22/08/2026
কথায় বলে যদি তোমার লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে, তুমি গোলক ধাঁধার মতো ঘুরতে থাকবে, আজ ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের লিখতে দেওয়া হয়েছিল-"তুমি বড়ো হয়ে কী হতে চাও? কেন হতে চাও?" ওরা ওদের মতো করে ইচ্ছা প্রকাশ করেছে,কিন্তু দেখলাম স্বপ্ন অনেক বড়ো। কথায় বলে যাঁর স্বপ্নের আয়তন যত বড়ো তার সাফল্যের পরিমান তত বেশি। আমাদের ও আশা এরা এই স্বপ্নের ডানায় ভর করে একদিন আকাশ ছুঁয়ে দেখবে,পৌঁছবেই নিজের লক্ষ্যে। ওদের ইচ্ছের কিছু নমুনা দিলাম।বানান ভুল আছে ওটাকে একটু সরিয়ে পড়ে দেখুন স্বপ্নটা সত্যিই কত বড়ো। ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ওদের লেখা।