Jaugram High School

Jaugram High School Govt. Sponsored High School

08/05/2026
Al the best wishes for our beloved students.
08/05/2026

Al the best wishes for our beloved students.

আগামী ০৮ তারিখ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। বেলা ১ টার পর বিদ্যালয়ের অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। ও...
03/05/2026

আগামী ০৮ তারিখ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।

বেলা ১ টার পর বিদ্যালয়ের অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। ওইদিন থেকেই একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম পাওয়া যাবে। ভর্তি শুরু হবে ১১ তারিখ থেকে।

সকল ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা।

গতকাল আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা একটা স্মরণীয় সন্ধ্যা উপহার দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দর্শকদের দীর্ঘক্ষণ ধরে চলতে ...
22/03/2026

গতকাল আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা একটা স্মরণীয় সন্ধ্যা উপহার দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দর্শকদের দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা হাততালি যেন এখনও কানে বাজছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে!

ছেলেমেয়েরা স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আমাদের এই সুন্দর সুযোগটি করে দেওয়ার জন্য স্কুলের পক্ষ থেকে ‘বর্ধমান দি পাপেটার্স’, ‘বর্ধমান দি পাপেটার্স’ এর কর্ণধার, নির্দেশক পার্থ প্রতিম পাল স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পাশাপাশি গার্জেনদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা—আপনারা আমাদের উপর যে ভরসা রেখেছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

ধন্যবাদ জানাই স্কুলের সহকর্মী হিমাদ্রি ম্যাডাম, রবিন বাবু, বাপ্পা বাবু, অনির্বাণ বাবুকে। আপনাদের উপস্থিতি ছেলেমেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। আর দর্শকদের কথাও আলাদা করে বলতেই হয়—আপনাদের উষ্ণ সমর্থন ও উৎসাহ সন্ধ্যাটিকে এতো সুন্দর করে তুলেছিল।

‘ঝরা পাতার গল্প’-র নির্দেশক তন্দ্রা কুণ্ডু—তাঁর যত্ন, ধৈর্য এবং আন্তরিক প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ। ❤️

আগামীকাল 'বিশ্ব পুতুল দিবস'। আমাদের স্কুলের ছেলেমেয়েরা 'Burdwan  The puppeteers ' এর 'পুতুল ঘর'- এ মঞ্চস্থ করবে তাদের তৈ...
20/03/2026

আগামীকাল 'বিশ্ব পুতুল দিবস'। আমাদের স্কুলের ছেলেমেয়েরা 'Burdwan The puppeteers ' এর 'পুতুল ঘর'- এ মঞ্চস্থ করবে তাদের তৈরি পুতুল নাটক 'ঝরা পাতার গল্প'। এটা এই নাটকের দ্বিতীয় মঞ্চ উপস্থাপনা।
সকলকে স্বাগত।

16/02/2026
১৮৫০ সাল। জৌগ্রামের বাবু নবকুমার মজুমদারের বসতবাড়িতে প্রদীপ শিখার মতো জ্বলে উঠেছিল একটি বালিকা বিদ্যালয়। নারীশিক্ষার সেই...
16/02/2026

১৮৫০ সাল। জৌগ্রামের বাবু নবকুমার মজুমদারের বসতবাড়িতে প্রদীপ শিখার মতো জ্বলে উঠেছিল একটি বালিকা বিদ্যালয়। নারীশিক্ষার সেই সূচনালগ্নের খবর পৌঁছে গিয়েছিল স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কানে। ১৮৫৫ সালের ২৭ মে তিনি পদার্পণ করেন জৌগ্রামে, নিজ চোখে পরিদর্শন করেন সেই বিদ্যালয়। কেবল পরিদর্শনই নয়, বিদ্যালয়টির স্থায়ী স্থায়িত্বের জন্য সরকারি অনুদান ও অনুমোদনের ব্যবস্থাও করেন তিনি।

সেই দিনের সেই ছোট্ট বালিকা বিদ্যালয়টি সময়ের বিবর্তনে মিডিল ইংলিশ স্কুল এবং জুনিয়ার হাই স্কুলের গণ্ডি পেরিয়ে আজ 'জৌগ্রাম উচ্চ বিদ্যালয়' নামে সগৌরবে দণ্ডায়মান। আমাদের বিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাপুরুষ হিসেবে বিদ্যাসাগর মহাশয়কেই মনেপ্রাণে শ্রদ্ধা করি।

গত কাল আমাদের বিদ্যালয়ের কথা, ছবি, ছেলেমেয়েদের আঁকা ছবি, প্রবন্ধ ও প্রধানশিক্ষক মহাশয়ের প্রবন্ধ প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকার 'হ য ব র ল' বিভাগে। বিদ্যালয়ের এই প্রাপ্তি আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের।

18/12/2025

Address

Jaugram High School
Burdwan
713166

Alerts

Be the first to know and let us send you an email when Jaugram High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaugram High School:

Shortcuts

Share

Category