13/07/2023
প্রত্যেক অভিভাবকদের বলছি , আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান।গড় ছাত্রছাত্রীর উপস্থিতি কম।এখানে facebook এ খুব কম অভিভাবক আছেন।তাই বাকিদের আপনারা পারলে একটু জানান।আমরা খুব তারাতারি একটি মিটিং ডাকবো।এছাড়াও একটি খুব খারাপ খবর স্কুলের জলের পাম্পটি চুরি হয়ে গেছে।যেটা অকল্পনীয়।তাই পরবর্তী পাম্প বসানোর আগে একটা আলোচনার প্রয়োজন।আমাদের সবার উদ্দেশ্য বারবার একটাই যে ছেলেমেয়েদের যাতে বাইরের স্কুলে খরচ করে পড়তে যেতে না হয়।এখানেই যাতে তারা সুশিক্ষা পাই ,সঠিক ভাবে শিক্ষাটা পাই,সেটাই আমাদের সকলের উদ্দেশ্য। এর জন্য আপনাদের সচেতনতা ও আপনাদের সাথে পাওয়াটা আমাদের দরকার।তাই আরো কিভাবে ভালো কিছু করা যায় সেটা আমাদের সকলের আলোচনার প্রয়োজন।মিটিং ডাকলে আপনাদের সেভাবে কোনো সাড়া পাওয়া যায়না,অধিকাংশই আসেন না।তাই আশা রাখব মিটিং এ আপনাদের এবার উপস্থিতি থাকবে,আর যে সমস্ত অভিভাবক সচেতন নয়,আপনারাই তাদের একটু সচেতন করবেন।🙏
ধন্যবাদান্তে
সকল শিক্ষক।।