26/08/2026
এ পুরস্কার মর্যাদার, এ অর্জন গৌরবের।
আলোক যাত্রার এই অধ্যায়- ছাত্র-ছাত্রীদের পরিশ্রমের, শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্য্যের, অভিভাবক-অভিভাবিকাদের বিশ্বাসের।
ব্লক স্তরের “যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২৭”-এ, চারটি বিভাগে অংশগ্রহণ করে, তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান
তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান
এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান।
যুব সংসদ প্রতিযোগিতায় আগেও অংশগ্রহণ করে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি, কিন্তু শীর্ষস্থান এই প্রথম। নিঃসন্দেহে বিদ্যালয়ের মুকুটে এ এক নতুন পালক।
আলোর পথে আমাদের এই যাত্রা চলতে থাকবে, পথে আরও মনি মানিক্য আমরা সংগ্রহ করবো, এই বিশ্বাস আমাদের আছে।
"চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।"