22/08/2024
জমায়েত :চৌতারার সামনে
আসুন...
Krishnath College School is a leading educational institution of Murshidabad as well as West Bengal. Now it has a big and beautiful Gothic style building.
The school was established in 1853 as a part of Berhampore College, and both the school and the college were nomads, as it were, moving from one building to another, driven by the desire to drink to lees the elixir of knowledge. In 1887, the administration of the school and the college was entrusted to a board and the school flourished under the patronage of Maharani Swarnamayee, and later Maharaj
22/08/2024
জমায়েত :চৌতারার সামনে
আসুন...
20/08/2024
আসুন...
23/08/2022
***রিইউনিয়ন ২০২১***
প্রিয় প্রাক্তনী,
আগামী ২৬ জানুয়ারী, ২০২১, মঙ্গলবার কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাক্তনী সংসদের দশম বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠান সকাল ১০টা থেকে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করি।
ধন্যবাদান্তে -
কৃষ্ণেন্দু মন্ডল
সম্পাদক, প্রাক্তনী সংসদ
RSVP your attendance in Reunion'21:
https://tinyurl.com/y5sb5aho
প্রস্তুতির জন্য আপনার উপস্থিতির নিশ্চয়তা ২০ জানুয়ারী, ২০২১ বুধবার এর মধ্যে উপরোক্ত লিংক, টেলিফোন / হোয়াটসঅ্যাপ মারফৎ জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
অনুষ্ঠান সূচী :
২৬ জানুয়ারী, ২০২১ মঙ্গলবার
সকাল ১০ টা : নাম নথিভুক্তিকরণ, প্রাতঃরাশ ও নতুন সদস্যপদ গ্রহণ।
সকাল ১১ টা : সম্মেলন, স্মৃতিচারণা, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
বেলা ১ টা : দ্বিপ্রাহরিক ভোজন।
বিকেল ৩টা : সভার সমাপ্তি ঘোষণা।
30/04/2020
Remember that you and I made the journey and went together to a place where there was nowhere left to go....
Follow our Instagram page too.Link is given below-
https://www.instagram.com/p/B_nAdkyARN7/?igshid=1crzn29cth6ho
29/08/2018
একটা সময় কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র বললেই মফস্বলি লোকের মুখে একটা সম্ভ্রম জেগে উঠত। ঐতিহ্যের সাথে সফলতার রসায়নে স্কুলটি ছিল অন্যতম শ্রেষ্ঠত্বের মাপকাঠি বিশেষ। একাডেমিক বা একাডেমিক-এক্সট্রাকারিকুলার এক্টিভিটি তে স্কুলের দখল ছিল ঈর্ষনীয়।
তবে হঠাৎই স্কুলটির এডমিশনটেস্ট বাতিল হয়ে পড়ে, এবং স্কুলের উর্ধমুখী গ্রাফে ল্যাগ ফেজ দেখা দিতে থাকে।
আমরা জানি অমুক স্কুল এলিট, অমুক স্কুল ওঁচা- এইটা ভাবনাটাই এলিটিস্ট একটা থট প্রসেস। স্কুলের রেজাল্ট, বর্তমানে, কতটা স্কুল আর কতটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এর উপর নির্ভর করে, সেটা ত জানা থাকার কথা।
এটা আল আমীন মিশন নয়, যে সর্বক্ষণের ভার স্কুলের ওপর। বরং বাড়ি, প্রাইভেটটিউটর, ছাত্রের পারিবারিক পরিবেশ, নিজের পরিশ্রমই বেশি বড় ফ্যাক্টর অন্তঃত আর্বান আর সেমি আর্বান স্টুডেন্ট দের ক্ষেত্রে।
তবুও স্কুলের একটা জায়গা থাকে ছাত্রদের সুস্থ কম্পিটিশনের একটা জায়গা দেওয়ার । যাতে তারা স্টেট, ন্যাশনাল বা আরো উন্নত প্রতিযোগিতার জন্য প্রিপেয়ারড হতে পারে।
তাই প্রতিযোগিতা হোক। গঠনমূলক ভাবে।
একটা উদাহরণ হিসাবে একটা স্কুল, ধরা যাক কৃষ্ণনাথ কলেজ স্কুল, তা যেকোনো কারণ বশতই হোক,বরাবর একঝাঁক ভালো ছাত্র পেয়ে এসেছে। একটা সিলেক্টেড এনভায়রনমেন্ট এ তারা নার্চার্ড হত। এডমিশন টেস্ট টা উঠে গিয়ে সেই প্রি ফিল্টারিং টা নেই।
এবারই তো দেখা যাবে, আন-ফিল্টার্ড মাসকে শিক্ষকরা কতটা গাইড করতে পারছেন।
আর একদশক আগের "পিছিয়ে থাকা" স্কুল যখন দুর্দান্ত ধারাবাহিক রেজাল্টের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তখন সেই আগের নামী স্কুল গুলির দেখা উচিৎ কেন তারা পিছিয়ে পড়ছে।আর এক্ষেত্রে শুধু হায়েস্ট মার্কস নয়্, সামগ্রিকভাবেই ফল বিচার্য হবে।
তাই যখন সেরার লিস্টে প্রতিযোগী স্কুলের ধারে কাছেও আসতে পারছে না স্কুল,তখন বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের ভাবা উচিৎ বই কি, কেন বা কিভাবে এই অবস্থার মোড় ঘোরানো যায়। প্রাক্তনীরা সর্বোতভাবে সহায়তা করবেন অবশ্যই।
কিন্তু দরকারি টাফ ডিশিসানস কিন্তু কর্মরত শিক্ষকদের কেই নিতে হবে,নইলে ঘুরে দাঁড়ানো সত্যিই খুব দুরাশায় পর্যবসিত হবে।
- মতামত ব্যক্তিগত। আলোচনা কাম্য।
শেয়ার করুন, মন্তব্য করুন, উঠে আসুক মতামত।
আমার স্কুল, আমার গল্প-৩
লিখেছে- shovan mondal ( দ্বিতীয় পোস্ট)
আমি হয়তো স্কুল এর খুব ভালো ছাত্র ছিলাম না....কিন্তু স্কুল টা কে খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি......ছোটো থেকে এই স্কুল টার প্রতি একটা টান ছিল.....আমি যখন ছোটো বেলায় মা সাথে আমাদের স্কুল এর সামনে দিয়ে যেতাম মা কে প্রায়শই বলতাম যে- মা আমাকে এই স্কুলে ই ভর্তি করবে....মা আমাকে জিজ্ঞেসা করতো- এই স্কুল এই কেন?..আমি বলতাম এই স্কুলটা আমার খুব ভালোলাগে। কিন্তু কেন ভালোলাগে সেটা জানতাম না.....তো একদিন এই স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায় বসলাম। মোটামোটি ভালোই রেজাল্ট করেছিলাম কিন্তু আমাকে তাও ভর্তি নেওয়া হচ্ছিলো না...কারন আমার বয়স টা ছিল খুবই কম মাএ চার বছর। তবু তখনকার স্কুল এর একজন শিক্ষক (শুশান্ত স্যার) এর সহযোগিতায় আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম....উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষদিন যখন বাড়ি ফিরে স্কুলড্রেস টা খুললাম তখন আমার চোখ দিয়ে দু ফোটা জল বেরিয়ে এল....মা বলল কি হয়েছে??....আমি বললাম আর কোনোদিন এই স্কুলড্রেস টা পরে আর স্কুলে যেতে দেখবে না আমাকে.....আর বলেছিলাম এটা যত্ন করে আলমারি তে তুলে রেখো...স্কুলটা বোধহয় আর আমার থাকবে না...কিন্তু এই স্কুলের স্মৃতি টুকু জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আগলে রাখতে চাই......আর কিছু পর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে...সেইদিন ই বোধ হয় শেষ বার এর মতো আমি এই ড্রেস টা পরে স্কুলে যাবো....স্কুল থেকে বেরিয়ে আসার সময় হয়তো খুব কষ্ট হবে মনের ভেতর.....কিন্তু আমি এই যে সব মুহুর্ত গুলো কাটিয়েছি সেগুলো ই আমার কাছে অনেক আনন্দের....😊😊😊
যদি লেখাতে কোনোরকম ভূল ত্রূটি হয়ে থাকে মার্জনা করবেন... 🙏🙏🙏
"আমার স্কুল,আমার গল্প সিরিজ "
গল্প-২
Shovan Mondal লিখেছে-
কাল স্কুল এ ঢোকা মাত্র চোখে জল চলে এল....কারন আর কোনো দিন এই স্কুল এ ক্লাসরূম এ বসে ক্লাস করবো না......কোনো দোষ করলে স্যার ম্যাডামদের সেই বকাবকি আর শুনবো না......😢😢😢
কাল উচ্চমাধ্যমিক test এর results বেরোলো এবং আমার স্কুল জীবন ও এখানে শেষ হয়ে গেল.....Class 1 থেকে পরতাম এই স্কুল এ....অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে থাকল এই স্কুল এর.......এবং স্যার ম্যাডাম দের ও অনেক স্মৃতি জড়িয়ে থাকল.......😢😢😢😢😢
খুব Miss করবো এই স্কুল কে........
আমার গর্বের স্কুল...
কৃষ্ণনাথ কলেজ স্কুল......