Bhatpara Nari Shiksha Mandir

Bhatpara Nari Shiksha Mandir শ্রদ্ধাবান লভতে জ্ঞানম্

🌄আজ  ১৫ই আগস্ট, ২০২৬। 🌄আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন।  ৮০ বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতার।এই বিশেষ দিনটি  ভাটপাড়া...
15/08/2026

🌄আজ ১৫ই আগস্ট, ২০২৬। 🌄

আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন।
৮০ বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতার।

এই বিশেষ দিনটি ভাটপাড়া নারী শিক্ষা মন্দির- এ পালিত হলো অত্যন্ত শ্রদ্ধা, আবেগ আর দেশপ্রেমের মধ্য দিয়ে।

সকালের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হলো সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন ভারত। দেওয়াল জুড়ে তেরঙ্গার রঙে সাজানো প্রাঙ্গণ, হাতে ছোট ছোট পতাকা নিয়ে সারিবদ্ধ ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি - সব মিলিয়ে 'Har Ghar Tiranga' র আসল রূপ ফুটে উঠল। সকলে মিলিত কন্ঠে গাওয়া হল রাষ্ট্রগীত 'বন্দেমাতরম্'।

অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমাদের খুদেরা মাইক্রোফোন হাতে দেশাত্মবোধক কবিতা ও গান পরিবেশন করল। মাথায় তেরঙ্গার টুপি, হাতে তেরঙ্গার ব্যান্ড, চোখে-মুখে গর্ব - এরাই তো আগামীর ভারতবর্ষ।

স্বাধীনতা শুধু একটা দিন নয়, এটা একটা দায়িত্ব। আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় এটাই যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, প্রত্যেককে নিজ নিজ কর্তব্য স্বতঃস্ফূর্তভাবে পালন করতে হবে।

আসুন, আমরা সবাই মিলে শপথ নিই - একতা, শান্তি আর প্রগতির পথে এগিয়ে নিয়ে যাব আমাদের মাতৃভূমিকে।

🇮🇳"সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা"
জয় হিন্দ। বন্দে মাতরম্🇮🇳

"এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি "আমাদের প্রাণাধিক প্রিয় দেশের স্বাধীনতা দ...
14/08/2026

"এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি "

আমাদের প্রাণাধিক প্রিয় দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে 🇮🇳"HAR GHAR TIRANGA" 🇮🇳 উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভিভাবক অভিভাবিকামন্ডলীর সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণে শোভাযাত্রা আরো মনোগ্রাহী হয়ে উঠেছিল। শিক্ষার্থীরা কেউ কেউ চিরস্মরণীয় দেশপ্রেমিকের সাজে সেই সকল বিপ্লবী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো যাদের আত্মোৎসর্গ আমাদের জন্য স্বাধীন দেশে নতুন ভোর এনেছিল । দেশের তিরঙ্গা কে শোভিত করলো শিরোস্ত্রান রূপে। নগরীর অলিগলিতে গুঞ্জিত হলো ছোট্ট শিশুদের কণ্ঠে দেশ ভক্তি বন্দনা। সব মিলিয়ে এক অপরূপ আবেগমিশ্রিত স্বাধীনতা দিবসের সূচনা করলো ভাটপাড়া নারী শিক্ষা মন্দির এবং তার সাক্ষী রইলো সমগ্র নগরী।

🇮🇳 বন্দেমাতরম 🇮🇳

"Little star little starShining in the sky so far" 🌟🌌A group project of class IVEvery child is a bright star ⭐✨, let the...
20/07/2026

"Little star little star
Shining in the sky so far" 🌟🌌

A group project of class IV

Every child is a bright star ⭐✨, let them sparkle in their own style 😊

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের ১২৫ তম জন্মদিবস পালন।০৬. ০৭. ২০২৬ স্মরণে বরণে আবাহন 🙏
06/07/2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের ১২৫ তম জন্মদিবস পালন।
০৬. ০৭. ২০২৬
স্মরণে বরণে আবাহন 🙏

💙 Every child is special 💙পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এই প্রতিযোগিতায় প...
06/07/2026

💙 Every child is special 💙

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এই প্রতিযোগিতায় প্রত্যেকে খুবই সুন্দর প্রচেষ্টা করেছে। তবু সামান্যতম এগিয়ে যারা তাদের হাতেই তুলে দেওয়া হলো পুরস্কার। পুরস্কার আসলে উৎসাহপ্রদানের বাহ্যিক রূপ। পুরস্কারের মাধ্যমে আমরা শিশুদের মধ্যে উৎসাহ প্রদানের চেষ্টা করেছি যাতে তারা পরের বার আরো উৎসাহী হয়ে বিদ্যালয়ের অনুষ্ঠানে আরো ভালো ভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণে সচেষ্ট হয়। প্রতিযোগিতা আসলে নিজের সাথে। প্রতিদিন পুরোনো নিজেকে হারিয়ে দিয়ে নতুন নিজেকে জিতিয়ে দিতে পারলেই জীবনের প্রতিযোগিতায় প্রতি মুহূর্তে জয় তোমারই। তাই এগিয়ে চলো প্রত্যেকে নিজেকে আরো সুন্দর করার প্রচেষ্টা নিয়ে। 😊

🍜আজকের দুপুরটা পাস্তাময়🍜আজ আমাদের স্কুলের কচিকাঁচাদের পাতে ছিল গরম গরম ভেজিটেবল ডিম পাস্তা। গাজর, ক্যাপসিকাম, টমেটো, ডি...
01/07/2026

🍜আজকের দুপুরটা পাস্তাময়🍜

আজ আমাদের স্কুলের কচিকাঁচাদের পাতে ছিল গরম গরম ভেজিটেবল ডিম পাস্তা। গাজর, ক্যাপসিকাম, টমেটো, ডিম ইত্যাদি পুষ্টিকর উপকরণ দিয়ে যত্ন করে রান্না করেছেন আমাদের দিদিরা।

শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করাই মিড ডে মিল প্রকল্পের মূল লক্ষ্য। একঘেয়ে মেনু থেকে বেরিয়ে মাঝে মাঝে এমন নতুন পদ ওদের শুধু পেটই ভরায় না, স্কুলে আসার আনন্দও বাড়িয়ে দেয়।

একদল কচি আবার আমাদের পিওর ভেজিটেরিয়ান। অগত্যা তাদের জন্য আলাদা করে দিদিমণিকেই রান্না করতে হল। 😊

যাই হোক আজ টিফিনের ঘণ্টা পড়তেই ওদের চোখে মুখে যে খুশির ঝিলিক দেখলাম, সেটাই আমাদের সব পরিশ্রমের সেরা পুরস্কার।

দুপুরে যখন স্টিলের থালায় গরম পাস্তা পড়লো, গোটা ক্লাস জুড়ে তখন শুধু "ইয়েএএ" আওয়াজ।

"পেট ভরে খা, মন দিয়ে পড়" — এই মন্ত্রেই আমরা এগিয়ে চলেছি।

এই হাসিগুলো অমূল্য। এই হাসির জন্যই আমাদের সব আয়োজন।
আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা কাম্য।

30/06/2026

Math with Fun...
Learning time with Art!

Craft by : Class -lll

"এই রাঙা মাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি " -চতুর্থ শ্রেণীর হাতের কাজে রাঙা মাটির ছোঁয়া।মাটির থালার ওপর UNESCO ...
29/06/2026

"এই রাঙা মাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি " -

চতুর্থ শ্রেণীর হাতের কাজে রাঙা মাটির ছোঁয়া।
মাটির থালার ওপর UNESCO দ্বারা স্বীকৃত মহারাষ্ট্রের WARLI ART আজ পৃথিবী বিখ্যাত। তারই প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা।

Our little clouds with their rainbow smiles... Because every child is a rainbow of possibilities... Learning about seaso...
25/06/2026

Our little clouds with their rainbow smiles... Because every child is a rainbow of possibilities...

Learning about seasons, colours and happiness- all in a craft!
💜💙🩵💚💛🧡❤️

Proud moment unlocked 🙏This honor is built by students' effort, nurtured by guardians' support and guided by teachers' d...
21/06/2026

Proud moment unlocked 🙏

This honor is built by students' effort, nurtured by guardians' support and guided by teachers' dedication.❤️

Thank you to every well- wisher who believed in us. 🙏

Address

Bhatpara

Opening Hours

Monday 11am - 4pm
Tuesday 11am - 4pm
Wednesday 11am - 4pm
Thursday 11am - 4pm
Friday 11am - 4pm
Saturday 11am - 1:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhatpara Nari Shiksha Mandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category