25/02/2026
রসায়ন
পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায় বৃত্ততা
১/a- বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও
F, cl, Br, I
b- শ্রেণী ১৭ এর মৌল গুলি কে হ্যালোজেন মৌল বলা হয় কেন?
c- তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলটির নাম লেখ
২/ কোন মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ হয়? শ্রেণী বরাবর জারণ ধর্মের কিরূপ পরিবর্তন হয়?নিষ্ক্রিয় গ্যাস কোন শ্রেণীতে অবস্থিত?
৩/ তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? হাইড্রোজেনকে শ্রেণী-ওয়ানে রাখার পক্ষে এবং শ্রেণী 17 তে রাখার বিপক্ষে একটি করে যুক্তি দাও।
৪/ কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ ১৪ এর প্রথম তিনটি মৌলিক পদার্থ কার্বন সিলিকন এবং জার্মেনিয়াম কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।
৫/ মৌলের আয়নায়ন শক্তি বলতে কী বোঝো ? লিথিয়াম ব্রুবিয়াম পটাশিয়াম ও সোডিয়াম কে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।
#আয়নীয় ও সমযোজী বন্ধন
১/ ইলেকট্রন ডট গঠন দেখাও
HF, H2O, CH4, CO2, Nacl
২/
তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না ব্যাখ্যা কর
৩/ সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য লেখ
৪/ চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ পারে কেন?
৫/ একটি পরমাণুর নাম লেখ যা সমযোজী এবং তড়িৎযোজী উভয়প্রকারের যৌগ তৈরি করে , যৌগ দুটির সংকেত লেখ
# # তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
১/ তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখ
২/ কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের কি পরিবর্তন হবে ? ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়া গুলি লেখ।
৩/ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর সময় অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুরোসপার মেশানো হয় কেন?
# পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
১/ পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারক গুলির নাম লেখ। শর্তসহ সমীকরণটি উল্লেখ কর।
২/
শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় লেখ।
৩/ স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির ধাপ গুলির সমীকরণ সহ লেখ।
৪/ নাইট্রিক এসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপ গুলির সমীকরণ শর্তসহ লেখ
৫/ পরীক্ষাগারে উৎপন্ন এমনিয়া কে কেন পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয়? লাইকার অ্যামোনিয়া কাকে বলে? লাইকার এমোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন?
৬/
পিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম কর গ্যাসটি প্রস্তুতির জন্য উপযুক্ত সমিত সমীকরণ সহ রাসায়নিক বিক্রিয়াটি লেখ।
# ধাতুবিদ্যা
১/ বিমানের কাঠামো তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়?
২/ থার্মিট মিশ্রণ কি?
৩/ দার্শনিক উল কাকে বলে? কোন ধাতুকে self -protecting Metal বলা হয়?
৩/ খোলা বাতাসে তামা তৈরি জিনিস রাখলে তার উপর কি বর্ণের ছোপ পড়ে? এর রাসায়নিক সংযুক্তি কি?
৪/ সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা কর।
৫/ আম্লীগ খাদ্য বা ফল অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন?
# # # জৈব রসায়ন
১/ ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? কোন মৌলের ক্যাটরিনেশন ধর্ম সবচেয়ে বেশি?
২/ ডিনেচার ডিসপিরিট কি?
৩/ রেকটিফায়েড স্পিরিট কি? একে কিভাবে পানের অযোগ্য করা হয়?
৪/ জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখ।
৫/ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখ। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ কর
৬/ সমগনীয় শ্রেণী কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর। এর বৈশিষ্ট্য লেখ