কবিগুরুর কলম -Kobigurur Kolom

কবিগুরুর কলম -Kobigurur Kolom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কবিগুরুর কলম -Kobigurur Kolom, Education, Burdwan.

📖 Rabindranath Tagore Poems
✨ Motivational Stories & Quotes
🌿 Bengali Literature Lover’s Corner
🎭 Daily Inspiration in Bengali
(বাংলা কবিতা, ছোট গল্প, অনুপ্রেরণার কথা ও সাহিত্য ভালোবাসার এক সুন্দর ঠিকানা। ❤️)

12/05/2026
Kabigurur Famous Pome  সোনার তরী.
11/05/2026

Kabigurur Famous Pome সোনার তরী.

10/05/2026

সোনার তরী
— Rabindranath Tagore
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়া মসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা—
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোন্‌ দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে—
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-পরে।
আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে।
এখন আমারে লহো করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী,
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

Address

Burdwan
713101

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিগুরুর কলম -Kobigurur Kolom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category