Nata Foundation

Directions

Nata Foundation EDUCATION & SOCIAL WORK

"EYES IN THE SKY.'
11/10/2020

"EYES IN THE SKY.'

MANUAL OF LIFE'IF YOU CAN INVEST YOUR TIME IN BOOKS, YOU WILL GET BEST BENEFITS OF LIFE.'
10/10/2020

MANUAL OF LIFE

'IF YOU CAN INVEST YOUR TIME IN BOOKS, YOU WILL GET BEST BENEFITS OF LIFE.'

10/10/2020

《ইতিহাসে আজকের দিনে (১০ অক্টোবর)》

*♦ঘটনাবলী♦*

*• ১৭৫৬* সালে আজকের দিনে লর্ড রবার্ট কাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
*• ১৯১৩* সালে আজকের দিনে পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
*• ১৯১৯* সালে আজকের দিনে পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
*• ১৯৪২* সালে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
*• ১৯৫৬* সালে আজকের দিনে মাদ্রাজ থেকে লর্ড ক্রাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু হয়।
*• ১৯৬৪* সালে আজকের দিনে এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
*• ১৯৭১* সালে আজকের দিনে দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা। তাদের মধ্য থেকে গুলিবিদ্ধ ১১ জন প্রাণে বেঁচে গেলেও শতাধিক মানুষের মৃত্যু হয় সেখানে। পাশের আন্দোল গ্রামটিও রেহাই পায়নি হানাদারদের হাত থেকে।

*♦জন্ম♦*

*• ১৯০৬* সালে আজকের দিনে চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় লেখক *আর. কে. নারায়ণ*।কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহর মালগুডির পটভূমিকায় লেখা তার রচনাগুলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। তার পুরো নামটি হল রাসীপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্যের প্রথম যুগের তিন জন পুরোধা ব্যক্তিত্বের অন্যতম ছিলেন নারায়ণ (অন্য দুজন ছিলেন মুল্‌ক রাজ আনন্দ ও রাজা রাও)। তারাই এই সাহিত্যকে বিশ্বে সুপরিচিত করে তুলেছিলেন।

*• ১৯১৬* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক *সমর সেন*। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে কয়েকটি কবিতা (১৯৩৭), গ্রহণ (১৯৪০), নানা কথা (১৯৪২), খোলা চিঠি (১৯৪৩) এবং তিন পুরুষ (১৯৪৪)।

*• ১৯৫৪* সালে আজকের দিনে চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেন হিন্দী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী *রেখা*। ১৯৬৬ সালে "রাঙ্গুলা রত্নম" নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। নায়িকা হিসেবে ১৯৭০ সালে "শাওন ভাদো" নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। ৪০ বছরের অভিনয় জীবনে রেখা ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮১ সালে "উমরাহ জান" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

*• ১৯৭৩* সালে আজকের দিনে কর্ণাটকে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং নাট্যকার *এস এস রাজামৌলি(কদুরি শ্রীশৌল শ্রী রাজামৌলি)*। তিনি মূলত তেলুগু চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত। তিনি ব্লকবাস্টার চলচ্চিত্র যেমন "মাগাধীরা(২০০৯)", "এগা(২০১২)" এবং "বাহুবলী: দ্য বিগিনিং(২০১৫)" ছবিগুলির পরিচালক হিসেবেই অধিক পরিচিত।

*• ১৯৮৫* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন টালিগঞ্জের নায়ক *যশ দাশগুপ্ত*। তিনি "বোঝেনা সে বোঝেনা" ধারাবাহিক ও "গ্যাংস্টার" চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত।

*♦মৃত্যু♦*

*• ১৯৬৪* সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা *গুরু দত্ত(বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন)*। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ধ্রুপদী হিন্দি চলচ্চিত্র "প্যায়াসা", "কাগজ কে ফুল", "সাহিব বিবি অউর গুলাম", ও "চৌধবিঁ কা চান্দ" নির্মাণ করেন। প্যায়াসা ও কাগজ কা ফুল চলচ্চিত্র দুটিকে সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য কয়ার হয় এবং টাইম সাময়িকীর "সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তালিকা"য় প্যায়াসা অন্তর্ভুক্ত।

*• ২০১১* সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী *জগজিৎ সিং*। তিনি "গজল-সম্রাট" নামে পরিচিত। ২০০৩ সালে সংগীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়।

*♦অন্যান্য♦*

*• আজ ১০ই অক্টোবর - বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।* এটি হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন। ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয়।

FOUNDATION DAY
10/10/2020

FOUNDATION DAY

LOGO IN FOUNDATION MEMBERS ONLY
10/10/2020

LOGO IN FOUNDATION MEMBERS ONLY

10/10/2020

Address

Birbhum

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nata Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share