27/01/2025
আলহামদুলিল্লাহ।
প্রতি বৎসর নেই এই বৎসরও উলকুন্ডা তালিমুল কুর'আন মুনাযযম মক্তব এর উদ্যোগে এবং জুবক ভাইদের সহযোগিতায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ 26 শে জানুয়ারি ২০২৫ রবিবার সকাল ১০টা থেকে , ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী , এই প্রতিযোগিতায় মোট ৫টি খেলা হয়। ছোট এবং বড়দের দৌড় , লাফ দড়ি , দড়ি টানাটানি , বস্তা দৌড় এবং মিউজিকাল চেয়ার প্রতিটি খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি মেডেল একটি সার্টিফিকেট এবং একটি মোমেন্ট ,
খেলায় অংশগ্রহণ করে প্রত্যেকটি বাচ্চা খুশি হয় , এবং মক্তবের প্রতি বাচ্চাদের আরও আগ্রহ বাড়ে , খেলার শেষে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে যুবক ভাইদের তরফ থেকে খানা খাওয়ানোর ব্যবস্থা করা হয়