19/07/2017
বাড়ি | ইন্দ্রধনু | ক্যারিয়ার
X
A A A
১৪,৪৭৮ সিভিক ভলান্টিয়ার নিয়োগ, কোন জেলায় কত ?
সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে ব্যস্ততা থানায়। ফর্ম বিলি ও ফিলাপ চলছে। বিভিন্ন থানা, GRP এবং পুলিশ কমিশনারেটে এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হবে। রাজ্যজুড়ে মোট শূন্যপদ ১৪,৪৭৮। কোন জেলায় সম্ভাব্য কত পদ ফাঁকা রয়েছে একবার দেখে নেব।

একনজরে সম্ভাব্য শূন্যপদ
দার্জিলিং- ১৪৪৮জলপাইগুড়ি-৩৮৮আলিপুরদুয়ার-৩০২কোচবিহার-২২৬উত্তর দিনাজপুর-৩৬৩দক্ষিণ দিনাজপুর-২৪৪মালদা-৪৮৯মুর্শিদাবাদ-১০৪০নদিয়া-৬১৩বীরভূম- ২৪৫পূর্ব বর্ধমান- ১৫৪বাঁকুড়া-২২৯পুরুলিয়া-১৮৮পশ্চিম মেদিনীপুর-১৯৪পূর্ব মেদিনীপুর-২৩১হাওড়া গ্রামীণ-১০৯৩হুগলি-৯২৯উত্তর ২৪ পরগনা-৪৬১ঝাড়গ্রাম-৬১ডায়মন্ড হারবার-৪৪৮বারুইপুর-৩৪১সুন্দরবন- ৭৭কালিম্পং-৬৩৬বিধাননগর-৩৭০ব্যারাকপুর-১৫১৩হাওড়া-৯৩আসানসোল-দুর্গাপুর-৪০২শিলিগুড়ি-১০১০GRP হাওড়া-২২৯GRP শিয়ালদা-১৮১GRP খড়গপুর-২০১GRP শিলিগুড়ি-২৯সূত্রের খবর, ২৩টি জেলা, ৫টি পুলিশ কমিশনারেট এবং ৫টি GRP রিজিয়নে ১৪,৪৭৮টি শূন্য পদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। নিয়োগের জন্য নেওয়া হবে পরীক্ষা। মোট ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে স্পেশাল স্কিলে থাকছে ১০ নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স ১০ নম্বর, অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিসে ১৫ এবং মেন্টাল অ্যালার্টনেস ১৫ নম্বর।
যোগ্যতাবলী :
প্রার্থীকে ক্লাস এইট পাশ হতে হবে। ২০১৭ সালের পয়লা জানুয়ারির মধ্যে বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর। আবেদনকারীকে সংশ্লিষ্ট থানা এলাকার বাসিন্দা হতে হবে। NCC/স্কাউট/সিভিল ডিফেন্স /ড্রাইভিং/টেকনিশিয়ান/কম্পিউটারের শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। কর্মপ্রার্থীর কোনও থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে বাতিল করা হবে তাঁর আবেদনপত্র। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। সকল শংসাপত্রের কপি দিতে হবে দরখাস্তের সঙ্গে । কালার ছবি দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে।
নিয়োগের পদ্ধতি:
নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে থানার বড়বাবুর নিকট জমা দিতে হবে। এরপর একটি পরীক্ষা হবে। যার নেতৃত্বে থাকবেন SP, অতিরিক্ত SP এবং DSP পদমর্যাদার ব্যক্তিরা। নিয়োগের পর তাঁদের একটি ID নম্বর দেওয়া হবে।
প্রশিক্ষণ :
নির্বাচিত কর্মপ্রার্থীদের দু’সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্রের খবর। প্রতি মাসে তাঁদের একদিনের রিফ্রেশার কোর্স করতে হতে পারে। উপরিউক্ত পদ্ধতিতে নি