20/06/2018
প্রিলিমসে ১২০ একটা ইলিউশন। আজ অব্দি ওই অব্দি কাট অফ একবারও যায়নি। তবে সুরক্ষিত স্কোর হিসেবে এটাকে অনেকে দেখেন।
আমি একটু অন্যভাবে ভাবছি। প্রিলিমসে মোট নম্বর টার্গেট বানিয়ে লাভ নেই। এতে ১২০ না পেরোলে মনে খুঁত থেকে যায় আজো অনেকের। বরং ভাবা যাক একটা গড়পড়তা বছরে কাট অফ ঠিক কতটা গেছে।
২০০৭ সাল থেকে ২০১৮ সালের প্রিলিমস মিলিয়ে মোট ১২ বছরের প্রিলিমসের ফলাফল দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। (এক্ষেত্রে বলে রাখি ২০১৬ সালে জেনারেল কাট অফ ৮৪, ২০১৭ তে ১১০ এবং ২০১৮ তে ৯৫ মতো ধরে নেওয়া হয়েছে, যেহেতু এই বছরগুলোর আরটিআই উপলব্ধ নয়।এবং এটার খুব বেশি এদিক ওদিক হবার কথা নয়।)
১. এই বারো বছরে মাত্র ২০০৯ সালে জেনারেল কাট অফ গেছিল ১১৮। আর সবচেয়ে কম ২০১৬ তে ৮৪। (এটা অনুমানের ভিত্তিতে)।
২. ১১০ এর ওপর কাট অফ গেছে মাত্র চার বার। ২০০৯ -এ ১১৮, ২০১৩ -তে ১১১, ২০১৫ -তে ১১৩, আর ২০১৭ -তে ১১০ (এটা অনুমান সাপেক্ষ)।
৩. পুরো বারোবছরের গড় জেনারেল কাট অফ দাঁড়ায় ১০৩. ৮৩।
৪. তার মানে এর থেকেই স্পষ্ট ১২০ টা একটা বানানো 'নিরাপদ স্কোর'। এতটা তো লাগেই না, বরং অনেক কম নম্বরেই প্রিলিমস টপকে যাওয়া সম্ভব।
৫. এখন প্রশ্ন সেটা কতটা ? আমার মতে ১১০ -এর ওপারে যেকোনো স্কোরই বেশ ভালো। আর লজিক দিয়ে ভাবলে ১১০ তুলতে ৮ টা নয় ৫টা বিষয়ে ভালো প্রস্তুতি থাকলেই চলে।
৬. কি কি সেই সাবজেক্ট হতে পারে ? এই ৫ টা সাবজেক্ট হত পারে ২টো ইতিহাস, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স আর ভূগোল। যার হাতের মুঠোয় এই সাবজেক্ট গুলো থাকবে, সে প্রিলিমস নিয়ে বেশ নিশ্চিন্ত হতে পারে। এই পাঁচটা বিষয়ে মিনিমাম ১৮ করে পেতে হবে। মোট ৯০ এর কম ভাবাই যাবে না।
৭. এরপর কিছুও খুচরো জিনিস থেকে নম্বর তোলা যাবে। যেমন সংবিধান থেকে ১২-১৩ টা প্রশ্ন আসে। এটা হাতের নম্বর। মানে একটু মন্দিরে পড়লেই ৮-১০ এখানেই তোলা যায়।
৮. ইংরেজিতে ১২-১৩ টা প্রশ্ন আসে idioms, one word substitution এবং phrasal verbs থেকে। সারা বছর যদি ৫ মিনিট করেও রোজ চোখ বুলিয়ে যাওয়া যায়, তাহলেই ১০ পাওয়া যায়।
৯. বিজ্ঞানে human biology দেখে গেলেই হলো।
১০. কনফিডেন্স জিনিসটা লোকের কথাকে অন্ধের মতো ফলো করে নয় (এমনকি আমার কথাকেও না), বরং নিজের যুক্তির নিরিখে তৈরী হয়। সাদাকে সাদা আর কালোকে কালো বলাটা জরুরি। ঠিক ততোটাই, যতটা আজ অব্দি ১২০ কাট অফ যায়নি এটা মেনে নেওয়া।(copied)