19/12/2023
আপনারা জানেন সম্প্রতি পিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য সিলেবাস চেঞ্জ করেছে যা সম্পূর্ণ ইউপিএসসি পরীক্ষার অনুকরণ করছে। এতে যেমন একটা অসুবিধা হচ্ছে অনেকে যারা upsc নিয়ে পড়াশোনা করছে তারা wbcs পেতে পারে। তেমনি একটা সুবিধা হচ্ছে যারা ভালো করে wbcs নিয়ে পড়াশোনা করবে তারা upsc এর মাধ্যমে IPS, IAS অফিসার হতে পারে, যা আগে সম্ভব ছিল না। এ নিয়ে অনেক বাংলা মিডিয়াম এর স্টুডেন্ট অথবা গ্রাম বাংলার পরীক্ষার্থীরা ভয় পেলেও আমি নিশ্চিত করতে পারি এতে ভয় পাওয়ার কিছু নেই। ডব্লিউ বিসিএস অফিসার ট্রেনিং কালীন আমি দেখেছি প্রায় 80 থেকে 90 পার্সেন্ট ডব্লিউবিসিএস অফিসার তারা গ্রাম বাংলা সাধারণ স্কুলের পড়াশুনা করেছে এবং তারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে। এমন অনেক অফিসার আছে যারা এখনো পুরোপুরি ভালো করে ইংরেজি বলতে পারেনা। শুধু পার্থক্য হচ্ছে তাদের একাগ্রতা, তাদের ত্যাগ, তাদের এই সাফল্যের দরজায় পৌঁছে দিয়েছে। সুতরাং আমি নিশ্চিত করে বলতে পারি যারা সত্যি মনে প্রানে, ভালোবেসে এই এক্সাম গুলো দিয়েছে বা দিচ্ছে, তারা সাকসেস পেয়েছে এবং আগামী দিনেও পাবে। সে বিষয়ে সন্দেহ নেই। বরং পি এস সি এর এই নুতন সিলেবাস হওয়ার জন্য অনেক গ্রাম বাংলার ছেলে আগামী দিনে হয়তো আইএএস অথবা আইপিএস অফিসার হতে পারে।
সম্প্রতি পিএসসির মাধ্যমে নেওয়া ডব্লিউবিসিএসের প্রিলি পরীক্ষার কোশ্চেন যা ইউপিএসসি এর প্রিলি পরীক্ষার প্রশ্নের কিছুটা অনুসরণ করায় অনেক ছেলে ঘাবড়ে গিয়েছে। কিন্তু একথা সত্যি যারা শুধু কোশ্চেন ব্যাংক, নোট অথবা শট বই এর উপর আস্থা রেখে পরীক্ষা দিতে গিয়েছে তারাই বিপদে পড়েছে। যারা প্রকৃত টেক্সট বই পড়েছে তারা এই পরীক্ষার কোশ্চেনকে উপভোগ করেছে।
উপরিক্ত কথা মাথায় রেখে ভাঙ্গরের আগামী দিনের তরুণ ছাত্রদের কাছে, বিশেষ করে যারা ইলেভেন, টুয়েলভ অথবা গ্রাজুয়েশন করছে, তাদের কাছে আমার বিশেষ আবেদন এখন থেকে এই এক্সামের জন্য সচেতন হওয়া। এবং ত্যাগের মাধ্যমে জীবনের এই মূল্যবান সময় এইসব এক্সাম এর উপরে বিনিয়োগ করা তাহলে আগামী দিনে ভাঙ্গরের জন্য কিছু করা সম্ভব হবে যা শুধু ফেসবুকে সমালোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
যারা এই ধরনের পরীক্ষা সম্পর্কে গাইড পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই প্রতিষ্ঠান এই পরীক্ষার গাইড করিতে থাকে। কেউ থেকে এই পরীক্ষা সম্পর্কে যদি কেউ আগ্রহ তাহলে আমার তাদের প্রতি আমার নিম্নলিখিত সাজেশন গুলি থাকিলো।
1. কি পড়বো জানার আগে, কি পড়বো না অথবা কি বাদ দেব তা বিশেষভাবে জানা প্রয়োজন।
2. প্রতিদিন দু'ঘণ্টা করে দ্য হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস এখন থেকে পড়াশোনা করা।
3. টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়া।
4. একটা বিষয়ের জন্য দশ বারোটা টেক্সট বই না পড়ে একটা টেক্সট বই দশ-বারো বার পড়া।
5. বন্ধু এমনই জোগাড় করতে হবে, অথবা টিম এমনই বানাতে হবে তারা যেন শুধু এই বিষয়ে আগ্রহী থাকে।
কি কি বই পড়তে হবে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য:
যেসব আগ্রহী পরীক্ষাথীরা আমার এই পোস্ট দেখার সময় সঙ্গে সঙ্গে জানতে পারবেন ফেসবুকের মাধ্যমে, তাদের অনুরোধ আপনারা পড়া ছেড়ে দিন, নইলে ফেসবুক ছাড়ুন।
সর্বশেষ, এই ধরনের কাজে প্রত্যক্ষভাবে(ছাত্রদের) অথবা পরোক্ষভাবে (অন্যান্য ভাঙ্গর বাসীদের) সবাইকে পাশে থাকার আবেদন জানাচ্ছি।