PACE-Beyond Preparation

Directions

PACE-Beyond Preparation PACE : Passion, Ambition, Consistency, Endeavour

আমাদের সবার পথচলার গল্প

✍️The human body has 43 pairs of major named nerves (86 individual main nerves)—consisting of 12 pairs connected to the ...
05/08/2026

✍️The human body has 43 pairs of major named nerves (86 individual main nerves)—consisting of 12 pairs connected to the brain (Cranial nerves) and 31 pairs connected to the spinal cord ( Spinal nerves).

✅Names of the 12 pairs of Cranial nerves and a trick to memorize them 😍 are given below:

"নাঙ্গা পর্বত"- নাম তো সুনা হি হোগা🙂....এটি হলো পৃথিবীর নবম উচ্চতম এবং পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। ৮,১২৬ মিটার ...
08/07/2026

"নাঙ্গা পর্বত"- নাম তো সুনা হি হোগা🙂....এটি হলো পৃথিবীর নবম উচ্চতম এবং পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। ৮,১২৬ মিটার (২৬,৬৬০ ফুট) উচ্চতার এই পর্বতটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে হিমালয়ের সর্ব-পশ্চিমে অবস্থিত। স্থানীয়ভাবে এটি "দিয়ামার" নামে পরিচিত, যার অর্থ 'পাহাড়ের রাজা'।এর দক্ষিণ দিকের 'রুপাল ফেস (Rupal Face)' হলো পৃথিবীর উচ্চতম অবিচ্ছিন্ন পর্বতময় প্রাচীর, যা প্রায় ৪,৬০০ মিটার (১৫,০০০ ফুট) খাড়াভাবে উপরে উঠে গেছে। প্রথম দিকের আরোহণ প্রচেষ্টায় অসংখ্য অভিযাত্রীর মৃত্যুর কারণে এটি পর্বতারোহীদের কাছে 'কিলার মাউন্টেন' নামে কুখ্যাত।

কিন্তু তাও নাম তো " নাঙ্গা" 🙂

এই গ্যাসের ব্রুম( Gasher brum) হলো পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত কারাকোরাম পর্বতমালার একটি দুর্গম পর্বতশৃঙ্গ। স্থান...
30/06/2026

এই গ্যাসের ব্রুম( Gasher brum) হলো পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত কারাকোরাম পর্বতমালার একটি দুর্গম পর্বতশৃঙ্গ। স্থানীয় বাল্টি ভাষায় (rgasha মানে মনোরম, brum মানে পর্বত) "Gasherbrum"-এর অর্থ "সুন্দর পর্বত"। এর সবচেয়ে বিখ্যাত শৃঙ্গগুলো হলো :-

1. Gasherbrum I : এর প্রাথমিক ভাবে নাম ছিল K5। "Hidden Peak" নামেও পরিচিত কারণ বাল্টোরো হিমবাহ থেকে দেখলে এটি চারপাশের পর্বতমালা দ্বারা সম্পূর্ণরূপে আবৃত থাকে। ৮,০৮০ মিটার উচ্চতা বিশিষ্ট এটি বিশ্বের একাদশতম সর্বোচ্চ শৃঙ্গ।
2. Gasherbrum II : ৮,০৩৫ মিটার উচ্চতার এই পর্বতটি বিশ্বের ১৩তম সর্বোচ্চ পর্বত।
3. Gasherbrum IV : "The Shining Wall" নামে পরিচিত। ৭,৯২৫ মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের ১৭তম সর্বোচ্চ শৃঙ্গ এবং পাকিস্তানের ৮,০০০ মিটারের কম উচ্চতার সর্বোচ্চ স্বতন্ত্র শৃঙ্গ।

[বি. দ্র:- এই পর্বত আরোহণ করলে গ্যাসের সমস্যা বাড়ে 🙂]

1939 সালে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনের সভাপতি নির্বাচনের পদপ্রার্থীদের একজন ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, এবং তার বিপক্...
28/06/2026

1939 সালে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনের সভাপতি নির্বাচনের পদপ্রার্থীদের একজন ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, এবং তার বিপক্ষের পদপ্রার্থী ছিলেন গান্ধিজি সমর্থিত পট্টভি সীতারামাইয়া৷ আপাতভাবে গান্ধিজি সমর্থিত প্রার্থী সীতারামাইয়াকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ভাবা হলেও সমস্ত পাশা উল্টে 1580-1377 ভোটে নেতাজি এই নির্বাচনে জয়লাভ করেন৷ এই ফলাফলের পর গান্ধিজি সীতারামাইয়ার হারকে নিজের হার বলে উল্লেখ করেন৷

নেতাজির লোকপ্রিয়তা সেসময় কোন স্তরে পৌছেছিল তা এই ঘটনাতে স্পষ্ট।

চন্দ্রগুপ্ত মৌর্য মগধের নন্দ বংশকে পরাজিত করে প্রথম সুবিশাল উপমহাদেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন৷ এই অভিযানের পিছনে...
26/06/2026

চন্দ্রগুপ্ত মৌর্য মগধের নন্দ বংশকে পরাজিত করে প্রথম সুবিশাল উপমহাদেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন৷ এই অভিযানের পিছনে মূল ছিল তার পরামর্শদাতা এবং পরবর্তী কালে তাঁর প্রধানমন্ত্রী চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও কূটনৈতিক দক্ষতা৷
কিন্তু জীবনের শেষ পর্যায়ে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর নির্দেশে শ্রাবন বেলেগোলায় মৃত্যুর আগে পর্যন্ত উপবাস করে কাটান, যেটাকে জৈন ধর্মে "সাল্লেখানা" বলা হয়৷

"জীবন সাহেব... জীবন 🙂"

🗣️Indo European languages are a family of related languages currently spoken in a changed form in Europe, Iran and most ...
22/06/2026

🗣️Indo European languages are a family of related languages currently spoken in a changed form in Europe, Iran and most of the Indian subcontinent.

20/06/2026

সমস্ত সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (NEET) পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। কালকে তোমরা তোমাদের সেরাটা দিয়ে এসো

২০ শে জুন ১৯৪৭..সেদিন বঙ্গীয় আইনসভাতে যুদ্ধকালীন ব্যস্ততা। বাংলার মতন এই বিশাল ভূখন্ড কার অধিকারে থাকবে? এটার সম্পূর্ণটা...
20/06/2026

২০ শে জুন ১৯৪৭..

সেদিন বঙ্গীয় আইনসভাতে যুদ্ধকালীন ব্যস্ততা। বাংলার মতন এই বিশাল ভূখন্ড কার অধিকারে থাকবে? এটার সম্পূর্ণটাই কি পাকিস্তানে যাবে... নাকি অন্যকিছু হবে। কংগ্রেস এবং মহাসভার নেতারা ততদিনে উপলব্ধি করে ফেলেছেন দেশভাগ অনিবার্য। তাই যদি দেশ ভাগ হয়ই, তাহলে বঙ্গের অমুসলিম প্রধান এলাকা গুলি আলাদা করে ভারতে সাথেই যুক্ত হোক -- এটাই তাদের দাবি। ওদিকে মুসলিম লিগ পুরো বাংলা কেই পাকিস্তানের সাথে যুক্ত করার পক্ষে৷ এরই মাঝে হোসেন সোহরাবর্দি বা শরৎ বসুরা ভারত বা পাকিস্তান কোন দেশেই যুক্ত না হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে "যুক্তবঙ্গ" এর কথা বলেছিলেন৷ কিন্তু কংগ্রেস নেতৃত্বে এই ধারণা অমূলক ছিল না, যে এই স্বাধীন যুক্তবঙ্গ অচিরেই পাকিস্তানের "বেস্ট ফ্রেন্ড" হয়ে উঠবে।

তো কি হয়েছিল সেদিন বঙ্গের আইনসভাতে?

প্রথমে একটা যুক্ত অধিবেশনে সমগ্র বঙ্গ পাকিস্তানে যুক্ত হবে কি না তা নিয়ে ভোটাভুটি হয়৷ অচিরেই মুসলিম লিগ এই প্রস্তাব ১২৬ - ৯০ ভোটে জিতে নেয়। এরপর মুসলিম প্রধান ও অমুসলিম প্রধান এলাকার প্রতিনিধিদের আলাদা দুটি কক্ষে বসানো হয়৷ যার মধ্যে একটি কক্ষ বিভাজনের পক্ষে রায় দিলে সেটাই বিভাজনকে কার্যকর করার পক্ষে যথেষ্ট ছিল৷ এই দুটি কক্ষের মধ্যে একটি কক্ষে মুসলিম লিগ খুব সহজেই ১০৬ - ৩৫ ভোটে পূর্ণবঙ্গের পাকিস্তানে যুক্তের প্রস্তাব পাশ করাতে পারলেও, অন্য কক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এবং বিধানচন্দ্র রায় সহ অন্যান্য কংগ্রেস নেতাদের প্রচেষ্টায় ৫৮-২১ ভোটে বাংলার বিভাজনের প্রস্তাব পাশ হয়৷ ফলে অচিরেই এই বিরাট বাংলার পশ্চিমদিক, যা হিন্দু অধ্যুষিত তা ভারতের সাথে যুক্ত হয়।

আজ মনে হয়, ভাগ্যিস সেদিন আমাদের রাজ্য ভারতে যুক্ত হয়েছিল। আসলে ভারত মাতাই তার বাধ্য সন্তানদের কথা না রেখে পারেননি।

জয় হিন্দ্ 🇮🇳
জয় পশ্চিমবঙ্গ 🇮🇳🇮🇳

19/06/2026

আজকের টপিক: কার্যহীন বল (Zero Work Force)

Address

Chakdaha

Website

Alerts

Be the first to know and let us send you an email when PACE-Beyond Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category