Neel Padma Foundation

Neel Padma Foundation Official Page Of Neel Padma Foundation.

20/08/2025
28/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

রবিবার নীল পদ্ম ফাউন্ডেশন এর মিটিং এ আমরা। নীল পদ্ম ফাউন্ডেশন এর সদস্য হয়ে সামাজিক কাজ করার চেষ্টা করেছি। নীল পদ্ম ফাউন্...
01/07/2025

রবিবার নীল পদ্ম ফাউন্ডেশন এর মিটিং এ আমরা। নীল পদ্ম ফাউন্ডেশন এর সদস্য হয়ে সামাজিক কাজ করার চেষ্টা করেছি।

নীল পদ্ম ফাউন্ডেশন হল একটা NGO যেখানে রক্ত দেওয়া, বৃক্ষ রোপন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য প্রদান এবং বিভিন্ন রকম সামাজিক কাজ করা হয় বহরমপুর তথা মুর্শিদাবাদে তথা গোটা রাজ্য জুড়ে।


#

14/12/2024

"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ - হেলাল হাফিজ

অন্তর উন্মোচন করলে বর্ণমালায়
সাক্ষী রইলো 'আকাশ ভরা সূর্য তারা'
তবু 'জ্বলে নি আলো অন্ধকারে'।

মূল্যবোধের অসারতা, পুঁথিতে মুখ লুকানো নৈতিকতা
যৌবনের 'শ্রেষ্ঠ সময়’-কে আজ শিখিয়েছে
প্রাগৈতিহাসিক হিংস্রতা এবং-- এবং-- এবং--
মধ্যযুগীয় বর্বরতা।

যুবক-যুবতীরা আজও মিছিলে হাঁটে
নষ্ট শ্লোগানে কান রুদ্ধ হয়, হৃদয় ফাটে
তোমার স্বপ্ন-যৌবন বিকিয়ে গেছে বেনিয়া-বাজারে।

বন্ধ্যা যৌবন নীরস থর মরুভূমি
এখানে বাঁচবে তুমি! বাঁচতে কি পারো!
হারতে শেখোনি তুমি তাও তুমি হারো বারেবারে
তাই কি অভিমানে অভিমানে বাঁচার বিশ্বাসে
যৌবনকে বিদ্ধ করে অন্তিম শ্বাসে
'অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো'-র আশায়
ঘুমালে কবরে!

ঘুমাও কবি। শান্তিতে। পবিত্র আলো ঘিরে থাকুক তোমার নিজস্ব আবাস।

23/07/2023

।। নারীদের প্রতি।।

তোমার কথা তোমায় বলতে হবে
অন্যে কেনো তোমার কথা বলবে?
হাজার বছর মূক থেকেছো তুমি
এমনি করে আর কতদিন চলবে?

তুমিই বীজ গর্ভে ধারণ করো
তোমার বুকেই নবান্ন উৎসব
তবু তুমি আড়াল হয়ে থাকো
নাড়া তোমায় দেয় না কলরব?

বুঝতে শেখো নিজের অধিকার
শুধুই মাতা শুধুই কেনো স্ত্রী?
কন্যা-ভগিনী তুমি যেনো কার কার?
গুণবতী তুমি দেখাও তোমার শ্রী।

গার্গী-মৈত্রেয়ী আদর্শ হোক তোমার
লক্ষ্মীবাঈ সরোজিনী প্রীতিলতা
রোকেয়া হ'য়ো লক্ষ্যে অবিচল
সনজীদা হয়ে বোলো আপন কথা।

থেকো না শুধু প্রসব যন্ত্র হয়ে
ভোগ্য হয়ে ঝুলো না বিজ্ঞাপনে
কামিনী ফুলের সুবাস ছড়াও তুমি
বিকিয়ে যেওনা মহার্ঘ্য কাঞ্চনে।

থেকো না শুধু সতী-সাবিত্রী হয়ে
ছাড়ো দুখী হয়ে জেতার অভিলাষ
বানানো কথার সৌধ ভেঙে তুমি
খুঁজে নাও ঐ মুক্ত নীলাকাশ।

সুপ্তি ভেঙে উঠবে যেদিন জেগে
রক্ষকেরা উঠবে দারুণ রেগে
পরোয়া তুমি করবে না তো মোটে
কুৎসা ভাসাও স্রোতস্বিনীর বেগে।

# গার্গী, মৈত্রেয়ী প্রাচীন ভারতের বিদূষী নারী।
# লক্ষ্মীবাঈ, সরোজিনী নাইডু, প্রীতিলতা -- স্বাধীনতার জন্য নিজেদের মতো করে লড়াই করে আত্মাহুতি দিয়েছেন।
# বেগম রোকেয়া, সনজীদা খাতুন -- নারীদের প্রতিনিধি হয়ে যুক্তি সাজানো কথা দিয়ে মানুষের রুদ্ধ হৃদয়ে কড়া নেড়েছেন।

এই নারীরা আমাদের প্রণম্য ও সভ্যতার সূচক।

Address

Berhampore
742101

Telephone

+919474866422

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neel Padma Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Neel Padma Foundation:

Shortcuts

Share