Narua Siksha Niketan

Narua Siksha Niketan Narua Siksha Niketan is one of the best schools in Chandannagar. Estd : 11th November 1946.

আমাদের বিদ্যালয়ে ২০২৬ সালের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক ( পঞ্চম শ্রেণী থেকে) ও মাধ্যমিক স্তরের। বিদ্যালয়ের উ...
03/12/2025

আমাদের বিদ্যালয়ে ২০২৬ সালের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক ( পঞ্চম শ্রেণী থেকে) ও মাধ্যমিক স্তরের। বিদ্যালয়ের উৎকর্ষের সংবাদ তো আপনারা পান ; খেলাধুলা, পড়াশোনার অগ্রগতি। আপনারাও আপনাদের প্রতিবেশীর সন্তান ও নিজ সন্তানদের অগ্রগতির জন্য আমাদের বিদ্যালয়ে ভর্তি করুন।

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৌশিক যাদব, বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজার , পথ আলোকসজ্জায় বিজয়ী হয়েছে। আমরা ওর...
24/11/2025

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৌশিক যাদব, বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজার , পথ আলোকসজ্জায় বিজয়ী হয়েছে। আমরা ওর কৃতিত্বে গর্বিত।
ও হয়তো এই কারণেই ব্যাস্ত থাকায়, বিদ্যালয়ের ৮০ বছর উদযাপনের জন্য যে আলোক সজ্জা করার কথা ভেবেছিল , তা করে উঠতে পারেনি। এবার আমরা আশা করি ও সেই কাজ ; নিজের কাজের ফাঁকে সময় বার করে, করে দেবে ।

21/11/2025

বন্দে মাতরম্ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের অনুষ্ঠানের অংশ বিশেষ।

16/11/2025

আমাদের বিদ্যালয়ে মাঝে বেশ কিছুদিন শিক্ষামূলক ভ্রমণ বন্ধ থাকলেও , গত কয়েক বছর ধরে আমরা ছাত্রদের কলকাতার বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিলাম। এবার আর একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজ ১৬ ই নভেম্বর ২০২৫ , পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে আমরা চলেছি শান্তিনিকেতন ।

আজ ১১ ই নভেম্বর বিদ্যালয়ের ৮০ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিদ্যালয়ে পতাকা উত্তোলনের সঙ্গে প্রভাতফেরীর আয়োজন করা হয়েছি...
11/11/2025

আজ ১১ ই নভেম্বর বিদ্যালয়ের ৮০ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিদ্যালয়ে পতাকা উত্তোলনের সঙ্গে প্রভাতফেরীর আয়োজন করা হয়েছিল, তার এক ঝলক।

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ গোপ , বিদ্যালয়ের ছাত্রদের রসায়নের ব্যবহারিক শিক্ষার উদ্দেশ্যে নিজ উদ্যোগে আ...
15/10/2025

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ গোপ , বিদ্যালয়ের ছাত্রদের রসায়নের ব্যবহারিক শিক্ষার উদ্দেশ্যে নিজ উদ্যোগে আজ বিদ্যালয়ে কিছু জিনিসপত্র ( বীকার, টিউব ইত্যাদি) পাঠিয়েছে। আমরা সবাই ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
আপনাদের সবার কাছে আমাদের একান্ত অনুরোধ এইভাবে আমাদের বিদ্যালয়ের পাশে থাকুন।

গতকাল ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ে দিনের দ্বিতীয়ার্ধে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেখানে ...
27/09/2025

গতকাল ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ে দিনের দ্বিতীয়ার্ধে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেখানে ছোট ছোট ছাত্ররা কবিতা পাঠ ও গানে তাদের পারদর্শিতা দেখায়। বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র অদ্রীশ গাঙ্গুলীর " পাখিদের ওই পাঠশালাতে " , " মেঘের কোলে রোদ হেসেছে " , ষষ্ঠ শ্রেণীর ছাত্র তৃষাণজিৎ মল্লিকের সঙ্গে দ্বৈত কণ্ঠে ছড়ার গান " এক একে এক " এবং একাদশ শ্রেণীর ছাত্র সৌম্যদীপ দের কণ্ঠে " বাজলো তোমার আলোর বেণু " সবার মনে আগমনী বার্তা ছড়িয়ে দেয় ।
নৃত্যতেও আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশেষ পারদর্শী। বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্র শুভঙ্কর দাস , একাদশ শ্রেণীর ছাত্র শুভজিৎ সাহা এবং ছাত্রী সায়ন্তিকা দের নাম উল্লেখ্য।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের সঙ্গে সায়ন্তিকার " আয় রে ছুটে আয় " গানের সঙ্গে নৃত্য অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করে ।
এছাড়া আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র তুহিন ব্যানার্জির গাওয়া আধুনিক গান " জল ফড়িং" সঙ্গে ওর গীটারের সুর মূর্চ্ছনা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়।
তবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা বৃন্দের অংশগ্রহণ সমগ্র অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করে। অনুষ্ঠান সঞ্চালনায় পুষ্টি বিজ্ঞানের শিক্ষক শ্রী সুমন্ত সাঁবুই তাঁর নৈপুণ্যে সকলকে মুগ্ধ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অয়ন কুমার মাইতি মহাশয় স্বরচিত কবিতা পাঠ করেন। বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা প্রগতি দে মুখার্জির তাঁর অসাধারণ কন্ঠে কবি সুবোধ সরকারের লেখা কবিতা পাঠ করেন। অবশেষে বিদ্যালয়ের ইংরাজী বিষয়ের শিক্ষক সঞ্জয় মণ্ডলের কণ্ঠে "রিমঝিম গিরে শাওন " দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সেই অনুষ্ঠানের কিছু স্থির চিত্র ও চলমান চিত্র তুলে ধরা হলো। চিত্র শিল্পী আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্র জয় মন্ডল ।

আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ের বাৎসরিক দেওয়াল পত্রিকা " শাদ্বল "এর উদ্বোধন করা হয়। ছোট ছোট ছাত্...
26/09/2025

আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ের বাৎসরিক দেওয়াল পত্রিকা " শাদ্বল "এর উদ্বোধন করা হয়। ছোট ছোট ছাত্রদের লেখা , আঁকায় সমৃদ্ধ এই পত্রিকা ।
সেই অনুষ্ঠানের কিছু স্থির চিত্র ও চলমান চিত্র তুলে ধরা হলো। স্থির চিত্র শিল্পী আমাদের বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শ্রী সুদীপ দে মহাশয়। চলমান চিত্র শিল্পী বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক শ্রী জয়ন্ত বিশ্বাস মহাশয়।

আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ে ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে " স্বচ্ছতা হি সেবা " বিষয়ের উপর প্রবন্ধ প...
26/09/2025

আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার আমাদের বিদ্যালয়ে ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে " স্বচ্ছতা হি সেবা " বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র অর্ণব দাশগুপ্ত প্রথম স্থান অধিকার করে ।
এছাড়াও ওনারা বৃক্ষ রোপন উৎসবেরও আয়োজন করেন। সেখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অয়ন কুমার মাইতি মহাশয় ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহাবস্থানে ও ছাত্রদের সহযোগিতায় বৃক্ষ রোপন করা হয়।
সেই অনুষ্ঠানের কিছু স্থির চিত্র তুলে ধরা হলো। আলোকচিত্র শিল্পী আমাদের বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শ্রী সুদীপ দে মহাশয়।

সুদীর্ঘ ২০ বছর পর চন্দননগরের কোনো স্কুলে  আবার আন্তঃ বিদ্যালয় বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল ।  চন্দননগর লালবাগান বালিকা...
27/08/2025

সুদীর্ঘ ২০ বছর পর চন্দননগরের কোনো স্কুলে আবার আন্তঃ বিদ্যালয় বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল । চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারা বছরভর অনুষ্ঠানের একটি অংশ হিসাবে , গতকাল ২৬ শে আগস্ট, মঙ্গলবার বিতর্ক সভার আয়োজন করা হয়, বিষয় ছিল " কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সমাজে প্রয়োজনীয়" । সেই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দীপ ওঁরাও আবার স্কুলকে চ্যাম্পিয়ন করে। আজ দীপ দেখালো এই কঠিন সময়ে নাড়ুয়া শিক্ষা নিকেতনই চ্যাম্পিয়ন। চন্দননগরের সমস্ত স্কুলের প্রতিযোগীদের হারিয়ে দীপই চ্যাম্পিয়ন। দ্বিতীয় অরবিন্দ বিদ্যা মন্দিরের থেকে 7 পয়েন্ট লিড ছিল ওর। কৃষ্ণ ভাবিনী 97। দীপের পয়েন্ট 107 ।
চন্দননগরের অন্যতম জ্ঞানী গুণীজনরা ছিলেন প্রণম্য বিচারকের স্থানে।
আজ থেকে ঠিক ২০ বছর আগে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রীমন্ত দাসের তৈরী করা কৃতিত্বের , যোগ্য উত্তরসূরী এই দীপ।
শ্রীমন্ত কানাইলাল, কৃষ্ণ ভাবিনী ও বইমেলাতে হ্যাট্রিক করেছিল।
এই দীপের গাইড ছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ইন্দ্রনীল চক্রবর্তী মহাশয়ের সহধর্মিনী, আমাদের বিদ্যালয়ের বর্তমান ইংরাজী বিষয়ের শিক্ষিকা শ্রীমতী আলেখ্য বসু চক্রবর্তী মহাশয়া।
আমরা গাইড আলেখ্য বসু চক্রবর্তী মহাশয়া ও চ্যাম্পিয়ন দীপ ওঁরাওকে নিয়ে গর্বিত ও আনন্দিত।

Address

Narua
Chandannagar
712136

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Telephone

+913326830026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narua Siksha Niketan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Narua Siksha Niketan:

Shortcuts

Share

Category