25/09/2026
দুই বন্ধু আজ আবার একসাথে… ❤️
একই পোস্টে, একই ফ্রেমে… 📸
মাঝে শুধু কেটে গেছে ২–৩টা বছর।
একজনের স্বপ্ন পূরণের গল্পের পর আজ আর একজনের স্বপ্নপূরণ।
আমার ভাই বিপ্লব, যে ২ বছর আগে WBP-তে যোগ দিয়েছিল, আজ তারই খুব কাছের বন্ধু, আমার আর এক ভাই শুভজিৎ বাগদী, WBP-তে নির্বাচিত হয়েছে। ❤️💐
শুভজিৎ-এর সাফল্যের খবর শুনে বিপ্লবের প্রথম কথাটাই ছিল—
“মনে হচ্ছে আজ আমি আবার চাকরি পেলাম!” ❤️
এই একটা কথার মধ্যেই যেন সত্যিকারের বন্ধুত্বের পুরো গল্পটা লুকিয়ে আছে।
বন্ধুর সাফল্যে নিজের সাফল্যের মতো আনন্দ পাওয়া—এটাই তো বন্ধুত্ব। 🫂❤️
ভাইয়ের ইচ্ছা, নিষ্ঠা আর পরিশ্রম আজ তার স্বপ্ন পূরণ করেছে।
তাই সবসময় বলি—
সঠিক পথে, সঠিক উদ্দেশ্যে চেষ্টা করে গেলে সাফল্য আসবেই; শুধু সময়ের অপেক্ষা। 💪✨
তোদের এই সুন্দর বন্ধুত্ব সারাজীবন অটুট থাকুক।
ভবিষ্যতের পথ আরও সুন্দর হোক,
তোদের সব স্বপ্ন, সব ইচ্ছা পূরণ হোক। ❤️🌟
তোদের এই Journey-এর সাক্ষী ও সঙ্গী হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।
অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল দু’জনের জন্য। ❤️
Congratulations Subhajit Bagdi! 🎉👮♂️
Proud of you, brothers! ❤️🤝
All the best for your bright future. 👌🌟