20/05/2026
রঘুনাথগঞ্জ ব্লকের পক্ষ থেকে একটি কিশোর অঙ্গন ব্যক্তিত্ব উন্নয়ন শিবির(KA PDC) প্রোগ্রামের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ব্লক সেক্রেটারি মিনারুল সেখ কিশোর অঙ্গন সেক্রেটারি সেনজারুল ইসলাম ও ক্যাম্পাস সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
18/05/2026
বাসদেবপুর এরিয়ায় আয়োজিত হলো "কিশোর অঙ্গন ব্যক্তিত্ব উন্নয়ন শিবির(KA PDC)"। উক্ত প্রোগ্রামে প্রায় ১০০'র অধিক শিশু-কিশোর সামিল হয়। তাদের সক্রিয় অংশগ্রহণে প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রোগ্রামটি দারসে কুরআনের মাধ্যমে শুরু হয় এবং চমৎকার কিছু এক্টিভিটি রাখা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভিডিও প্রদর্শনী(তার উপর পরীক্ষা), হাস্য কৌতুক, হাদিস পাঠ, মাইন্ড গেইম, প্রাকটিক্যাল রাগ কমানো ইত্যাদি সহ বিশেষ বক্তব্য।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি হাফেজ আহমাদ আলী, বিভাগীয় সম্পাদক সাহাদাত হোসেন ও কিশোর অঙ্গন সম্পাদক অলিউল আনসারী, এরিয়া সভাপতি মনিরুল ইসলাম,এরিয়া সম্পাদক আম্মার আনসারী, কিশোর অঙ্গন সম্পাদক মফিজুল মোমিন প্রমুখ।
18/05/2026
রঘুনাথগঞ্জ ব্লকের ভৈরবটোলা সার্কেলের পরিচালনায় অনুষ্ঠিত হলো কেরিয়ার গাইডেন্স ও কাউন্সিলিং প্রোগ্রাম.
ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা দিতে প্রোগ্রামটি আয়োজন করা হয়। প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ফতুল্লাপুর শশীমনি হাই স্কুল প্রাঙ্গণে।
এই প্রোগ্রামে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তেঘড়ি খামরা ভাবকি হাই স্কুল শিক্ষক ও মোটিভেশনাল স্পিকার আবু তালেব সেখ, ইঞ্জিনিয়ার সাদ্দাম সেখ ও সেলস্ ও মার্কেটিং ম্যানেজার সাঈদ আফ্রিদী।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ জসিম সেখ(জনসংযোগ সম্পাদক, উত্তর মুর্শিদাবাদ), সাঈদ আফ্রিদি(ব্লক জনসংযোগ সম্পাদক), সার্কেল সভাপতি রাজু সেখ প্রমূখ।
17/05/2026
সুতি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হলো “Career Guidance & Felicitation Program”
বর্তমান সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সঠিক দিকনির্দেশনার অভাব ও সীমিত ধারণার কারণে অনেকেই সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সচেতন ও অনুপ্রাণিত করতে সৌজন্য SIO সুতি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হলো “Career Guidance & Felicitation Program”।
সুতির ব্যাংডুবি মোড় সংলগ্ন গার্লস ওয়েলফেয়ার অ্যাকাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এদিন উপস্থিত ছিলেন WBCS অফিসার ওবায়দুর রহমান, SIO রাজ্য শিক্ষা সম্পাদক ফারুক আহম্মাদ, হাউসনগর হাই মাদ্রাসার শিক্ষক কাউসার আলী, SIO উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি আহমদ আলী, জেলা ক্যাম্পাস সেক্রেটারি রোহিত সেখ, সুতি ব্লকের সভাপতি ইব্রাহিম সেখ, সম্পাদক আয়াতুল্লা আজির প্রমূখ।
প্রোগ্রাম শেষে ব্লকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
16/05/2026
মুর্শিদাবাদের গর্ব, রাজ্যের কৃতী সন্তান
খড়গ্রামের নগর এ. এম. হাই স্কুল-এর ছাত্র রায়হান পারভেজ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৮৯ নম্বর (৯৭.৮%) পেয়ে সমগ্র রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা মুর্শিদাবাদ।
তার এই ঐতিহাসিক অর্জনের আনন্দকে ভাগ করে নিতে ও আগামী দিনের পথচলার জন্য শুভেচ্ছা জানাতে আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (SIO)-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
রায়হান ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মানুষের সেবা করার ইচ্ছে প্রকাশ করেছে, যা দেশ ও সমাজের জন্য অত্যন্ত কল্যাণকর হবে।
পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি— রায়হানের এই কৃতিত্ব আগামী প্রজন্মকে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন
এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি আহমাদ আলি ও শিক্ষাঙ্গন সম্পাদক রোহিত সেখ।
15/05/2026
Career Guidance & Felicitation Program 2026
Organising By - SIO Raghunathganj
Venue - Fatullapur Sashimoni High School (HS)
Date - 17/05/2026(Sunday)
Time - 10:00 AM
12/05/2026
NEET UG Paper Cancellation Once Again Exposes Credibility Crisis in NTA & Govt Examination System: SIO of India
SIO slams the developments surrounding the cancellation of NEET-UG 2026 following serious allegations of a paper leak and the subsequent CBI probe. The reported circulation of questions before the examination and the cancellation of an exam attempted by more than 22 lakh students expose the complete collapse of credibility of the NTA and the Union Government’s examination system. Despite stringent anti-paper leak laws and repeated assurances after the NEET-UG 2024 controversy, authorities have once again failed to protect the integrity of one of India’s most important competitive examinations. For lakhs of students from poor and middle-class families, NEET represents years of sacrifice, sleepless nights, financial burden, and hope for a dignified future; not uncertainty created by administrative incompetence and organised corruption.
The repeated examination scandals across the country reveal that the crisis is structural, not accidental. Every cancellation and re-examination deepens the mental stress, anxiety, and insecurity faced by students while institutions continue to evade accountability. If the centralised examination system repeatedly fails despite massive resources and legal mechanisms, serious discussions on decentralising the examination process and restructuring the NTA have become unavoidable.The Education Minister must take moral responsibility and resign immediately.
SIO demands a transparent and time-bound investigation, strict punishment for all those involved in the leak network, and accountability from the NTA and the Union Government for repeated failures in conducting fair examinations. SIO stands firmly with the student community whose trust and future have once again been shattered.
SIO of India
12/05/2026
"এসো জ্ঞান ও মূল্যবোধের আলোয় জ্বলি, কিশোর অঙ্গনে নিজেকে গড়ে তুলি" শিরোনামে আজকে বাসুদেবপুর এরিয়ার চাচণ্ড ইউনিটে বিশেষ "কিশোর অঙ্গন মনোজ্ঞ সন্ধ্যার" আয়োজন করা হয়।
আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিশু কিশোরদের মধ্যে জ্ঞানচর্চা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো।
এ সময় উপস্থিত ছিলেন এসআইও'র পশ্চিমবঙ্গ শাখার রাজ্য কিশোরঅঙ্গন সম্পাদক মুতাসিম ফাইয়াদ,এরিয়া সভাপতি মনিরুল ইসলাম, এরিয়া সম্পাদক অম্মার আনসারী, কিশোরঅঙ্গন সম্পাদক মফিজুল মমিন প্রমূখ।
12/05/2026
Career Guidance & Felicitation Program 2026
Organising By - SIO Suti Block
Place - Girls Welfare Academy (Bangdubi)
Reporting Time - 09:30 am
Contact No. - 8637881981 / 7001551688
11/05/2026
সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত সুলিতলা ইউনিটে অনুষ্ঠিত হলো কিশোর অঙ্গনদের নিয়ে একটি বিশেষ বৈঠক।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন – এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য কিশোর অঙ্গন সম্পাদক মু'তাসিম ফাইয়াদ,জেলা কিশোর অঙ্গন সম্পাদক অলিউল আনসারী, ব্লক কিশোর অঙ্গন সম্পাদক সুহাইল আহাম্মেদ, ইউনিট প্রেসিডেন্ট মোঃ রামিজ প্রমূখ।