Hariharpara High School - H.S.

Hariharpara High School - H.S. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hariharpara High School - H.S., School, Hariharpara, Berhampore.

Rabindra Jayanti 2026 ...
09/05/2026

Rabindra Jayanti 2026 ...

Please share...
28/04/2026

Please share...

.|| 79th Independence Day Celebration ||
15/08/2025

.
|| 79th Independence Day Celebration ||

23/01/2025
23/01/2025
মহিলা প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন
23/01/2025

মহিলা প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন

23/01/2025

প্রাক্তনী সংসদের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি

বক্তব্য রাখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রাক্তনী সংসদের সভাপতি ডক্টর সমিরুদ্দিন সরকার মহাশয়।
23/01/2025

বক্তব্য রাখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রাক্তনী সংসদের সভাপতি ডক্টর
সমিরুদ্দিন সরকার মহাশয়।

23/01/2025

আজ হরিহরপাড়া হাই স্কুলের প্রাক্তনী পুনর্মিলন উৎসব এর কিছু স্মৃতি।
প্রথমে সুভাষ চন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।তারপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অতঃপর বিদ্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে উপস্থিত প্রতিনিধিদের নিয়ে আজকের অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তনী সংসদের স্থায়ী সভাপতি ডঃ সমীর উদ্দিন সরকার মহাশয়। উপস্থিত ছিলেন শতাধিক প্রাক্তনী ,যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ।এমনকি কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুপ্রিয়া মন্ডলের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা ঘটে।
এরপর বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে তথা প্রাক্তনী সংসদের কার্যকরী সভাপতি হিসেবে আমি স্বাগত ভাষণ দিই। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন প্রাক্তনী সংসদের সম্পাদক মাননীয় মোঃ আক্কাস আলী মহাশয়। আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আসাবুল ইসলাম মহাশয়। প্রাক্তন ছাত্র আনাম শাহরিয়ারের সংগীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। প্রাক্তনী শরিফুল ইসলাম খান মহাশয়ের স্বরচিত কবিতাও সকলকে নাড়া দিয়েছে। অতঃপর সম্পাদকীয় প্রতিবেদনের উপরে দৃষ্টি আকর্ষণী ও সংশোধনমূলক বক্তব্য পরিবেশন করেন উপস্থিত প্রতিনিধিদের কয়েকজন। বিশিষ্ট প্রাক্তনী মুুরজাহান আলী মহাশয় তার বক্তব্যের মধ্য দিয়ে প্রাক্তনী সংসদের সামাজিক দায়বদ্ধতার দিকটি তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান ও ভাবি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কিভাবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরশীল হয়ে উঠতে পারে তার কিছুটা দিশা দেখান। অপর এক বিশিষ্ট প্রাক্তনী মীর আলমগীর (পলাশ) এই প্রাক্তনী সংসদের আরো সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে জোর দেন। পাশাপাশি তিনি একথাও বলেন এই বিদ্যালয়ের থেকে যারা পাস করে বেরিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে 'আজীবন সদস্য' হিসেবে সংসদের অন্তর্ভুক্ত করতে হবে এবং আমরা যদি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করি তাহলে বিষয়টি ভালো হয়।
ডঃ সামিরুদ্দিন সরকার মহাশয় (যার মস্তিষ্কপ্রসূত ভাবনার ফল এই প্রাক্তনী সংসদ)
কোন প্রেক্ষাপটে এবং কি উদ্দেশ্য নিয়ে হরিহরপাড়া হাইস্কুলের প্রাক্তনী সংসদ প্রতিষ্ঠা করেছিলেন ২০০৯ সালে তা সবিস্তারে ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি সকলের কাছে আবেদন রাখেন ,এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন শ্রী বৃদ্ধির ক্ষেত্রে গঠনমূলক পরামর্শ দিয়ে প্রাক্তনী সংসদকে গুরু দায়িত্ব বহন করতে হবে। তিনি একথাও বলেন প্রাক্তনীদের এই বিদ্যালয়ের সম্পর্কে তাদের স্কুল জীবনের অনুভূতি গুলিকে লিখিত আকারে যদি স্মরণিকা হিসেবে প্রকাশ করা যায় তাহলে সেটি ভালো হয়।
পরিশেষে উপস্থিত সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং প্রাক্তনী সংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখনও পর্যন্ত যারা সদস্যপদ গ্রহণ করেননি তাদের সদস্যপদ গ্রহণের আবেদন জানাই।সভাপতি মহাশয়ের অনুমতি সাপেক্ষে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করার পাশাপাশি বিদ্যালয়ের সর্বাঙ্গীণ বিকাশে সকলকে পাশে থাকার আবেদন জানাই।

মধ্যাহ্ন কালীন আহারের পর নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা, কুশল বিনিময় এর মধ্য দিয়ে আজকের দিনটি সকালের ভীষণ ভালই কেটেছে।

Address

Hariharpara
Berhampore
742166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hariharpara High School - H.S. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category