13/06/2026
বর্ধমান ২ নং ব্লকের নতুন আমিরপুর উচ্চ বিদ্যালয়ে গত ১১ই জুন বৃহস্পতিবার জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ১৪ থেকে ১৫ বছর বয়সি ছাত্রীদের অভিভাবিকারা এদিনের সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এইচপিভি টিকাকরণের গুরুত্ব এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এর কার্যকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ অনুপম বর। কিশোরীদের সুস্বাস্থ্য ও ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।