Kalyan's Diary

Directions

Kalyan's Diary আপনমনে

04/07/2022
24/06/2022

বৃদ্ধ গঙ্গা আর দক্ষিণী গঙ্গা একই। সেটা *গোদাবরী*
এটা দীর্ঘতম উপদ্বীপিয় নদী যেটা নাসিকে উৎপত্তি লাভ করেছে।

24/06/2022

*10 degree = little andaman & car nicobar
*Duncan= South Andaman & little Andaman
*9 Degree= Kavaratti & Minicoy
* 8 Degree= Minicoy & Maldives

18/06/2022

1982 nabard
1992 sebi
Lic 1956
লোকপাল
Caretaker of the people
19 মার্চ 2019
1st pinaki da

17/06/2022

"... যে দেশের শিক্ষিত সম্প্রদায় সত্য কি তাহা জানে এবং বোঝে, কিন্তু জীবনে বরণ করিয়া লইতে প্রস্তুত নহে - মনের গোপনে, লোকচক্ষুর অন্তরালে যে সত্যের নিকট লজ্জায় মস্তক অবনত করিতেছে — অথচ বাহিরে জনসমাজে এবং সভার মাঝে তাহাকে স্বীকার করিবার সাহস নাই – সে জাতি কেমন করিয়া জগতের নিকট সগর্বে মাথা তুলিয়া দাঁড়াইবে তাহা আমার বুদ্ধির অতীত।" (সত্যের সন্ধান)
— আচার্য প্রফুল্লচন্দ্র রায়

25/11/2021

#চাওয়া
#কল্যাণ_রায়

অনেক কিছু বলার ছিল তোমার কাছে।
অনেক কিছু ছিল চাওয়ার।
তাই এই চলন্ত ট্রেনের
ভিড় করা মানুষের মাঝেও
লেখাটা শুরু করেই ফেললাম।

তুমি যে টকটকে লাল গোলাপ টা দিয়েছিলে মনে পড়ে?
সেদিন শীতের সকালের কুয়াশা লেগে ছিল তাতে।
বাড়ি এসে খুব করে তার ঘ্রাণ নিয়েছিলাম,
একাকী, বন্ধ ঘরে।
একটা ডায়েরির ভাজে রাখা ছিল তা।
কাল খুলতেই দেখি
পাতাগুলো শুকনো খরখরে,
ভালোবাসার গন্ধ তো দূরে থাক,
যেন একদলা শুকনো রক্ত লেগে ডায়েরির পাতায়।

আর কখনো জীবনে কারো থেকে লাল গোলাপ পাইনি, চাইওনি।
ওতে যে রক্তের গন্ধ।
ওর খোচায় যে রক্তপাত হয়,
কজন দেখেছে আমার মত?

আজকাল অন্ধকার বড় ভালো লাগে।
নিকশ কালো নিস্তব্ধ অন্ধকার।
আজকাল বড় একটা দেখা যায়না।
তোমার হাজার আলোর শহরে অন্ধকার কোথা।

পারলে একটু অন্ধকার দিও।
আমার মত সহস্র ছেলেকে।
ওরা জানেই না কীভাবে জড়ো করতে হয় বারুদ;
কিভাবে চকমকি ঠুকতে হয়।
ওরা আগুন জ্বালাতে ভুলে গেছে।
দেখছো না চারিদিকে কেমন উচ্ছিষ্টভোগী সারমেয়তে ভরে গেছে।
ওরা যে মানুষ, ভুলে গেছে।
ওদের যে শিরদাড়া আছে, ভুলে গেছে।
ওদের ভেতরে যে সম্ভাবনাময় বারুদ আছে, ভুলে গেছে।

তাই ওরা কুজো হয়ে হাটে,
তোমার আলোর শহরে ভিক্ষা চায়,
লাল গোলাপ।
ওতে ওরা আমার মত রক্ত দেখতে পায় না।
ওদের ফিরিয়ে দিও
ওদের অতীত, একগুচ্ছ অন্ধকার,
আর কিছু চকমকি পাথর।

#স্বত্ত্ব_রক্ষিত
#কৃষ্ণনগর_লোকাল_6:24pm
#25-11-2021, naihati

Address

Chakdaha
741222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalyan's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category