Half Hour School

Half Hour School Lets learned From Home .
1st Notification and Quality Education we Provide.

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবক...
29/05/2021

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...

সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ

S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না...

সংগৃহীত

ঝড়ের সময় বিদ্যুৎ কেন চলে যায়?আসুন সঠিক তথ্য জেনে নেই।আর সবার মতো একসময় আমারও ধারণা ছিলো, ঝড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেলে যদ...
28/05/2021

ঝড়ের সময় বিদ্যুৎ কেন চলে যায়?

আসুন সঠিক তথ্য জেনে নেই।

আর সবার মতো একসময় আমারও ধারণা ছিলো, ঝড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেলে যদি বিদ্যুৎ বন্ধ না করা হয় তাহলে ভয়ানক দুরঘটনা ঘটতে পারে, এই জন্য সতর্কতা অবলম্বন করে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়?

ভুল, ভুল ধারণা

আবার অনেক সময় দেখা যায়, এই বিদ্যুৎ যাচ্ছে, এই আসছে। মিনিটে কয়েকবার আসে যায়। আমরা গালি দেই, দূর!! একটা তামাশা শুরু করছ

আপনি ভাবতেছেন এটা ইচ্ছা করে কেউ করছে? শতভাগ ভুল কিছু ভাবছেন তাহলে।

তাহলে ব্যাপার টা কি?

আসুন একটু মেকানিজম খুব সহজ করে বুঝে নিই।

বিদ্যুৎ যে যায়গা থেকে বিতরন করা হয়, এটাকে উপকেন্দ্র (সাব স্টেশন) বলে। এই উপকেন্দ্রের ভিতর একটা খুব বড়সড় রুমে আলমারির মতো বড়সড় ম্যাশিন টাইপের কিছু থাকে। এগুলো কে ফিডার বলে। এক একটা ফিডার এক একটা এলাকায় বিদ্যুৎ বিতরণের কাজ করে। এই ফিডার অফ, মানে ঐ এলাকায় বিদ্যুৎ অফ।

এখন আসুন বিদ্যুৎ চলে যাওয়ার কারণ খুজ

আপনার বাসায় বিদ্যুৎ যে কারণে চলে যায়, আমরা সে কারণগুলো কে ফল্ট বল

আমাদের এখানে বা বিদ্যুৎ সঞ্চালন লাইনে কি কি ফল্ট হলে আপনার বাসায় বিদ্যুৎ চলে যায়??

অনেক কারণ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

১) বিদ্যুৎ সঞ্চালন লাইনে দেখবেন ৩ টা তার থাকে, এগুলো কে আমরা ফেইজ বলি। A, B, C ফেইজ। বাতাসের কারণে যদি এই ৩ টা ফেইজ কোন কারণে এক সাথে লেগে যায়, তাহলে আমাদের উপকেন্দ্রের ফিডার (মানে আপনার বাড়িতে বিদ্যুৎ যাওয়ার সুই) ফল্ট করে।

২) ঝড়ে বা বাতাসে গাছ ভেঙে ফেইজের উপর পড়লে বা একবার বাড়ি খেলেও আমাদের এখানে ফিডার ফল্ট করে

৩) ট্রান্সফরমার এ সমস্যা হলেও ফল্ট করে।

৪) কোন মানুষের হাতের স্পর্শ পেলেও ফল্ট করে

এখন আসুন জেনে নিই ফল্ট করলে কি হয়। ফল্ট করার মানেই অটুম্যাটিক বিদ্যুৎ অফ হয়ে যাবে। আমাদের হাতে কোন শক্তি ই নেই অফ রোধ করার। মনে করেন ২০ কিমি দূরে গাছের ঢাল বাতাসে বাড়ি মারছে, অটু বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে।

ঝড়ে গাছ ভেঙে পড়ে তার ছিড়ে গেছে? মিলি সেকেন্ড এ বিদ্যুৎ লাইন অফ হয়ে যাবে। তার না লাগানো পর্যন্ত আমরা ইচ্ছা করলেও লাইন চালু হবে না। কোনভাবেই না।

তাহলে মিনিটে কয়েকবার বিদ্যুৎ আসে যায় কেন?

বাতাসে বাড়ি মারে, অফ হয়ে যায়, আমরা চালু করি, আবার বাড়ি মারে, অফ হয়। এই জন্য ই তারের আশেপাশে থাকা গাছের ঢাল নির্দয় ভাবে কেটে ফেলা হয়

কারণ ঢালের সংস্পর্শে আসলে কোনভাবেই বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা যাবে না......।

আর একটা কথা, এটা আমাদের বাসার সুইচ না যে আমাদের ইচ্ছায় বন্ধ করবো বা চালু করবো

উপকেন্দ্রে যিনি থাকেন, তিনি কখনোই নিজের ইচ্ছায় বন্ধ করতে পারেন না, চালু করতেও পারেন না। যে সকল ফল্ট বললাম, এইগুলো হলে অটু বন্ধ হয়ে যায়, আর যদি ফল্ট না হয়, তাহলে মেরামতের কাজ বা নতুন লাইনের সংযোগ এর জন্য কমপক্ষে ২য় শ্রেণীর অফিসার এর নির্দেশে বন্ধ হয়। কোথাও আগুন লাগলে বন্ধ হয়।

গ্রামে অনেক সময় ২/৩ দিন বিদ্যুৎ থাকে না কেন?

গ্রামের লাইন এতো চিপা চাপা দিয়ে যায় যে, অনেক সময় খুঁজেই পাওয়া যায় না ফল্ট কোথায়

অফিসার তার টিম নিয়ে সারা এলাকা তন্নতন্ন করে খুজে বেড়ায়। তবুও খুজে পায় ন

তখন এমন হয়। মোটকথা ইচ্ছা করে বন্ধ হয় না।

লোড শেডিং কেন হয়?

হে, একমাত্র লোড শেডিং এর জন্য ইচ্ছা করে লাইন বন্ধ করা হয়। এটাও হয় একমাত্র প্রথম শ্রেণীর বা তার উপরের অফিসার এর নির্দেশে। এটাও ইচ্ছা করে করা হয় না। যখন লোড অনেক বেশী হয়ে যায়, Power Transformer লোড নিতে পারে না, তখনই কেবল কোন একটা ফিডার বন্ধ করে দেওয়া হয়।

Collected

28/05/2021

✍️ বিখ্যাত পুরষ্কার এবং প্রতিষ্ঠিত বছর 😊😊
যেগুলো upcoming সমস্ত পরীক্ষার জন্য important 😊😊
ভালো লাগলে বন্ধুদের সাথে Share করো 😊😊

👉 1901 = নোবেল পুরস্কার।

👉 1917 = পুলিৎজার পুরস্কার।

👉 1929 = অস্কার পুরস্কার।

👉 1952 = কালিঙ্গা পুরস্কার।

👉 1954 = ভারত রত্ন পুরস্কার।

👉 1954 = জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

👉 1955 = সাহিত্য একাডেমি পুরস্কার।

👉 1957 = রামন ম্যাগসেস পুরস্কার।

👉 1958 = শান্তিপূর্ণ ভাতনগর।

👉 1961 = অর্জুন পুরস্কার

👉 1961 = জ্ঞানপীঠ পুরস্কার

👉 1969 = ম্যান বুকার পুরস্কার

👉 1969 = দাদা সাহেব ফালকে পুরস্কার

👉 1991 = সরস্বতী সামান

👉 1980 = বিকল্প নোবেল পুরস্কার

👉 1985 = দ্রোণাচার্য পুরস্কার

👉 1992 = ব্যাস সম্মান

👉 1992 = রাজিব গান্ধী খেলা রত্ন

👉 1995 = গান্ধী শান্তি পুরস্কার

26/05/2021

*ভারতের বৃহত্তম*--
১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)
২) ভারতের বৃহত্তম গম্বুজ – গোল গম্বুজ
৩) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )
৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল
৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ
৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই
৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া
৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই
৯) ভারতের বৃহত্তম মসজিদ – তাজ উল মসজিদ
১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন
১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই
১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, বিহার
১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা
১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম
১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা
১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক
১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর
১৯) ভারতের বৃহত্তম স্টেডিয়াম – নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাট
২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – কোমাডো ড্রাগনও (বিশ্বের বৃহত্তম ভারতে গড়ে উঠতে চলেছে)
২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ
২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান
২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল
২৪) ভারতের বৃহত্তম রেল স্টেশন – ভিক্টোরিয়া টারমিনাস
২৫) ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর
২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই
২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা
২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি
২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া
৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ
৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন
৩৩) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয়
৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – জামনগর, গুজরাত
৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – চিল্কা, ওড়িশা
৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – গেরসোপ্পা, কর্ণাটক
৩৭) ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর
৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল
৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা
৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার

*ভারতের উচ্চতম*---
৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন
৪২) ভারতের উচ্চতম অট্টালিকা – বিকাশ মিনার, নতুন দিল্লি
৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাডাক
৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই
৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ
৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ
৪৭) ভারতের উচ্চতম স্তম্ভ – কুতুব মিনার
৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা
৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং
৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ

*ভারতের দীর্ঘতম*---
৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – জওহর টানেল
৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু
৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয়
৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা
৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর
৫৬) ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান
৫৭) ভারতের দীর্ঘতম সেতু – ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু
৫৮) ভারতের দীর্ঘতম ময়দান – গড়ের মাঠ, কলকাতা
৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ
৬০) ভারতের দীর্ঘতম রেলপথ – উত্তর রেলপথ
৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ
৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – NH 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী
৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ
৬৪) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫১০ কিমি
৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ – সিয়াচেন

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when Half Hour School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category