Siksha Sangha

Siksha Sangha The Bishnupur Siksha Sangha School is one of the leading School of 24pargana(S) ,West Bengal .The School was founded in 1926 by Rev.Sudhir Chatterjee.

The Bishnupur Siksha Sangha School is one of the leading educational institutions of 24pargana(S) ,West Bengal having a history of 88 years. It is a Christian missionary school situated at Vill & PO :Bishnupur,D.H.Road (NH 117) 24Parganas(S).The School was founded in 1926 by the Rev. Sudhir Chatterjee, who was former player of Mohun Bagan Club . He was one of the team members of 1911 team. The area of the school is almost 80 Bigha.

14/01/2026
04/05/2025

।।শোক সংবাদ।।

আজ 4 ঠা মে 2025 রবিবার, রাত 1 টা 40 মিনিটে কলকাতার চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক সঞ্জয় সরদার মহাশয়। মস্তিষ্কে রক্ত ক্ষরণ নিয়ে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল সাপোর্টে কয়েক দিনের লড়াই চালিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
1991 সালে বিদ্যালয়ের সাহিত্য বিভাগে শিক্ষকতা শুরু করেন। শাসন ও স্নেহের যে প্রগাঢ় মিশ্রণ তার ব্যক্তিত্বে ছিল তা তাঁর ছাত্র ছাত্রী দের কাছে অমলিন থাকবে। শুধু প্রথাগত শিক্ষা নয় তার বাইরে তিনি বাংলা তথা আন্তর্জাতিক সাহিত্য কে জানার যে কৌতূহল আমাদের মধ্যে সঞ্চার করে গেছেন তা আমরা অনেকেই আজও লালন করে চলেছি। স্পষ্ট বক্তা, আপসহীন ভাবে গোটা শিক্ষক জীবন কাটিয়েছেন। 2018 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।

ঠিক আজ থেকে 200 বছর আগে ,  একজন প্রবাদপ্রতিম মুক্তমনা দার্শনিক,গবেষক,বিজ্ঞান সাধক,সাংবাদিক, সমাজ ও শিক্ষা সংস্কারের অগ্র...
15/07/2020

ঠিক আজ থেকে 200 বছর আগে , একজন প্রবাদপ্রতিম মুক্তমনা দার্শনিক,গবেষক,বিজ্ঞান সাধক,সাংবাদিক, সমাজ ও শিক্ষা সংস্কারের অগ্রগণ্য ব্যাক্তিত্ব ১৮২০ সালের ১৫ ই জুলাই বর্ধমান জেলার চুপিগ্রামে জন্ম গ্রহণ করেছিলেন, তিনি অক্ষয় কুমার দত্ত।মননে ও জীবন চর্চায় আজীবন বিজ্ঞান চিন্তা ও নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে গেছেন।চুপিগ্রামে তার বাস্তু বাঙালির স্মৃতির ন্যায় কবে গঙ্গার স্রোতে ভেসে গেছে।বাংলা ভাষায় বিজ্ঞানের পরিভাষা তৈরিতে তার ছিলো বিরাট অবদান ,যেমন অণুবীক্ষণ,চুম্বক,জ্যোতির্বিদ্যা,দাহ্য পদার্থ,জড়, তড়িৎ,পরিমিতি,আগ্নেয়গিরি,জ্বালামুখী,গ্রহণ,মাধ্যাকর্ষণ,সুমেরু,কুমেরু এইরকম কত শব্দ।
১৮৪৮ এর জানুয়ারি মাসে তত্ববোধনী পত্রিকায় তার দার্শনিক প্রবন্ধ 'বাহ্য বস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার' ধারাবাহিক ভাবে বেরিয়ে তৎকালীন বাঙালি সমাজে যথেষ্ট প্রভাব ফেলেছিলো। আজ থেকে প্রায় ১৭০ বছর আগে অক্ষয়কুমার ওই লেখায় উল্লেখ করেন হবু দম্পতি পরস্পরের সঙ্গে আলাপ পরিচয় করে নেবে। পতি পত্নীর বয়সের বেশি ফারাক হবে না। বইটিতে বাল্য বিবাহ ও বহুবিবাহ তীব্র নিন্দা করা হয়। ১৮৫৫ সালে ১৭ জুলাই শিক্ষক প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হলে বিদ্যাসাগর এর অনুরোধে প্রধান শিক্ষক এর পদ গ্রহণ করেন। উনিশ শতকে বাংলার সমাজ মানসে যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদীর অন্যতম ধারক ১৮৮৬ র ২৮ মে জীবনাবসান হয়। তখন তার পুত্র ছন্দের জাদুকর বলে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত এর বয়স মাত্র ৪। আজীবন আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ টাকে সমাজের অন্ধ সংস্কারের বিরুদ্ধে একা লড়ে যেতে হয়েছিলো।তিনি হলেন সেই সমস্থ মনীষীদের মধ্যে অগ্র গণ্য যারা ভারতীয় ঐতিহ্যের মধ্যে বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার শিকড় অনুসন্ধান করে গেছেন । আজ তার জন্মদিনে তার স্মৃতির উদ্দেশে রইলো এইটুকু স্মৃতিচারণ।

সম্ভবত ১৯৯০-৯৭ এর কোনো এক সময়ের তোলা ছবি। সৌজন্যে অরিন্দম কর্মকার।
10/04/2020

সম্ভবত ১৯৯০-৯৭ এর কোনো এক সময়ের তোলা ছবি। সৌজন্যে অরিন্দম কর্মকার।

21/02/2017

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার,
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

২১ ফ্রেব্রুয়ারী ... আন্তর্জাতিক ভাষা দিবসে রইলো সবাই কে শুভেচ্ছা....

Students are Celebrating 70th Independence ....PC:Misti Roy Misti Roy
16/08/2016

Students are Celebrating 70th Independence ....
PC:Misti Roy Misti Roy

04/11/2014

amader school er je 5ta pukur ache tader protteker alada alada nam ache jemon-"Santi","Santana","Asha","Nirmola","Preety". School er main gate dea dhokar somoy ekta setu pore tar o ekta mam ache " Milon setu"

Address

D. H Road, P. O-Bishnupur
Bishnupur
743503

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+91 033-24709267

Alerts

Be the first to know and let us send you an email when Siksha Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category