25/03/2026
সরস্বতী পূজা মানেই শুধু পূজা নয়, এর সাথে জড়িয়ে থাকে আনন্দ, মিলনমেলা আর বিশেষ করে খাওয়া-দাওয়ার আলাদা একটা উচ্ছ্বাস। আমাদের স্কুলের সরস্বতী পূজার দিনটা যেন একেবারে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। সকালের পূজা শেষ হতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে প্রসাদ ও ভোগের জন্য। এই সবকিছুর সুগন্ধে পুরো স্কুল প্রাঙ্গণ ভরে যায়।