Purohit

Purohit

Share

"ভক্তিই শক্তি,আর শক্তিই ঈশ্বর "জয় মা ?
ঈশ্বর = পরমব্রহ্ম!! ধর্ম +বিশ্বাস =ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ ঘটায় -Purohit

purohitinbaranagar.blogspot.com

26/04/2026

গন্ধেশ্বরী দেবীর ধ্যান

26/04/2026

গন্ধেশ্বরী দেবীর ধ্যান

(১) "ওঁ সিংহস্থা শশিশেখরা মরকতপ্রেক্ষা চতুর্ভুজৈঃ, শঙ্খং চক্র-ধনুঃ-শরাংশ্চ দধতীং নেত্রৈস্ত্রিভিঃ শোভিতা।
অমুক্তাঙ্গদহারকঙ্কনং কাঞ্চীক্কণন্নুপুরাং,
দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নোল্লাসৎ কুণ্ডলা॥"

(২) ওঁ উদ্যদ্বাল-দিবাকর-দ্যুতিনিভাং পূর্ণেন্দু-চূড়োজ্জ্বলাম্।
শঙ্খং চক্রং ধনুঃ শরাংশ্চ দধতীং বেণুশ্চতুর্ভিভূজৈঃ।।
সিংহস্থাং বরদাং সুরারিদমনাং দেব্যৈঃ সদা
সেবিতাম্।
বাণিজ্য্যাদি বিবৃদ্ধয়ে প্রতিদিনং তাং গন্ধেশ্বরীং ভজে।।

PKC-9800007899

30/03/2026

হনুমান চাল্লিশা পাঠ-
জয় হনূমান জ্ঞান গুণ সাগর।
জয় কপিশ ত্রিলোক উজাগর।
রাম দূত তুমি অতি বলশালী।
অঞ্জনী পুত্র পবন সূত মহাবলী।
মহাবীর যে নাম তব তুমি বজরঙ্গী।
কুমতি নিবার প্রভু, সুমতির সঙ্গী।
কাঞ্চন বরণ তব, বেশ সুবেশা।
কানেতে কুন্তল, কুঞ্চিত কেশা।
হাতে তে বজ্র আর ধ্বজা বিরাজে।
কাঁধেতে মুঞ্জ, উপবীত সাজে।
শঙ্করাংশে জন্ম তব, হে কেশরী নন্দন।
তেজ প্রতাপ তব মহা জগ বন্দন।
বিদ্যাবান তুমি, তুমি অতি চতুর।
রাম কাজ করিবারে, আতুর।
প্রভু চরিত্র শুনিবার রাখ অভিলাষা।
রাম-লখন আর সীতায় দাও ভালবাসা।
সুক্ষ্মরূপ ধরি, অসুর সংহার।
শ্রী রঘুনাথ সকল কাজ সার।
আনি সঞ্জীবনী, সৌমিত্রে বাচাইলে।
রাঘবের মনে তুমি, হরষ আনিলে।
তব কাজে রঘুনাথ মুগ্ধ হইলো।
ভরত ভ্রাতা সম, আলিঙ্গন দিল।
স্বনকাদি ব্রহ্মাদি, ঋষি মুনি যত।
তব গুন গাহে, নারদ সহিত।
যম কুবের, দিকপাল যেখানে।
কবি কৌবিদ তারে, কহিনা কেমনে।
সুগ্রীব উপকার, ততুমি যে করিলে।
রামে মিলায়ে তারে, রাজপদ দিলে।
তোমারি মন্ত্র যবে, বিভীষন মানিল।
লঙ্কেশ হইল সে, সারা বিশ্ব জানিল।
সহস্র যোজন দূরে, থাকে যে ভানু।
ধাইলে লইতে তাহা, তুমি বীর হনু।
প্রভুমুদ্রিকা, রাখি মুখ মাঝে।
জলধি লঙ্ঘিলে, রঘুনাথ কাজে।
দুর্গম কাজ যত, জগতে আছে।
সুগম যে হয় তাহা তোমারি কাছে।
তুমি যে দ্বারী, রাম দুয়ারে।
আজ্ঞা বিনা কেহ, প্রবেশিতে নারে।
তোমারি স্মরণে যে, সব সুখ পা-ই।
রক্ষক হ'লে তুমি, কোন ভয় না-হি।
মহাতেজ তেজবনিকর জবে আপনারে।
ত্রিলোক যে কাঁপে, তব বিকট হুঙ্কারে।
ভূত পিশাচ, নিকট নাহি আসে।
তব নাম লয় যে, থাক তার পাশে।
নাশ করহ সব রোগ, হরহ সব পীড়া।
যে জন নিরত জপে, হনুমান বলবীরা।
সব সঙ্কট কর মোচন, তুমি বীর হনুমান।
মন ক্রম বচনে, ধরে যে ধ্যান।
সর্বোপরি রাম রাজার যে তপস্বী রূপ।
তাহার সকল কাজ কর তুমি অনুপ।
যে কোন মনোরথ, যে জন করিবে।
তোমারি কৃপায় সে, অমিত ফল পাবে।
চারি যুগ তব, প্রতাপ-বাখানি।
জগতে খ্যাত তুমি, তাহা যে জানি।
সাধু সন্তের, তুমি রক্ষা কারি।
অসুর নিকন্দন, তুমি দুঃখ হারি।
অষ্ট-সিদ্ধি আর, নয়-নিধির দাতা।
আশীষ-করিলা তোমা, জানকী মাতা।
রাম রসায়ন, তোমারি পাশে।
রুঘুপতি সম মনে, রেখো এ দাসে।
তোমারি ভজন গাহি, রাম পদ লভি।
জনম জনম ভুলি, দুঃখ যে সবই।
অন্তিম কালে স্থান, দিও রঘুবর পুরে।
রাম নাম সেথা যেন, পাই জপিবারে।
রাম নাম জপে যে, সে বড় চতুর
সঙ্কট মোচন হয়, হয় শোক সব দূর।
শোক তাপ মোচন করে, হরে সব পীড়া।
যে জন স্মরণ করে, হনুমান বল বীরা।
জয়-জয়-জয়, হনুমান জ্ঞান গোঁসাঈ ।
কৃপা করহ দেব, ভাঁতি গুরু ভাই।
যে জন নিত্য পাঠ করে, হনুমান চালিশা।
মহাসুখ পায় হে, নাম রটে চহু দিশা।
জয় হনুমান, জয়-জয় মহাবীর।
"তারায়" তারাও প্রভু, এ ভব সাগর।
৷৷ ★জয় হনুমান ★।।

30/03/2026

হনুমানের পূজা

ধ্যান মন্ত্র-
ওঁ মহাশৈলং সমুৎপাট্য ধাবন্তং রাবণং প্রতি।
তিষ্ঠ তিষ্ঠ রণে দুষ্ট ঘোররাবং সমুৎসৃজন্‌।
লাক্ষারসারুণং রৌদ্রং কালান্তক যমোপমম্‌।। জলদগ্নিলসন্নেত্রং সূর্য্যকোটিসমপ্রভম্‌।। অঙ্গদাদ্যৈর্মহাবীরৈর্বেষ্টিতং রুদ্ররূপিণম্‌।।
★ পূজা মন্ত্র- ওঁ হং হনূমতে রুদ্রাত্মকায় হুং ফট্।

★ গায়ত্রী মন্ত্র -
ওঁ অঞ্জনীপুত্রায় বিদ্মহে মহাবীরায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ।।

★প্রনাম মন্ত্রঃ
ওঁ অতুলিতবলধামং হেমশৈলাভদেহং
দনুজবনকৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্।
সকলগুননিধানং বানরাণামধীশং
রঘুপতিপ্রিয়ভক্তং বাতজাতং নমামি।।
© PKC-9800007899

27/03/2026

শ্রীরামের প্রণাম মন্ত্র Ram Pranam
"রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে।
রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ।।"

23/03/2026

ষষ্ঠীর প্রণাম মন্ত্র Shasthi Pranam

23/03/2026

অন্নপূর্ণা মন্ত্র Annapurna Mantra

23/03/2026

অন্নপূর্ণার প্রণাম মন্ত্র Annapurna Pranam

23/03/2026

অন্নপূর্ণা পূজা -
⚜ ধ্যান মন্ত্র :
"ওঁ রক্তাং বিচিত্রবসনাং নবচন্দ্রচূড়াং
অন্ন প্রদান নিরতাং স্তনভারনম্রাম্‌।
নৃত্যন্তমিন্দুশকলা ভরণং বিলোক্য
হৃষ্টাং ভজে ভগবতীং ভবদুঃখহন্ত্রীম্‌॥"

★পূজা মন্ত্র : ওঁ দশবক্ত্রশিব সহিত ভগবত্যৈ মাহেশ্বর্য্যৈ হ্রীং অন্নপূর্ণায়ৈ নমঃ।

★ বীজ মন্ত্র : হ্রীং।

★ গায়ত্রী মন্ত্র:- ওঁ ভগবত্যৈ বিদ্মহে মাহেশ্বর্য্যৈ ধীমহি তন্নোঽন্নপূর্ণে প্রচোদয়াৎ।।

★প্রণাম মন্ত্র:
ওঁ অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে।
জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পাৰ্বতী।।

©PkC-9800007899

09/03/2026

⚜ গৌর্যাদি ষোড়শ মাতৃকা ⚜

গৌরী হলে মা-দুর্গার একটি রূপ।
এরূপ ঐশ্বরিক ১৬টি শক্তি দেবী।।

শুভ কর্মে মাতৃশক্তির পূজা আবশ্যক, তা ব্যতিত শুভ কর্ম বিফল।।

⚜️ গৌর্যাদি ষোড়শ মাতৃকাগণ -
১. গৌরী
২. পদ্মা
৩. শচী
৪. মেধা
৫. সাবিত্রী
৬. বিজয়া
৭. জয়া
৮. দেবসেনা

৯. স্বাহা
১০. স্বধা
১১. শান্তি
১২. পুষ্টি
১৩. ধৃতি
১৪. তুষ্টি
১৫. কুলদেবতা
১৬. আত্মদেবতা

©PKC-9800007899

04/03/2026

⚜️ কোন দিকে (মুখে) বসে পূজা করবেন ?

দিবাভাগে- পূর্ব দিকে।
রাত্রি কালে- উত্তর দিকে।
যথা-নারায়ণ, লক্ষ্মী...ইত্যাদি।

শিব ও শক্তিকে সর্বদাই -উত্তর দিকে।
যথা- শিব, কালী, তারা...ইত্যাদি।

দান কর্ম- পূর্ব দিকে।
গ্রহীতা -উত্তর দিকে।
(বিবাহে শুধু ব্যতিক্রম)

প্রেতাদি ধর্ম -দক্ষিণ দিকে।

©Pkc 9800007899

Want your school to be the top-listed School/college in Calcutta Bara Bazar?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Calcutta Bara Bazar
700036

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm