স্কুল মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চলছে
Hingnara Primary School
We respect individual needs of children,foster a caring-creative environment emphasizing on social,emotional,physical,intellectual development of each child.
17/01/2026
Students week celebration....2026....ওরা বই পেলো সেদিন
নতুন ক্লাস - নতুন অভিজ্ঞতা। নতুন স্কুল জীবন। নবীনবরণে আমাদের বিদ্যালয়
চাকদহ সার্কেলের হিংনাড়া প্রাথমিক বিদ্যালয়ের খাদ্যমেলায়
29/12/2025
২০২৫ সালের বর্ষশেষের রেজাল্ট ঘোষিত হচ্ছে
14/11/2025
শিশুদিবস : শিশুদের দিবস হিসেবে স্মরণীয় হয়ে রইলো
10/07/2025
মানুষের ক্যানসার হয়, কিন্তু বাদুড়ের ক্যানসার হয় না! কেন?
আমরা কজন জানি যে ছোট্ট বাদুড় কত বছর পর্যন্ত বাঁচতে পারে?
৫ নয়, ১০ নয়, ২০ নয়; বাদুড় ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এই দীর্ঘ সময় ধরে বেঁচে থাকলেও বাদুড়ের শরীরে কখনো ক্যানসারের উপস্থিতি দেখা যায় না।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের (University of Rochester) এক নতুন গবেষণায় জানা গেছে, বাদুড়দের শরীর কীভাবে এমন ব্যতিক্রমীভাবে ক্যানসার প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে, বাদুড় তাদের শরীরের কোষীয় কার্যকলাপের মধ্যে এমনভাবে ভারসাম্যে রাখে, যাতে তারা দীর্ঘ জীবন লাভ করলেও সহজেই ক্যানসার এড়িয়ে যেতে পারে।
এটি কিছুটা ব্যাতিক্রম। সাধারণ নিয়মের বাইরে! কারণ সাধারণত ছোটো প্রাণীদের আয়ু কম হয় এবং কোষ যত বেশি বিভাজিত হয়, ক্যানসারের ঝুঁকি তত বাড়ে। কিন্তু বাদুড় সম্পূর্ণ ব্যাতিক্রমি!
বাদুড়ের ক্যানসার না হওয়ার রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে দুইটি গুরুত্বপূর্ণ জৈব উপাদানে - একটি হল p53 জিন, এবং অন্যটি হল টেলোমেরেজ নামের একটি উৎসেচক।
👉 p53 হল এমন এক জিন, যাকে বলা হয় শরীরের "ক্যানসার পুলিশ"। এই জিনের থেকে তৈরি হওয়া প্রোটিন কোষীয় DNA তে ক্ষতিগ্রস্ত হলে সেই কোষগুলিকে বেড়ে উঠতে বাধা দেয়। অর্থাৎ ক্ষতিগ্রস্ত কোষগুলিকে শরীর থেকে বের করে দেয় এবং এক প্রকার "ক্যানসার প্রতিরোধকারী" হিসেবেই কাজ করে। মানুষের দেহে p53 জিনের মাত্র একটি কপি থাকে। কিন্তু বাদুড়দের শরীরে রয়েছে একাধিক কপি! ফলে তারা বাড়তি সুরক্ষা পায় ক্যানসারের বিরুদ্ধে। তবে এই p53 জিনের আধিক্যের ফলে একটা ঝুঁকিও আছে - বেশি মাত্রায় কোষের বৃদ্ধি আটকে দিলে শরীরের ক্ষত সারাতে বা নতুন কোষ গঠনে সমস্যা হতে পারে।
👉 এই সমস্যার সমাধান করে টেলোমেরেজ উৎসেচক। এটি এমন একটি উৎসেচক, যা কোষকে বারবার বিভাজিত হতে সাহায্য করে এবং কোষগুলিকে দীর্ঘসময় সুস্থ রাখে। বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে এই উৎসেচক বেশি সক্রিয় হলে ক্যানসারের ঝুঁকি বাড়ে, কিন্তু বাদুড়দের ক্ষেত্রে p53 জিনের বাড়তি কপি টেলোমেরেজকে নিয়ন্ত্রণে রাখে। ফলে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে ভারসাম্য বজায় থাকে।
এই জিনগত ভারসাম্যের সঙ্গে আরও এক জিনিস কাজ করে, বাদুড়ের শক্তিশালী ও নিয়ন্ত্রিত ইমিউন সিস্টেম। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে শরীরের অস্বাভাবিক কোষ ধ্বংস করতে পারে, কিন্তু সেটা করে একেবারে নীরবে, অতিরিক্ত প্রদাহ তৈরি না করেই। ফলে শরীর জুড়ে প্রদাহ বা দীর্ঘমেয়াদি ক্ষতি হয় না। গবেষকরা মনে করেন, এটাই বাদুড়কে ক্যানসারমুক্ত রাখার গোপন রহস্য।
বাদুড়ের দেহে এই ধরনের আশ্চর্য জৈবিক কৌশল বিজ্ঞান মহলে আলোড়ন ফেলেছে। এখন জানতে হবে - মানুষের ক্ষেত্রেও কী একই রকম পদ্ধতি প্রয়োগ করা সম্ভব? সম্ভব হলেও তা মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে কি না, তাও এখনো নিশ্চিত নয়। তবে এই গবেষণা p53 জিন কেন্দ্রিক ওষুধ তৈরির গবেষণাকে আরও ত্বরান্বিত করবে।
বাদুড় ছাড়া আরো কিছু প্রাণী আছে যাদের দেহে এই ধরনের ক্যানসার প্রতিরোধী শক্তি আছে - যেমন হাতি, যাদের শরীরে রয়েছে প্রায় ২০ কপি p53 জিন, এবং নেকেড মোল র্যাট, যারা এক ধরনের বিশেষ শর্করা তৈরি করে, যা কোষের অতিরিক্ত বৃদ্ধি আটকে দেয় এবং সঙ্গবদ্ধ হতে দেয় না।
একদিকে বিজ্ঞান এগিয়ে চলেছে, আর অন্যদিকে প্রকৃতি আমাদের শেখাচ্ছে - কিভাবে জীবনের গোপন রহস্যগুলো উন্মুক্ত করা যায়।
ড. দীপঙ্কর মান্না
তথ্যসূত্রঃ https://www.nature.com/articles/s41467-025-59403-z
শারীরশিক্ষার {Calisthenics} ক্লাস চলছে।
২৪ /জুন/২০২৫ মঙ্গলবার
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Hingnara
Chakdaha
741223
Opening Hours
| Monday | 10:50am - 4pm |
| Tuesday | 10:50am - 4pm |
| Wednesday | 10:50am - 4pm |
| Thursday | 10:50am - 4pm |
| Friday | 10:50am - 4pm |
| Saturday | 10:50am - 2pm |