপ্লিকেশন জমা এবং appointment)

i. নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেন

• পার্সপোর্ট ফর্মের প্রিন্টেড কপি (both side print)

• Appointment/ Order slip কপি

• NID এবং NID এর ফটোকপি

• বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি

• Student ID Card এর ফটোকপি (শিক্ষার্থীদের জন্য)

• ব্যবসায় দলিল (ব্যবসায়ীদের জন্য)

• Office ID card কপি এবং আনুশাঙ্গিক কাগজ পত্র (জব করেন যারা তাদের জন্য)

• নিকাহ নামার দলিলি (বিবাহিতদের জন্য)

• কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না

ii. আগারগাও RPO এর জন্যঃ

• ৩০৮ নং কক্ষে যাবেন, উপর্যক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।

• ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিইয়াল মত আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে। application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।

• ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্কান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধ করা হবে।

- ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ

- চোখ স্ক্যান

- ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে

• কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।

৫ম ধাপঃ (পুলিশ ভ্যারিফিকেশন)

i. পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে

ii. থানায় ডাকলে, শিক্ষার্থী হলে বাবাকে সাথে নিয়ে যেতে হবে। কারন তার একটা স্বাক্ষরের দরকার হবে

iii. ডকুমেন্ট যা সাথে রাখতে হবেঃ

• NID copy

• Student ID Copy

• SSC Certificate

• Father’s NID copy

• Mother’s NID copy

• Utility Bill copy

• জমি/ফ্লাটের দলিলের copy permanent address ঢাকা হলে।

iv. পুলিশ সম্ভবত চা নাস্তার জন্য ৫০০-১০০০ নিতে পারে। যদি কোনো ভুল থাকে পরিমান আরো কয়েকগুন বাড়বে। আমার ফ্ল্যাটের নামে Permanent Address করা কিন্তু দলিল কম্পানির মানে যেটা এখনও নিজের নামে করে দলিল উঠানো হয় নি বিদায় কয়েক গুন বেশি দিতে হয়েছে।

৬ষ্ঠ ধাপঃ (পাসপোর্ট ডেলিভারি)

i. Police verification এর কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।

ii. Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped

iii. Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে RPO তে যেতে হবে।

iv. সাথে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।

v. ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।

vi. আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন

vii. শেষ, এবার মনে মনে নাচতে নাচতে বাসায় চলে আসেন।

এই গেলো পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার passport process এর অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে/ website এর Check Status থেকে Status গুলো যথাক্রমে এবং কোনটা কখন হয় এবং আমার কখন কোনটা ছিলোঃ

i. Submitted, Enrollment in Process অনলাইন Application submit এরপর, ১২ মার্চ, ২০২০

ii. Enrollment Complete, RPO তে Appointment এর কাজ শেষ করার পর, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫ সেপ্টেম্বর Police Verification

iii. Enrollment pending Approval, Police Verification শেষ হওয়ার আগ পর্যন্ত,

iv. Enrollment pending Approved, Police Verification confirm হওয়ার পরে এবং Passport তৈরির প্রসেস শুরু

v. Enrollment Approval Cancelled, Police যদি verification cancel করে দেয়

vi. Passport Shipped, পাসপোর্ট তৈরি শেষ RPO তে পাঠানো হচচ্ছে। ১৩ সেপ্টেম্বর, ২০২০

vii. Passport Received, পাসপোর্ট RPO তে চলে এসেছে যে কোন কার্য দিবসে গিয়ে নিইয়ে আসতে পারেন। ১৬ সেপ্টেম্বর, ২০২০

viii. Passport issued,পাসপোর্ট হাতে পাওয়ার পরে। ১৬ সেপ্টেম্বর, ২০২০

উপদেশঃ

i. দালাল থেকে দূরে থাকুন

ii. কিছু জানার থাকলে হয় help desk এ জিজ্ঞাস করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাস করুন। আরো সাথে আপনার শত্রুতা নেই যে ভুল তথ্য দিবে। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।

iii. পারমানেন্ট আড্রেস ঠিক মত দিবেন।

iv. যা যা ডকুমেন্ট দরকার সাথে রাখবেন।

v. সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।

(এখানে শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য বলা। অপ্রাপ্ত বয়স্কদের ব্যপারে আমি সম্পূর্নটা জানি না বিদায় এখানে কিছুই উল্লেখ করি নি।)

এখানের সম্পূর্ন লিখা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখা। কিছু ব্যপার এদিক সেদিক হতে পারে।

ধন্যবাদ।


Want your school to be the top-listed School/college in Chandigarh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Ludhiana Highway
Chandigarh