Geospatial Techniques with Mrinmoy

Geospatial Techniques with Mrinmoy সহজ ভাবে RS ও GIS শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের Academic ও Professional পারফরম্যান্স বাড়ানোই আমার পেজের লক্ষ্য।

23/08/2023

Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast

https://youtu.be/DLA_64yz8SsLIVE telecast of Chandrayaan-3 Soft-landingPray for ISRO, Pray for India🙏❤️❤️❤️
23/08/2023

https://youtu.be/DLA_64yz8Ss
LIVE telecast of Chandrayaan-3 Soft-landing
Pray for ISRO, Pray for India🙏❤️❤️❤️

Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast

15/05/2022

স্কাইল্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষেপিত প্রথম মহাকাশকেন্দ্র। 1973 সালের 14 মে, নাসা প্রথম আমেরিকান মহাকাশ স্টেশন স্কাইল্যাব চালু করে। ১০০ টন ওজনের এই মহাকাশকেন্দ্রটি ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ছয় বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল এবং তিনটি ক্রু মিশনকে সফল হতে সাহায্য করেছিল। এই সময়কালে নভোচারীরা শতশত বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছিলেন।

স্কাইল্যাবকে সামগ্রিকভাবে সফল হিসাবে বিবেচনা করা হলেও, এর শুরুটা খুব একটা মসৃণ ছিল না। একটি Saturn V রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের PAD 39A থেকে এই স্পেস স্টেশনের উৎক্ষেপণ করা হয়। লঞ্চের প্রায় এক মিনিটের মধ্যে, এর মাইক্রোমেটিওরয়েড শিল্ডটি দুর্ঘটনাক্রমে এর থেকে বিচ্ছিন্ন হয় এবং দুটি সৌর প্যানেলের একটি কে ধ্বংস করে। সেই দুর্ঘটনার ধ্বংসাবশেষ অন্য সোলার অ্যারেতে আটকে যায় এবং দ্বিতীয় সৌর প্যানেল টিকেও বন্ধ করে দেওয়ার সাথে সাথে স্কাইল্যাবকে কোন সৌরশক্তি ছাড়াই মহাকাশে ছেড়ে দেয়।

সৌভাগ্যক্রমে, স্টেশনটির মধ্যে কিছু জ্বালানি কোষ বা fuel cells সঠিক অবস্থায় রয়ে গিয়েছিল যা এর ব্যাটারি গুলোকে সচল রাখতে সাহায্য করেছিল, যতক্ষন না পর্যন্ত মহাকাশচারীরা এসে এর মেরামত করে। কিন্তু বিষয়টি আরও খারাপ পরিস্থিতির দিকে এগোয়, কারণ এর মাইক্রোমেটিওরয়েড শিল্ড যেটি শুরুতেই নষ্ট ও বিচ্ছিন্ন হয়ে যায় ,তা মূলত একটি তাপ ঢাল বা Heat shield হিসেবে ডিজাইন করা হয়েছিল, ফলত এটি নষ্ট হওয়ার স্কাইল্যাব বিপজ্জনকভাবে গরম হয়ে উঠছিল।

প্রথম ক্রুযুক্ত স্কাইল্যাব মিশনটি ; একটি নতুন প্রতিস্থাপিত Heat shield এর সাথে, 12 দিন পরে পৌঁছায়, একই সাথে মহাকাশচারীরা বন্ধ হয়ে যাওয়া সৌর প্যানেলটি ঠিক করে স্টেশনটি চালু করতে সক্ষম হন।

পরবর্তীতে ক্রমশ এর কক্ষপথ হ্রাস পেতে থাকায় এটিকে ১৯৭৯ সাল নাগাদ স্পেস শাটলের সাহায্যে উচ্চতর কক্ষপথে স্থাপনের পরিকল্পনা নেয়া হয়। কিন্তু অর্থায়নের সমস্যার কারণে স্পেস শাটল প্রকল্পের উদ্বোধন ১৯৮১ সাল পর্যন্ত পিছিয়ে যায়। ফলে স্কাইল্যাবের পতন অনিবার্য হয়ে পড়ে এবং ১৯৭৯ সালের ১১ই জুলাই এটি অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে বিধ্বস্ত হয়।

=====================================

On May 14, 1973, NASA launched Skylab, the first American space station. Skylab orbited Earth for six years and supported three crewed missions during which astronauts conducted hundreds of science experiments.

Skylab was considered a success overall, but it got off to a pretty rocky start. It lifted off on a Saturn V rocket from Pad 39A at Kennedy Space Center in Florida. About a minute into the launch, its micrometeoroid shield accidentally deployed and flew off, and it took out one of the solar panels along the way. Debris from that accident then got stuck in another solar array and jammed it shut, leaving Skylab without any solar power.
Thankfully, it still had fuel cells to keep it barely running until astronauts could come to save the day. But to make matters worse, the missing micrometeoroid shield was also designed to be a heat shield, so Skylab was getting dangerously hot.

The first crewed Skylab mission arrived 12 days later with a new replacement heat shade, and they were able to fix the jammed solar panel and get the station up and running.

Unable to be re-boosted by the Space Shuttle, which was not ready until 1981, Skylab's orbit eventually decayed, and it disintegrated in the atmosphere on July 11, 1979, scattering debris across the Indian Ocean and Western Australia.

20/02/2022

Welcome to 'Geospatial Techniques with Mrinmoy'

বর্তমান সময়ে Geospatial Technology-র বহুল ব্যবহার এবং অদূর ভবিষ্যতে এই ক্ষেত্রে বিশাল সম্ভবনাকে মাথায় রেখে, আমি আমার সমস্ত বন্ধু, ভাই-বোন এবং অন্য সমস্ত আগ্রহীদের এই প্রযুক্তি সহজ ভাবে শেখানোর লক্ষমাত্রা নিয়েছি।

এই প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা সবার মধ্যে ভাগ করে নেওয়ার ফলে, যদি সামান্য কয়েকজনও উপকৃত হয় তাহলে আমার উদ্দেশ্যে সফল হবে।

আমার অন্যানো প্রিয় বন্ধু , যারা সরাসরি এই প্রযুক্তি নিয়ে আগ্রহী নয়, তাদের জন্য আমি মাঝে মধ্যেই অনেক ইন্টারেস্টিং ভৌগোলিক Facts নিয়ে আসবো।

আমি আশা করবো তোমরা সবাই আমার সাথে থাকবে। পেজ টা Like আর Follow করতে ভুলো না, আর বন্ধুদেরও ও Share করো।

ধন্যবাদ।

Address

Berhampore
742103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Geospatial Techniques with Mrinmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Geospatial Techniques with Mrinmoy:

Shortcuts

Share