21/07/2020
Gopal Pur Sohagia High School
School
21/07/2020
25/05/2020
পবিত্র ঈদের শুভেচ্ছা।
14/04/2020
শুভ নববর্ষ
14/07/2019
EWS certificate পাওয়ার আবেদন করার পদ্ধতি নিয়ে এখনও যাদের বিভ্রান্তি রয়েছে, তাদের জন্য এই পোস্ট।
আমি 12/07/2019 এ আবেদন পত্র জমা দিয়েছি আমার SDO office এ। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি।
সবার প্রথমে এই 11 পৃষ্ঠার পিডিএফ নিজেদের গুগল ড্রাইভে ডাউনলোড করে নিন এবং এর 7-11 পৃষ্ঠা প্রিন্ট আউট করে নিন।
এই লিঙ্কে ক্লিক করুন https://drive.google.com/file/d/1-GLud6FcxmCaCUCm9Zj-xWy9ixdFAZdK/view?usp=drivesdk
1)👉 যারা পঞ্চায়েত এলাকায় থাকেন, তাদের পর্চাতে বাস্ত জমির পরিমাণ 1800 বর্গ ফুটের কম লেখা থাকতে হবে এবং চাষযোগ্য জমি(দলা, ডাঙা, ভিটা) র পরিমাণ লেখা থাকতে হবে 5 একরের কম।
👉 যারা কলকাতা কর্পোরেশন বা রাজ্যের অন্যান্য 121 টি মিউনিসিপ্যালিটি তে থাকেন, তাদের পর্চাতে বাস্ত জমির পরিমাণ লেখা থাকতে হবে 900 বর্গ ফুটের কম এবং চাষযোগ্য জমি (দলা, ভিটা, ডাঙা) র পরিমাণ লেখা থাকতে হবে 5 একরের কম।
2) পঞ্চায়েত এলাকার বাসিন্দারা প্রধানের কাছ থেকে, কলকাতা কর্পোরেশনের বাসিন্দারা কাউন্সিলরের কাছ থেকে, 121 টি মিউনিসিপ্যালিটির বাসিন্দারা চেয়ারম্যান এর কাছ থেকে জোগাড় করবেন
A) সাব কাস্ট সার্টিফিকেট (ব্রাহ্মণ, কায়স্থ, তিলু,... ইত্যাদি)
B) ইনকাম সার্টিফিকেট (যেখানে লেখা থাকতে হবে পারিবারিক আয় বছরে ৮ লাখের কম)
C) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ( বাসস্থানের প্রমাণ পত্র)
3) নিজের বা বাবার বা মায়ের
ভোটার কার্ডের, প্যান কার্ডের, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের, পর্চার( যাকে বলে রেজিস্টার্ড ডিড) এক কপি জেরক্স করুন এবং সেটা সেলফ অ্যাটাস্টেড করুন।
4) নিজের বা বাবা বা মায়ের ""পে স্লিপ " (যদি তিন জনেরই থাকে, তাহলে তিনজনের টাই দিতে হবে,যদি দুজনের থাকে তাহলে দুজনের দিতে হবে।
সোজাসুজি ভাবে বললে,আপনার পারিবারিক আয়ের প্রমাণ পত্র এই পে স্লিপ) এর জেরক্স করুন এবং সেলফ অ্যাটাস্টেড করুন।
বিঃদ্রঃ যাদের পে স্লিপ নেই, তাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না।
5) এবার ঐ পিডিএফ প্রিন্ট আউট এর 7-10 পৃষ্ঠা নিজে পূরণ করুন এবং নির্দিষ্ট জায়গায় 2 টো পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করুন। 11 নম্বর পৃষ্ঠা টা তে কিছু লিখবেন না।ওটা একদম ফাঁকা রাখুন। ওটা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক লিখবেন।
এবার ওপরে বর্ণিত 2 নম্বর থেকে 5 নম্বর পয়েন্টের সমস্ত কাগজ নিয়ে একসাথে পিন আপ করুন।
তারপর এটা নিয়ে জমা দিন
👉কলকাতা কর্পোরেশনের বাসিন্দারা DWO office (District welfare office) এ
👉অন্যান্য 121 টি মিউনিসিপ্যালিটির বাসিন্দারা নিজেদের SDO office এ
👉পঞ্চায়েত এলাকার বাসিন্দারা
নিজেদের BDO office এ
(অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে BDO office এই আবেদন পত্র নিতে অস্বীকার করছে, বলছে যে, নোটিফিকেশন এখনও এসে পৌঁছয়নি ওদের কাছে, এরকম ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সোজাসুজি চলে যাবেন নিজেদের SDO office এ, কারণ, নিয়ম অনুযায়ী আপনার থেকে নেওয়া আবেদন পত্র BDO office পাঠিয়ে দেবে SDO অফিসেই। তাই আপনি SDO office এ জমা দিলে, সেটা ভুল কিছু হবে না)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Barua Gopal Pur, Murarai
Birbhum
731222
Opening Hours
| Monday | 10am - 5pm |
| Tuesday | 10am - 5pm |
| Wednesday | 10am - 5pm |
| Thursday | 10am - 5pm |
| Friday | 10am - 5pm |
| Saturday | 10am - 5pm |