02/05/2026
শুভ জন্মদিন আমাদের গর্বের স্কুল (Orahar Girls High School ( H. S ) আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে ২৫ বছর পূর্ণ হলো। স্কুলের শুরু হয়েছিলো অষ্টম শ্রেণীর হাত ধরে, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এই ভাবেই আজ ২৫ বছর পূর্ণ হলো। একবারে স্কুল শুরুর দিকে ছিলেন আমাদের সন্মানীয় শিক্ষিকারা নাজমুন নাহার ম্যাডাম, শর্মিষ্ঠা চন্দ্র ম্যাডাম, অনুজা ম্যাডাম আপনাদের অবদান কোনোদিন ও আমরা ভুলতে পারবোনা, হয়তো আপনাদের জন্য এতো সুন্দর একটা স্কুল উপহার পেয়েছি আমরা ,তাই আপনাদের কে শতকোটি প্রণাম জানায়।
আজ আমাদের এই স্কুলের অনেক ছাত্রী বিভিন্ন ডিপার্টমেন্ট এ জব করছে।
হয়তো খুব অল্প সংখক ছাত্রী নিয়ে শুরু হয়েছিলো আমাদের স্কুলের পথ চলা, কিন্তু আজ স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় ২৫০০. তাদের কলতানে ভরে উঠে আমাদের স্কুলের বিল্ডিং।
ওড়াহার গার্ল হাই স্কুল আবারও জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে।