15/01/2026
চন্দননগর চারুকলা একাডেমি যাত্রা শুরু ১৯৮৮ সালে, তারপর থেকে একটু একটু করে এগিয়ে চলা শুরু হয়।
১৯৪৫ সালে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়ে আজ 2026 সালে এই একাডেমি বটবৃক্ষে পরিণত হয়েছে আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে। এই একাডেমি থেকে আমরা বহু ছাত্র-ছাত্রীদের তৈরি করতে সক্ষম হয়েছি আর যারা বিভিন্ন স্থানে স্বনির্ভর কাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে
আট কলেজ পাশ শিক্ষক-শিক্ষিকাদারা পরিচালিত এই একাডেমি বর্তমানে অংকন, হাতের কাজ, হবি কোর্স, হাতে তৈরি জুয়েলারি, বিভিন্ন ক্রাফ্ট, মডেল ছাড়াও আবৃত্তি প্রশিক্ষণ দেয় এবং সাংস্কৃতিক জগতে ছাত্র-ছাত্রীদের নিয়ে সগৌরবে এগিয়ে চলেছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ।
এই একাডেমি তার ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র ঘরে বসে শিক্ষা দেয় না তাদের নিয়ে আউটডোরস স্টাডি, আর্ট এক্সিবিশন ও নানাবিধ কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে এবং জীবনের পথে ভালোভাবে এগিয়ে যাবার পথ করে দেয়