11/08/2021
#ধাবা স্টাইলে চিকেন কষা
মুরগির মাংসের কষা শুনলেই কেমন জিভে জল চলে আসে না!
বাড়িতে প্রায় এই কষা মাংস খেয়ে থাকি। এমন কি যদি ঝোলও হয় কষা মাংস খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকি।
যখন কোথাও বেড়াতে যায় তখন হাই রোডের ধারে যদি ধাবা তে বসে ওই কষা মাংস খাই তখন যেন অন্য রকম স্বর্গীয় অনুভূতি লাগে । এবার আসা যাক ধাবা ব্যাপারটা।
বহু আগে থেকে বিশেষ করে গ্র্যান্ড ট্রাংক রোড(যেটি পেশোয়ার ,লাহোর থেকে অমৃত্সর হয়ে দিল্লি ,কলকাতা অব্দি বিস্তৃত ছিল) হওয়ার পর থেকে রাস্তার দুপাশে সরাই খানা তৈরি হতে থাকে। আস্তে আস্তে বাণিজ্যের জন্য ট্রাক চলাচল শুরু হয় ।এই ট্রাক ড্রাইভার ও খালাসিদের খাওয়ার জন্য এই রাস্তার দুপাশে অনেক ধাবা তৈরি হয়।24 ঘন্টা খোলা থাকতো এগুলো। ধাবা তে সেই সময় কোনো ফ্রিজ ছিল না তাই রোজ কার খাবার রোজ তৈরি হতো,মিক্সি না থাকার ফলে পিঁয়াজ, আদা,রসুন সব কুঁচো ব্যাবহার হতো।
বর্তমান এ সব হাই রোড গুলোর পাশে অসংখ্য ধাবা তৈরি হয়েছে।
সেখানে কি ভাবে মাংসের কষা তৈরি হয় তার আসল রহস্য আমাদের youtube চ্যানেল এ দেখানো হয়েছে।
Visit করুন নিচের লিঙ্ক এ
আর হ্যাঁ ভালো লাগলে,নতুন আরো রেসিপি ও তার ইতিহাস জানতে subscribe করবেন।
কোনো জোর নেই ☺️☺️
😊ট্রেন এ একটা কথা বলে না দেখা শোনা ফ্রী ওই রম ব্যাপার আর কি.
https://youtube.com/channel/UCkhmTFDmtZb_9QV-kab6XYA