02/06/2026
মনুষ্যত্বের মতোই আত্মা অবিভাজ্য। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ - সকল মানুষের মধ্যেই একই আত্মার প্রকাশ। আত্মার কোনো ভেদবুদ্ধি নেই, কারণ সে নিরুপাধিক, অনন্ত, সর্বব্যাপী। ভেদ যা কিছু, তা নাম-রূপ, সংস্কার ও বাহ্য পরিচয়ের স্তরে; আত্মার স্তরে নয়। কিন্তু এই সত্য কেবল তর্কে উপলব্ধ হয় না—অন্তর্যাত্রার সাধনা, শিক্ষা ও আত্মবিকাশের মধ্য দিয়েই তা প্রত্যক্ষ জ্ঞানে পরিণত হয়। যে সেই পথে অগ্রসর হবে, তার কাছেই অভেদের সত্য প্রতিভাত হবে; যে হবে না, সে ভেদের প্রাচীর নির্মাণ করেই যাবে।
অভেদ ফাউন্ডেশন এই চিরন্তন সত্যকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করার সংকল্প গ্রহণ করেছে। সে ফলিত বেদান্তপথের যাত্রী। স্বামী বিবেকানন্দ যে ‘মানুষ-তৈরির’ শিক্ষার কথা বলেছিলেন, সেই শিক্ষার মূল লক্ষ্য ছিল আত্মশক্তির জাগরণ, চরিত্রগঠন এবং মানবমৈত্রীর বিকাশ। অতএব, শিক্ষা শিক্ষা শিক্ষা! সত্যিকারের শিক্ষা চাই। শিক্ষিত, দক্ষ, চিন্তাশীল ও চরিত্রবান মানুষই স্বাধীন বিচার করতে পারে। জ্ঞানের আলোয় তার মন থেকে সংকীর্ণতা, কুসংস্কার ও ভেদবুদ্ধি দূরীভূত হয়। তখন সে মানুষের মধ্যে ধর্ম নয়, মানুষকে দেখে; সম্প্রদায় নয়, চেতনাকে দেখে; বিভাজন নয়, ঐক্যকে অনুভব করে।
এই অভেদদৃষ্টি কেবল একটি দার্শনিক মতবাদ নয় - এ মানবসমাজের শান্তি, সৌহার্দ্য ও সম্মিলিত অগ্রগতির ভিত্তি। অভেদ ফাউন্ডেশনের বিশ্বাস, মানুষ-তৈরির এই আন্দোলনের মাধ্যমেই এমন এক সমাজ গড়ে উঠতে পারে, যেখানে বৈচিত্র্য থাকবে, কিন্তু বিভেদ থাকবে না; ভিন্নতা থাকবে, কিন্তু বৈরিতা থাকবে না; এবং সকলের অন্তরে একই মানবাত্মার দীপ্তি স্বীকৃতি পাবে।
12/05/2026
We are very happy for the students getting interested in @Antara Kundu TM's classes on AI&ML.
3 lectures have been imparted so far. The content in the sessions was basic, but wonderfully tailored for beginners. Lots of basic terms and pertinent examples are being explained with real-life data that relates to the students of the Sunderbans. No wonder that the participation was quite interactive as the students almost jumped to answer quizzes.
I reckon, at least 3 more sessions will be necessary. We won't go into the difficult-to-digest technicalities at all, but will cover the whole gamut.
The link to the playlist for the recorded classes is given in the comnents section.
04/05/2026
Painted by Srijoyee Mondal, a student of class 8 and an Abheda scholarship holder from Canning...
02/05/2026
অভেদ ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৩টি বই...
বইয়ের বিনিময় মূল্য অভেদের একাউন্টে যায় ও ছাত্রকল্যাণ খাতে ব্যয় করা হয়।
তিনটি বই একত্রে কিনলে ১০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
বইগুলি সম্বন্ধে আলোচনা-সমালোচনা এইস্থানে পাওয়া যাচ্ছে।
পান্তীর মাঠ - https://www.goodreads.com/book/show/58747379-pantir-maath
এলেফ্যান্টস অ্যান্ড হর্সেস অফ মাই আইটি লাইফ - https://www.goodreads.com/book/show/60029560-elephants-and-horses-of-my-it-life
জম্মো কম্মো রম্য -
https://app.thestorygraph.com/books/6bc2e5f5-da39-4da5-b398-b3f1906ecf8a
01/05/2026
মেঘনার বাবা কিডনির অসুখে মারা যান দেড় বছর আগে। ওরা খুব গরিব। ওকে আমরা বি এস সি নার্সিং করাচ্ছি প্রাইভেট কলেজে। অর্ধেক খরচ - ফী আর থাকাখাওয়া - দেওয়া হয়। ও এবারের পরীক্ষায় কলেজের মধ্যে প্রথম হয়েছে। পেয়েছে ৭৬% নম্বর।
এগিয়ে চলো মেঘনা, অভেদ তোমার পাশে আছে।
22/04/2026
অদ্রীশ আর নেই
গভীর দু:খের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ছাত্র অদ্রীশ অধিকারীর জীবনাবসান হয়েছে গত রাতে। পুকুরে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা জলের নীচে ছিল। উদ্ধার করা হলে এক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। যে মর্মবেদনা আমরা পাচ্ছি, তা সারা জীবন বইতে হবে, মনে হচ্ছে।
আমার মতে, সে ছিল সেরার সেরা। স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটিকে সে ভালোবেসেছিল আমাদের লেকচার সিরিজের এক ভিডিও দেখে। ফলশ্রুতিতে, তার ADAMAS UNIVERSITYতে স্ট্যাটিস্টিক্স অনার্সে ভর্তি এবং ক্রমাগত প্রথম হওয়া। তার মতো ছবি আঁকার হাতও কমই লক্ষ্য করা যায়। তবে তার বৈশিষ্ট্য ছিল সফল হবার অদম্য জেদ, যা তার শরীরের সঙ্গেই সম্ভবত বিলীন হল। এবং সে ছিল গরিবের গরিব। স্বামীপরিত্যক্তা তার মা কোনোমতে সংসার চালাতেন। এক জুন মাসে সে আমাদের বাড়ি দুপুরে ভাত খেয়ে জানিয়েছিল, সে বছর সেই প্রথম সে মাছ খেলো! অভেদ থেকে তার পুরো কোর্স ফী ছাড়াও সংসার খরচ বাবদ টাকা দেওয়া হত। তাকে psychological counselling করানো হয়েছিল, তাতে তার লাভও হয়। সম্প্রতি ISIতে তার internshipএর ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল।
অদ্রীশ বলত, 'স্যার, আমি গরিবের কথা ভুলব না, অভেদ থেকে যা পেয়েছি, তা সমাজকে ফেরত দেবোই'। এই জেদই বা কোথায় রইলো?
10/04/2026
It's great that we could instill some interest in chess among our students during the Winter camp Unmesh...
While some knew the basics, we taught the rules of chess to all and sundry. Some were found to be quick learners. Well, we explained the following too:
a) Playing chess gives you the ability to think on your own
b) It teaches you to strategise and also make quick decisions
c) It hones up your skill to spot what your opponent is up to in the next few moves, which is important to learn in the ever-competitive world
d) It teaches you patience, which many students generally lack nowadays.
26/03/2026
Painted by our student Rajesh Kayal, 2nd year, Comp sc and Cyber security, Adamas University...
20/03/2026
আজ অভেদের জন্মদিন
১৪ বছর হল। এটা ওটা করেছি, খুব কিছু সফল হইনি। বিনয় করা আমার স্বভাব নয় তেমন, অতএব যা মনে হয়েছে তা-ই এখন বলছি।
শুধু একটা কাজ পেরেছি সম্ভবত। পরিবারের বাইরে একটা আত্মীয় সমাজের সূচনা করা গেছে। ব্যাস...
16/03/2026
বাচিক শিল্পচর্চা
অনলাইন ক্লাস চালু হয়েছে নতুন স্টুডেন্টদের জন্যে। ক্লাস নিচ্ছে আকাশবাণীর রেডিও জকি শুভাশিস... সে আবার অভেদের সদস্যও বটে। আপাতত মাসে দুটো ক্লাসের সংস্থান করা গেছে। সৃজনী নামে এক গ্রুপ খোলা হয়েছে ওয়াটস্যাপে, সেটির মাধ্যমেই যাবতীয় কর্মপদ্ধতি চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ অনেক দেখা যাচ্ছে বটে, তবে নেটওয়ার্ক সবার ভালো না থাকায় আমরা অসুবিধের মধ্যে পড়ে যাচ্ছি।
দু ধরণের ক্লাস হচ্ছে - basic communication ও আবৃত্তি-অভিনয় ইত্যাদি। ভালো করে কথা বলতে পারা, নিজের বক্তব্য গ্রহণযোগ্যভাবে প্রকাশ করতে পারা, যুক্তির উপস্থাপনা - এসবই প্রথম ক্লাসটির উপজীব্য। দ্বিতীয় ক্লাস সবার জন্যে নয়, যারা উন্নত তাদের জন্যে।
গ্রামের ছাত্রছাত্রীদের জন্যে এই কোর্স অত্যন্ত জরুরী, তা সবাইই স্বীকার করবেন নিশ্চয়ই।