Chandernagore Banga Vidyalaya

Chandernagore Banga Vidyalaya চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের দ্বারা পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেজ।

চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছচ্ছে আজ আজাদ সংঘের মাঠে। তারই কিছু খন্ড চিত্র।
15/01/2026

চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছচ্ছে আজ আজাদ সংঘের মাঠে। তারই কিছু খন্ড চিত্র।

চন্দননগর ইস্পাত সংঘ আয়োজিত চন্দননগর বইমেলা পার করে এলো ২৫ বছর। রজত বর্ষকে স্মরণীয় করে রাখার প্রয়াসে ইস্পাত সংঘ আয়োজন করে...
04/01/2026

চন্দননগর ইস্পাত সংঘ আয়োজিত চন্দননগর বইমেলা পার করে এলো ২৫ বছর। রজত বর্ষকে স্মরণীয় করে রাখার প্রয়াসে ইস্পাত সংঘ আয়োজন করেছিল ছাত্র ছাত্রীদের নিয়ে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা। কবিতা ও গল্প লেখা এই দুটি বিভাগের প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ১৮ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১১ জন ছাত্র ছাত্রী পুরস্কৃত হয়েছে। বিশেষ উল্লেখ্য এদের সৃষ্টি ইস্পাত সংঘ থেকে প্রকাশিত বার্ষিক 'আবিষ্কার' পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে। আমাদের ছাত্র ছাত্রীদের এই সফলতায় আমরা খুবই গর্বিত ও আনন্দিত। বিশেষ ভাবে ধন্যবাদ মাননীয়া সুকন্যা মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় ম্যাডামকে, যাঁর উদ্যমে এই কাজ সমাধা হয়েছে। ধন্যবাদ ইস্পাত সংঘকে এবং 'আবিষ্কার' পত্রিকার সম্পাদক সহ অন্যান্যদের। ছাত্র ছাত্রীদের মধ্যে থাকা এই প্রতিভাকে সকলের সামনে প্রকাশের এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাদের সাধুবাদ জানাই।...
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা (বিষয়ভিত্তিক)
✦ কবিতা ✦
# পঞ্চম – অষ্টম
১. উদীপ্ত পাল
কবিতা: বসন্ত আসবে বদল
শ্রেণি: ষষ্ঠ

২. সৌম্যজিৎ নাথ
কবিতা: বসন্ত বাহার
শ্রেণি: ষষ্ঠ

৩. গৌরব মুখার্জি
কবিতা: মিষ্টি বৃষ্টি

# একাদশ – দ্বাদশ
৪. অভিলাসা রায় চৌধুরী
কবিতা: একটি গাছ
শ্রেণি: দ্বাদশ

৫. অভিষিক্ত বেরা
কবিতা: তার দোষ

✦ বিশেষ পুরস্কার (কবিতা) ✦
৬. অনির্বাণ পাল
কবিতা: টপার এ প্লাস
শ্রেণি: অষ্টম

৭. বিবেক রজক
কবিতা (বিশেষ পুরস্কার)
শ্রেণি: দ্বাদশ

৮. কঙ্কনা মন্ডল
কবিতা: মা
শ্রেণি: দ্বাদশ

✦ গল্প ✦
একাদশ – দ্বাদশ
৯. পদ্মপাণি বসু
গল্প: চরিত্রবৃত্ত
শ্রেণি: একাদশ

# পঞ্চম – অষ্টম
ঘাসিয়া বসাক
১০. গল্প: আগুন
শ্রেণি: অষ্টম

✦ বিশেষ পুরস্কার (গল্প) ✦
১১. শুভম মিত্র
গল্প: মা
শ্রেণি: পঞ্চম

🎉 অভিনন্দন ও গর্বের মুহূর্ত! 🎉প্রয়াগরাজে অনুষ্ঠিত সাব জুনিয়র আর্টিস্টিক জিমন‍্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-26-এ আ...
12/11/2025

🎉 অভিনন্দন ও গর্বের মুহূর্ত! 🎉

প্রয়াগরাজে অনুষ্ঠিত সাব জুনিয়র আর্টিস্টিক জিমন‍্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-26-এ আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর (খ বিভাগ) ছাত্র আয়ুস কর্মকার এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

🏅 ভলটিং টেবিল ইভেন্টে একক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি দলগতভাবে (পশ্চিমবঙ্গ দল) দ্বিতীয় স্থান লাভ করেছে সে।

💐 বিদ্যালয় পরিবার তার এই সাফল্যে অত্যন্ত গর্বিত এবং আয়ুসের আগামীর আরও সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
তোমার এই কৃতিত্ব আমাদের সকলের অনুপ্রেরণা! 🌟

79th Independence Day Celebration. Jay Hind... Bande Mataram...
15/08/2025

79th Independence Day Celebration.
Jay Hind...
Bande Mataram...

অত‍্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাই যে আমাদের বিদ‍্যালয়ের ছাত্রী প্রেরণা নন্দী (2025 এ HS উত্তীর্ণ) উ:মা: শিক্ষা সংসদের স...
31/07/2025

অত‍্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাই যে আমাদের বিদ‍্যালয়ের ছাত্রী প্রেরণা নন্দী (2025 এ HS উত্তীর্ণ) উ:মা: শিক্ষা সংসদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় সারা রাজ‍্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। ও আগামী 14ই আগস্ট বিদ‍্যাসাগর ভবনে সংবর্ধিত হতে চলেছে।
ওর এই সাফল্যে আমরা সকলেই উচ্ছ্বসিত ও গর্বিত।

চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল-এর গৌরবময় শতবর্ষ উপলক্ষে গত ১৫/০৭/২০২৫ এবং ১৬/০৭/২০২৫ -এ আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ...
18/07/2025

চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল-এর গৌরবময় শতবর্ষ উপলক্ষে গত ১৫/০৭/২০২৫ এবং ১৬/০৭/২০২৫ -এ আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে "তাৎক্ষণিক বক্তৃতা"-য় পদ্মপাণি বসু "প্রথম স্থান" এবং "আবৃত্তি" প্রতিযোগিতায় ঐহিক মুখার্জি "দ্বিতীয় স্থান" দখল করে আমাদের বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে।
ওদের উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনা করি।

বিগত ১৫ জুন ২০২৫, প্রবর্তক সংঘ আয়োজিত আন্তঃবিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতায় আমাদের স্কুল তৃতীয় স্থান অধিকার করেছিলো। আজ ...
21/06/2025

বিগত ১৫ জুন ২০২৫, প্রবর্তক সংঘ আয়োজিত আন্তঃবিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতায় আমাদের স্কুল তৃতীয় স্থান অধিকার করেছিলো। আজ তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু ফ্রেম।

ক্লাস ইলেভেনে ভর্তির নিয়মাবলী।
14/05/2025

ক্লাস ইলেভেনে ভর্তির নিয়মাবলী।

চরৈবেতি... তোমাদের সফলতা ভবিষ্যতের পাথেয় হোক।
07/05/2025

চরৈবেতি...
তোমাদের সফলতা ভবিষ্যতের পাথেয় হোক।

একাদশ শ্রেণির 2025-26 সেশনে ভর্তির বিজ্ঞপ্তি।
04/05/2025

একাদশ শ্রেণির 2025-26 সেশনে ভর্তির বিজ্ঞপ্তি।

চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবের টাইট্রেশনের রংমিলান্তির নায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষাল আজ অবসর নিলেন!অ্যাস...
29/04/2025

চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবের টাইট্রেশনের রংমিলান্তির নায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষাল আজ অবসর নিলেন!
অ্যাসিড-বেসের খুনসুটি, আর কেমিক্যাল ইকুয়েশনের অভিমান - সবকিছু সমাধানের মধ্যমনি ছিলেন তিনি। রবীনবাবু ক্লাসে ঢুকলেই যেন Periodic Table-টা একটু নড়েচড়ে উঠতো! চিহ্ন-সংকেত-যোজ্যতারা খিলখিলিয়ে উঠতো। ক্লাস গড়ালে চলতো জ্ঞানের চেন রিয়াকশন।
কাল থেকে গ্রীষ্মাবকাশ, তাই প্রায় সাড়ে ৩২ বছর পর আজ তিনি সবার কাছে আনুষ্ঠানিক বিদায় চেয়ে নিলেন। যদিও সরকারি মতে তার কর্মজীবনের শেষ দিন আগামীকাল (৩০.০৪.২০২৫)। রসায়নের ব্যতিক্রমী আইনের মতই আজকের অনুষ্ঠানটাও "শেষ হইয়াও হইল না শেষ"- হয়ে রয়ে গেল আমাদের মনের মণিকোঠায়।
কিন্তু তিনি NaCl-এর মতো সাদা, সহজ, সরল, প্রিয়, যাকে ছাড়া সব খাবার বিস্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর যেন ঠিকই বলেছিলেন, "যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি তুলনা তার নাই।"
স্যার, স্কুলের বাতাসেও আপনার গন্ধ থেকে যাবে - ইথারের মত মিষ্টি, চিরপরিচিত!
অবসর যাপনে ভালো থাকবেন।

উচ্চমাধ্যমিক ২০২৫ এর রেজাল্টের নোটিস
28/04/2025

উচ্চমাধ্যমিক ২০২৫ এর রেজাল্টের নোটিস

Address

264, MORAN Road , TEMATHA
Chandannagar
712136

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandernagore Banga Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category