15/08/2026
এই বছর স্বাধীনতা দিবস বিশেষভাবে পালনের উদ্দেশ্যে বিদ্যালয়ে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।
প্রতিযোগিতার বিষয়গুলি chilo--
১)কুইজ প্রতিযোগিতা - ভারতের স্বাধীনতার ইতিহাস।১২/০৮/২০২৬ তারিখে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে।
২)১৩/০৮/২০২৬ তারিখে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিষয় - আগস্ট আন্দোলন(নবম ও দশম শ্রেণির জন্য)
স্বাধীনতা দিবস পালন (ষষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য)
৩) ১৪/০৮/২০২৬ তারিখে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
বিষয় - স্বাধীনোত্তর ভারতের প্রগতি(নবম ও দশম শ্রেণির জন্য)
বিষয় - ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন মহিলা বিপ্লবীর অবদান(ষষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেনীর ছাত্রীদের জন্য)
ছাত্রীরা অনুষ্ঠানগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ও তাদের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছে।