24/03/2026
Nadia District Athletics championship 2026. Nadia জেলার সমস্ত সাবডিভিশন এর বিদ্যালয় গুলোর মধ্যে আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ঋদ্ধা সরকার লৌহ বল নিক্ষেপ (শট পুট) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয় কে গৌরবান্বিত করেছে.
16/03/2026
শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সমপ্রয়োজনীয়-- গতকাল আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ Indian Museum ও Victoria Memorial এর কিছু খন্ড চিত্র
16/03/2026
Lions Club এর উদ্যোগে স্কুলে বিনামূল্যে চোখের পরীক্ষা চলছে
Healthy Eyes, Bright Future 👀 ✨🔆
30/01/2026
আজকের সায়েন্স ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারে যাঁরা উপস্থিত ছিলে/ ছিলেন, তাদের কেমন অভিজ্ঞতা হল, অনুগ্রহ করে জানাও/ জানান। ছাত্র ছাত্রীরা উপকৃত হলে, আমরা ভবিষ্যতে এমন সেমিনার আরও বেশি করে আয়োজন করব।
এমন একটি অনুষ্ঠানের আয়োজন ও তাকে সাফল্য মন্ডিত করার জন্য, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ জানাই, আজকের অতিথি বিশিষ্ট বিজ্ঞানী শ্রী গোরাচাঁদ দাসকে , যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাঁর অমূল্য সময় আমাদের দিলেন এবং ছাত্র ছাত্রীদের মনোবল বৃদ্ধি করলেন।
29/01/2026
আগামী ৩০/০১/২০২৬ শুক্রবার বিদ্যালয়ে 'বিজ্ঞান ও ক্যারিয়ার' ভিত্তিক একটি বিশেষ আলোচনা সভা বা সেমিনার আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয়: "বিজ্ঞান চর্চায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি"।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ভারত তথা বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা কেন্দ্র TIFR এর বিশিষ্ট বিজ্ঞানী শ্রীগোরাচাঁদ দাস। সেমিনারটিকে সফল ও সুন্দর করার লক্ষ্যে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে।
29/01/2026
সরস্বতী পুজো: প্রতিমা নিরঞ্জন পর্ব
26/01/2026
Republic Day (2026)
celebration in Our school