07/09/2026
শিক্ষক দিবসে বোলপুরে ছোট্টু স্যারের কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে বোলপুরে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। রবিবার, ৬ সেপ্টেম্বর বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে ছোট্টু স্যারের কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বিজেপি নেতা কাঞ্চন ঘোষ, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রাজা এবং হাঁটসেরান্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক রামকোমল দাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রয়াত শিক্ষকদেরও।
অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রায় ৩৫৫ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
শিক্ষকদের অবদান ও তাঁদের প্রতি ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধার বার্তা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভা প্রকাশেরও একটি সুন্দর মঞ্চ হয়ে ওঠে। উপস্থিত অতিথিরাও এমন উদ্যোগের প্রশংসা করেন।