02/05/2025
মাধ্যমিক পরীক্ষা 2025 এর বর্ধমান আদর্শ বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর( 668 )প্রাপক মহঃ রামিজ রাজা।
অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আমাদের ছাত্রছাত্রীদের। আর্থিক সহ অসংখ্য প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে বন্ধুর করে তোলে তাদের পথ। তা সত্ত্বেও বিদ্যালয়কে সুনামের শিখরে পৌঁছে দিয়েছে ওরা।
বিদ্যালয়ের পক্ষ থেকে মহঃ রামিজ রাজা এবং অন্যান্য সকল ছাত্র ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যময় হোক তোমাদের ভবিষ্যৎ।