Tentulberia PGT Sunity Vidyapith

Tentulberia PGT Sunity Vidyapith তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনীতি বিদ্যাপীঠ
স্থাপিত - ১৯৬৯

তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনীতি বিদ্যাপীঠ -এর সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ🙏🏻
25/02/2026

তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনীতি বিদ্যাপীঠ -এর সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ🙏🏻

আজ ২৬ শে জানুয়ারি ভারতের ৭৭ তম  #প্রজাতন্ত্র_দিবস
26/01/2026

আজ ২৬ শে জানুয়ারি ভারতের ৭৭ তম #প্রজাতন্ত্র_দিবস

 #তেঁতুলবেড়িয়া_পিজিটি_সুনীতি_বিদ্যাপীঠ  #নেতাজি_সুভাষচন্দ্র_বসুর জন্ম জয়ন্তী ও  #সরস্বতী_পূজা_২০২৬
23/01/2026

#তেঁতুলবেড়িয়া_পিজিটি_সুনীতি_বিদ্যাপীঠ
#নেতাজি_সুভাষচন্দ্র_বসুর জন্ম জয়ন্তী ও #সরস্বতী_পূজা_২০২৬

🇮🇳 ২৩ জানুয়ারি | জাতীয় পরাক্রম দিবস 🇮🇳আজ মহান স্বাধীনতা সংগ্রামীনেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।এই দিনটি শুধু একজন বীর...
23/01/2026

🇮🇳 ২৩ জানুয়ারি | জাতীয় পরাক্রম দিবস 🇮🇳

আজ মহান স্বাধীনতা সংগ্রামী
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
এই দিনটি শুধু একজন বীর নেতার জন্মদিন নয়,
এটি ভারতবাসীর সাহস, আত্মত্যাগ ও অদম্য পরাক্রমের প্রতীক।

নেতাজী বলেছিলেন—
“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”

তাঁর এই আহ্বান আজও আমাদের হৃদয়ে
দেশপ্রেম, কর্তব্যবোধ ও সংগ্রামের আগুন জ্বালিয়ে রাখে।
জাতীয় পরাক্রম দিবসে আসুন,
নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে
দেশ ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার শপথ নিই।

🙏 নেতাজী সুভাষচন্দ্র বসুকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏
🇮🇳 জাতীয় পরাক্রম দিবসের শুভেচ্ছা 🇮🇳


আজ রাত পোহালেই,  #নেতাজি_সুভাষচন্দ্র_বসু তার জন্মদিন আর  #সরস্বতী_পুজো একসাথে পালন করবে  #তেঁতুলবেড়িয়া_পিজিটি_সুনীতি_ব...
22/01/2026

আজ রাত পোহালেই, #নেতাজি_সুভাষচন্দ্র_বসু তার জন্মদিন আর #সরস্বতী_পুজো একসাথে পালন করবে #তেঁতুলবেড়িয়া_পিজিটি_সুনীতি_বিদ্যাপীঠ ।

সবারে করি আহ্বান। 🙏🙏🙏🙏

🚲 সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ 🚲আজ আমাদের বিদ্যালয়ে গতবছরের নবম শ্রেণীর (বর্তমানে দশম) ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিমবঙ...
19/01/2026

🚲 সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ 🚲

আজ আমাদের বিদ্যালয়ে গতবছরের নবম শ্রেণীর (বর্তমানে দশম) ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হলো।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও নিয়মিত উপস্থিতি বৃদ্ধি পাবে।
শিক্ষার্থীদের মুখে হাসি দেখে এই দিনটি আমাদের সকলের জন্য স্মরণীয় হয়ে রইল।

🙏 এই মহতী উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক ধন্যবাদ।





13/01/2026

📢 শুভ সরস্বতী পূজা ২০২৬ 📢

আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা ২০২৬ উদযাপনের আয়োজন করা হয়েছে।

📅 তারিখ: ২৩ জানুয়ারি, ২০২৬
⏰ সময়: সকাল ৮টা থেকে
📍 স্থান: তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনীতি বিদ্যাপীঠ

এই পূজার আয়োজন আমাদের প্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার এক অনন্য প্রতিফলন।
আসুন, সকলে মিলিত হয়ে বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদ গ্রহণ করি এবং এই শুভ দিনটিকে আনন্দ ও ভক্তিতে ভরিয়ে তুলি।

💐 সকলকে সাদর আমন্ত্রণ 💐




🙏 ১২ই জানুয়ারি | জাতীয় যুব দিবস 🙏আজ মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন।এই দিনটি শুধু একজন মহাপুরুষের জন্মদিন নয়,এ...
12/01/2026

🙏 ১২ই জানুয়ারি | জাতীয় যুব দিবস 🙏

আজ মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন।

এই দিনটি শুধু একজন মহাপুরুষের জন্মদিন নয়,
এটি যুবশক্তির আত্মবিশ্বাস, সাহস ও আদর্শের প্রতীক।

স্বামীজি বলেছিলেন—
“উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”
তাঁর এই বাণী আজও আমাদের জীবনে প্রেরণা জোগায়—
নিজের উপর বিশ্বাস রাখা, মানবসেবায় নিজেকে নিয়োজিত করা এবং শক্তিশালী চরিত্র গঠনের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়।

এই জাতীয় যুব দিবসে আসুন,
আমরা সবাই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে
একটি সুন্দর, শক্তিশালী ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করি।

🙏 স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি 🙏
🇮🇳 জাতীয় যুব দিবসের শুভেচ্ছা 🇮🇳




এক নজরে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা❤️📯🥳
08/01/2026

এক নজরে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা❤️📯🥳


08/01/2026

জানুয়ারির ২ তারিখ থেকে আমাদের বিদ্যালয়ে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছিল। এই কর্মসূচিরই অন্তর্গত একটি বিশেষ ও আকর্ষণীয় কার্যক্রম হিসেবে আজ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের উদ্যোগে বিভিন্ন স্টল বসিয়ে নানান ধরনের সুস্বাদু খাবার বিক্রি করে। স্টলগুলিতে চাউমিন প্রতিপ্লেট ১০ টাকায়, চিকেন ঘুগনি প্রতিপ্লেট ১০ টাকায়, পাটিসাপটা পিঠা প্রতি পিস ১০ টাকায়, ফুচকা ছয়টি মাত্র ১০ টাকায়, ভেজিটেবল চপ ১০ টাকায়, চিকেন পকোড়া প্রতি পিস ৮ টাকায়, কাবলি ছোলার ঘুগনি ৮ টাকায় পাওয়া যায়। এছাড়াও পায়েস, তেলের পিঠা সহ আরও নানা রকম দেশি-বিদেশি খাবার সকলের আকর্ষণ কেড়ে নেয়।
এই ফুড ফেস্টিভ্যালে শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং বর্তমান ছাত্রছাত্রীরা সকলে অংশগ্রহণ করে স্টল থেকে খাবার কিনে আনন্দের সঙ্গে উপভোগ করেন। ছাত্রছাত্রীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
এই ধরনের কার্যক্রম ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস, দলগত কাজের মানসিকতা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় এবং দিনটি সকলের স্মৃতিতে একটি আনন্দময় অধ্যায় হয়ে রইল।


📢 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সংক্রান্ত ঘোষণাপ্রতি বছরের ন্যায় এই বছরও তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনিতি বিদ্যাপীঠে ...
05/01/2026

📢 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সংক্রান্ত ঘোষণা
প্রতি বছরের ন্যায় এই বছরও তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনিতি বিদ্যাপীঠে ২০২৬ বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী
📅 ৩০/০১/২০২৬ (শুক্রবার)

উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে—
📅 ২৭/০১/২০২৬ (মঙ্গলবার) ও ২৮/০১/২০২৬ (বুধবার)

বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, তারা নিজ নিজ গ্রুপ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের কাছে নাম নথিভুক্ত করবে এবং এখন থেকেই ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করবে।

👉 বিশেষভাবে জানানো যাচ্ছে যে, এ বছর প্রথমবারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হিসেবে একটি নতুন ইভেন্ট— "ছবি আঁকা প্রতিযোগিতা" সংযোজিত হয়েছে। উক্ত ছবি আঁকা প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য বিদ্যালয়ের ক্রিয়া বিভাগের শিক্ষক দেবব্রত স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে।

🏃‍♂️🏃‍♀️ গ্রুপ অনুযায়ী খেলাধুলার তালিকা
Group A (IX – X)
Boys: Long Jump, 200 mt. Run, Discus Throw
Girls: Standing Broad Jump, Discus Throw, Musical Chair

Group B (VII – VIII)
Boys: Long Jump, 100 mt. Run, Shot Put
Girls: Standing Broad Jump, Shot Put, Shuttle Run

Group C (V – VI)
Boys: Long Jump, Sack Race, Shuttle Run
Girls: Long Jump, Math Race, Skipping Race

Ex-Students (Boys & Girls) এবং অভিভাবক-অভিভাবিকাদের খেলা উক্ত দিনে মাঠে উপস্থিতির সংখ্যা বিচার করে নির্ধারিত করা হবে।
সকলের সহযোগিতা ও উৎসাহপূর্ণ অংশগ্রহণ একান্ত কাম্য।

✍️
বিদ্যালয় কর্তৃপক্ষ
তেঁতুলবেড়িয়া পি.জি.টি. সুনিতি বিদ্যাপীঠ



Happy Teacher's Day, 2025👨🏻‍🏫🗓️5th September 2025On Teacher's Day, we salute the pillars of knowledge who light the path...
05/09/2025

Happy Teacher's Day, 2025👨🏻‍🏫
🗓️5th September 2025

On Teacher's Day, we salute the pillars of knowledge who light the path for us. Thank you for being our mentors and friends.🎉✨✨

Address

Tentulberia, Gaighata, North 24 Parganas
Bongaon
743245

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Tentulberia PGT Sunity Vidyapith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tentulberia PGT Sunity Vidyapith:

Shortcuts

Share

Category