Berhampore Lipika Memorial Girls' High School

Berhampore Lipika Memorial Girls' High School A Higher Secondary School located at Indraprastha, Berhampore, Murshidabad.

আমাদের প্রিয় ছাত্রীরা নিজেদের উৎসাহে তাদের সৃজনশীলতা দিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ের মডেল বানায়, তাদের গাইড করেন বিষ...
11/06/2026

আমাদের প্রিয় ছাত্রীরা নিজেদের উৎসাহে তাদের সৃজনশীলতা দিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ের মডেল বানায়, তাদের গাইড করেন বিষয় শিক্ষিকারা। গ্রীষ্মের ছুটিতে ক্লাস সেভেন এর কিছু ছাত্রী সম্পূর্ণ নিজের হাতে সূচিছিদ্র ক্যামেরার মডেল বানিয়েছিল, আজ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাসে সেটি প্রদর্শন করেছে, প্রেজেন্টেশন দিয়েছে। আবার আরেকজন ছাত্রী তড়িৎ প্রবাহের ফলে যে আলো উৎপন্ন হয় সেটি নিয়ে হাতে কলমে মডেল বানিয়েছে। ছাত্রীদের হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞান শিখতে পারা বিষয়ের প্রতি তাদের আগ্রহ বাড়িয়েছে, বিজ্ঞান ভীতি কাটিয়ে তারা আনন্দ নিয়ে শিখছে।

18/05/2026

২০শে মে এবং ২১ শে মে ২০২৬ তারিখে বিদ্যালয় খোলা থাকবে। একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া চলবে এবং ট্রান্সফার সার্টিফিকেট ও জমা নেওয়া হবে।

বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল।
17/05/2026

বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল।

আজ, রবীন্দ্রমেলার মঞ্চে, বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রীরা পরিবেশন করল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ...
16/05/2026

আজ, রবীন্দ্রমেলার মঞ্চে, বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রীরা পরিবেশন করল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক কালজয়ী সৃষ্টি— 'রক্তকরবী'।

রক্তকরবী' কেবল একটি নাটক নয়, এটি সময়ের ঊর্ধ্বে এক শাশ্বত প্রতিবাদ। যন্ত্রসভ্যতা যখন মানুষকে কেবল একটি ‘সংখ্যা’ বা ‘উৎপাদনের হাতিয়ারে’ পরিণত করে, তখন মানুষের চিরন্তন প্রাণশক্তি কীভাবে সেই শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখে—যক্ষপুরীর আখ্যান তারই প্রতিফলন। আজকের এই পরিবেশনায় আমাদের মূল লক্ষ্য ছিল—বিদ্যালয়ের ছাত্রীরা যেন রবীন্দ্রসাহিত্যের রস আস্বাদনের পাশাপাশি সমাজের গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটগুলি সম্পর্কেও সচেতন হয়ে ওঠে। সভ্যতার চাকচিক্যের আড়ালের যে অন্ধকার, তাকে চিনে নেওয়ার মাধ্যমেই গড়ে ওঠে প্রকৃত মানবিক চেতনা।

এই নাটকের মঞ্চসজ্জা ও পোশাক পরিকল্পনায় আমরা দুটি ভিন্ন মেরুকে একবিন্দুতে মেলানোর চেষ্টা করেছি:
যক্ষপুরীর শ্রমিক ও নন্দিনীর পোশাকে আমরা কোনো নির্দিষ্ট দেশ বা কালের সীমাবদ্ধতা রাখিনি। আমাদের লক্ষ্য ছিল তাদের এমনভাবে উপস্থাপন করা, যাতে তারা সারা পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষের প্রতিভূ হয়ে উঠতে পারে। এই বিশ্বজনীনতা আমাদের এই বার্তাই দেয় যে, শোষণ ও বঞ্চনার চিত্রটা পৃথিবীর সব প্রান্তেই এক।
অন্যদিকে, যেহেতু এই নাটকের কুশীলবরা স্কুলের ছোট ছোট মেয়ে, তাই তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে আমরা প্রথাগত ও পরিচিত পোশাকরীতি বজায় রেখেছি। এটি আমাদের ছাত্রীদের চরিত্রের সাথে আরও নিবিড়ভাবে একাত্ম হতে সাহায্য করেছে।

'রক্তকরবী' একটি অত্যন্ত কঠিন ও রাজনৈতিক বক্তব্যধর্মী নাটক। স্কুলের ছাত্রীরা এই জটিল বয়ানকে আত্মস্থ করার যে স্পর্ধা দেখিয়েছে, তা-ই আমাদের বড় প্রাপ্তি। যান্ত্রিকতার কারাগার ভেঙে প্রাণের স্পন্দন খুঁজে নিতে বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের আজকের নিবেদন, রক্তকরবী।

প্রযোজনা : বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল
প্রযোজনা সহযোগী : ঋত্বিক, বহরমপুর
পরিচালনা : মোহিতবন্ধু অধিকারী
প্রশিক্ষক : মহুয়া চক্রবর্ত্তী
আবহ সঙ্গীত: স্বপন বন্দ্যোপাধ্যায়

16/05/2026

বহরমপুর লিপিকা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা, ২০ মে দুপুর বারোটার সময় প্রকাশিত হবে। যাদের নাম তালিকায় থাকবে তাদের ভর্তির তারিখ ২০ শে মে এবং ২১শে মে ২০২৬।

রবীন্দ্রমেলায় আগামীকাল (16ই মে) সন্ধ্যায় আমরা নিয়ে আসছি রবীন্দ্রনাথের 'রক্তকরবী'। সভ্যতার যান্ত্রিকতাকে চ্যালেঞ্জ জানিয়ে...
15/05/2026

রবীন্দ্রমেলায় আগামীকাল (16ই মে) সন্ধ্যায় আমরা নিয়ে আসছি রবীন্দ্রনাথের 'রক্তকরবী'। সভ্যতার যান্ত্রিকতাকে চ্যালেঞ্জ জানিয়ে স্কুলের ছাত্রীরা মঞ্চে তুলে ধরবে এক গভীর সামাজিক ও রাজনৈতিক সত্য।
​বিশ্বজনীনতার প্রেক্ষাপটে সাজানো আমাদের এই উপস্থাপনা দেখতে আপনাদের উপস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়ে উঠুক এই আমাদের একান্ত ইচ্ছা।
​📍 স্থান: রবীন্দ্রসদন
📅 সময়: সন্ধ্যে 7 টা
🏫 পরিবেশনায়: বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল

বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও আগামী জীবনের শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যৎ সফল ও সুন্দর হয়ে উঠুক...
15/05/2026

বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও আগামী জীবনের শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যৎ সফল ও সুন্দর হয়ে উঠুক।

14/05/2026

বহরমপুর লিপিকা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক ২০২৬ এর ফলাফল :-

মোট পরীক্ষার্থিনী- 167
উত্তীর্ণ-167

উল্লেখযোগ্য নম্বর -
ঈশিতা সরকার -479- বিজ্ঞান বিভাগ।
ঐশানী মুখার্জী -460- বিজ্ঞান বিভাগ।
তৃষা সরকার -450- বিজ্ঞান বিভাগ।
সৃজনী রায়- 442- কলা বিভাগ।

08/05/2026

বহরমপুর লিপিকা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে
MADHYAMIK, ICSE, CBSE এর ছাত্রীদের একাদশ শ্রেণিতে সরাসরি ভর্তির জন্য (DIRECT ADMISSION ) প্রয়োজনীয় নম্বর :-

1. বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSE এর অধীনে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য (PHYSICS, CHEMISTRY, BIOLOGY, MATHEMATICS/ COMPUTER APPLICATION)- বোর্ড পরীক্ষায় 75% নম্বর এবং বিজ্ঞানের যে বিষয়সমূহ একাদশ শ্রেণিতে ছাত্রী নেবে তাতে কমপক্ষে 60 পেতে হবে।
2. ICSE, CBSE, WBBME এর অধীনে যারা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের বোর্ড পরীক্ষায় অন্তত 80% নম্বর এবং যে বিজ্ঞানের যে বিষয়গুলি তারা নেবে তাতে অন্তত 70 পেতে হবে।

বিজ্ঞান বিভাগ( WITH NUTRITION) - WBBSE, WBBME, ICSE, CBSE বোর্ড পরীক্ষায় 70% নম্বর এবং BIOLOGY তে 60 নম্বর পেতে হবে।

2.GEOGRAPHY, AND
(0R ) NUTRITION নিয়ে কলাবিভাগে ভর্তির জন্য- বোর্ড পরীক্ষায় 50% নম্বর, GEOGRAPHY তে কমপক্ষে 60 নম্বর পেতে হবে । COMPUTER APPLICATION ( COMA) এই বিষয়টি নিতে চায়লে বোর্ড পরীক্ষায় গণিতে অন্তত 45 পেতে হবে।

3.HISTORY, POLSC, SANSKRIT, ENVS, HUMAN DEVELOPMENT AND RESOURCE MANAGEMENT (HDRM ) নিয়ে সরাসরি ভর্তির জন্য মাধ্যমিক পরীক্ষায় 300 নম্বর পেতে হবে। ইংলিশ মিডিয়াম মেয়েদের ক্ষেত্রে 500 তে অন্ততপক্ষে 250 পেতে হবে।

আসন সংখ্যা সীমিত, আগ্রহীরা MADHYAMIK, ICSE, CBSE এর মার্কশিট হাতে পেলেই বিদ্যালয়ে যোগাযোগ করবেন। English Medium এর ছাত্রীদের জন্য ইংরেজি ভাষায় প্রশ্ন করা হয়, ক্লাসে ছাত্রীদের ভাষাগত কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়। কিন্তু ক্লাস বাংলাতে নেওয়া হয়।

অন্য বিদ্যালয়ে ছাত্রীদের জন্য সরাসরি ভর্তি ১২ই মে এবং ১৩ই মে সকাল ১১:৩০ থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। সরাসরি ভর্তির জন্য যাদের প্রয়োজনীয় নম্বর নেই তাদের ফর্ম ১২ ই মে এবং ১৩ই মে দুপুর বারোটা থেকে আড়াইটের মধ্যে জমা নেওয়া হবে।

১১ থেকে ১৩ ই মে ভর্তির জন্য ফর্ম ও দেওয়া হবে।

বৃত্তিমূলক শাখায় (Vocational) একাদশ শ্রেণিতে আসন সংখ্যা মাত্র ৩০। আগামীকাল থেকে একাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগে ভর্তির ফর...
07/05/2026

বৃত্তিমূলক শাখায় (Vocational) একাদশ শ্রেণিতে আসন সংখ্যা মাত্র ৩০। আগামীকাল থেকে একাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগে ভর্তির ফর্ম দেওয়া হবে। ভর্তি হবে- ১১ ই মে থেকে ১৩ ই মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী ছাত্রীদের বিদ্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক (Vocational) শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি চলছে ..

Address

Berhampore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+913482250441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Berhampore Lipika Memorial Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share