Pathbhawan Berhampore

Pathbhawan Berhampore A reputed primary school(Non Govt.) in Berhampore Murshidabad (W.B) established in the year of 2000 welcomes all running & ex students and their guardians.

আজ ১১/০৫/২০২৬ (সোমবার) সকালে আমাদের বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হল রবীন্দ্রজয়ন্তী...অনুষ্ঠানে আমাদের বর্তমান ভাই...
11/05/2026

আজ ১১/০৫/২০২৬ (সোমবার) সকালে আমাদের বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হল রবীন্দ্রজয়ন্তী...অনুষ্ঠানে আমাদের বর্তমান ভাই-বোনেরা গান,নৃত্য,কবিতা,সমবেত আবৃত্তি,তাৎক্ষনিক বক্তব্য পরিবেশন করে...
অনুষ্ঠানে ভাই-বোন ও অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে...

কিছু টুকরো কোলাজ...

আজ ০৫/০২/২০২৬ (বৃহস্পতিবার) আমাদের বিদ্যালয়ে হয়ে গেল এই বছরের সরস্বতী পুজো'র সহভোজন...পরিবেশনে ছিল আমাদের চতুর্থ শ্রেণীর...
05/02/2026

আজ ০৫/০২/২০২৬ (বৃহস্পতিবার) আমাদের বিদ্যালয়ে হয়ে গেল এই বছরের সরস্বতী পুজো'র সহভোজন...পরিবেশনে ছিল আমাদের চতুর্থ শ্রেণীর বর্তমান ভাই-বোনেরা ও প্রাক্তন ভাই-বোনেরা..
সবাই খুব আনন্দ সহকারে এতে অংশগ্রহণ করেছে...বর্তমান ও প্রাক্তন ভাই-বোন ও অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতিতে সকাল থেকেই আমাদের বিদ্যালয় ছিল সরগরম...

কিছু টুকরো কোলাজ...

আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজো,সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান প্রদর্শনীর  কিছু মুহুর্ত.. (২৩/০১/২০২৬)
23/01/2026

আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজো,সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান প্রদর্শনীর কিছু মুহুর্ত..
(২৩/০১/২০২৬)

আজ ১২/০১/২০২৬(সোমবার) সকালে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিবেকানন্দ জয়ন্তী..বর্তমান ও প্রাক্তন ভাই-বোনেদে...
12/01/2026

আজ ১২/০১/২০২৬(সোমবার) সকালে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিবেকানন্দ জয়ন্তী..বর্তমান ও প্রাক্তন ভাই-বোনেদের নানা পরিবেশনের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানটি হয়ে আনন্দমুখর..
একটি টুকরো কোলাজ..🙏

আজ ২২/১২/২০২৫ (সোমবার) বহরমপুর Y.M.A ময়দানে অনুষ্ঠিত হলো আমাদের বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা.. ভাই-বোনদের...
22/12/2025

আজ ২২/১২/২০২৫ (সোমবার) বহরমপুর Y.M.A ময়দানে অনুষ্ঠিত হলো আমাদের বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা..
ভাই-বোনদের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ছিল প্রাক্তন ভাই-বোন দের মিউজিক্যাল চেয়ার, অভিভাবক'দের দৌড়,ও অভিভাবিকাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা..
সকাল থেকেই আজ আমরা সবাই মেতে উঠেছিলাম এই ক্রীড়া উৎসবে..

আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর জন্য ভাই-বোন'দের অভ্যাস হয়ে গেল গত ১০/১২/২০২৫(বুধবার) ও ১১/১২/২০২৫(...
12/12/2025

আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর জন্য ভাই-বোন'দের অভ্যাস হয়ে গেল গত ১০/১২/২০২৫(বুধবার) ও ১১/১২/২০২৫(বৃহস্পতিবার) স্থানীয় ব্যারাক স্কোয়ার ময়দানে..তারই কিছু ছবি..

অত্যন্ত আনন্দের সাথে জানানো হচ্ছে আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ভাই শাক্য ঘোষ TV24 বাংলা আয়োজিত "প্রাণের পুজো টানের ...
26/09/2025

অত্যন্ত আনন্দের সাথে জানানো হচ্ছে আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ভাই শাক্য ঘোষ TV24 বাংলা আয়োজিত "প্রাণের পুজো টানের পুজো ২০২৫" অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে..TV24 বাংলা'র তরফ থেকে ওকে পুরস্কৃত করা হয়..
পাঠভবনের সকল দাদাভাই-দিদিভাই তরফ থেকে ওর জন্য রইলো অনেক অনেক অভিনন্দন ও আশির্বাদ..এইভাবেই আগামীতে শাক্য অনেক দূর এগিয়ে যাক.. 💙
নীচের লিঙ্কে ক্লিক করে আপনারা শাক্য'র সেই আবৃত্তি টি শুনতে পারবেন..

https://www.facebook.com/share/v/1E5Rccd7yd/

আজ (২৫/০৯/২০২৫) বৃহস্পতিবার সকালে বহরমপুর পাঠভবনের প্রাক্তন ও বর্তমান ভাই-বোনেরা গিয়েছিল কান্তনগর রামকৃষ্ণ সারদা মিশনে.....
25/09/2025

আজ (২৫/০৯/২০২৫) বৃহস্পতিবার সকালে বহরমপুর পাঠভবনের প্রাক্তন ও বর্তমান ভাই-বোনেরা গিয়েছিল কান্তনগর রামকৃষ্ণ সারদা মিশনে...সেখানে ওরা ওদের সারাবছর ধরে টিফিনের পয়সা থেকে জমিয়ে সেই জমানো অর্থ তুলে দিলো সারদা মিশনের মাতাজীর হাতে দু:স্থ শিশুদের সাহায্যার্থে ...
তাছাড়া,সেখানে আমাদের ভাই-বোনেরা গান,নাচ,আবৃত্তি ইত্যাদির মাধ্যমে আসন্ন শারদ উৎসব'কে বরণ করে নেয়...

কিছু টুকরো কোলাজ....

প্রতি বছরের মতো এই বছরেও আজ ১৫/০৯/২০২৫(সোমবার) শিক্ষক দিবস উপলক্ষে(যেহেতু শিক্ষক দিবসের দিন নবীন বরন উৎসবের মহড়ার জন্য ব...
15/09/2025

প্রতি বছরের মতো এই বছরেও আজ ১৫/০৯/২০২৫(সোমবার) শিক্ষক দিবস উপলক্ষে(যেহেতু শিক্ষক দিবসের দিন নবীন বরন উৎসবের মহড়ার জন্য বিদ্যালয় বন্ধ ছিল) আমাদের বিদ্যালয়ের শ্রেণী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল চতুর্থ শ্রেণীর ভাই-বোনদের হাতে.. ক্লাস নেওয়ার পাশাপাশি ছিল ওদের জন্য টিফিনের আয়োজন..
ওরা খুব আনন্দের সাথে সুন্দর ভাবে এই দায়িত্ব পালন করে..
কিছু টুকরো কোলাজ..

ধন্যবাদ সংবাদ প্রতিধ্বনি কে,আমাদের নবীন বরন অনুষ্ঠান সবার সামনে তুলে ধরবার জন্য.. 🙏
10/09/2025

ধন্যবাদ সংবাদ প্রতিধ্বনি কে,আমাদের নবীন বরন অনুষ্ঠান সবার সামনে তুলে ধরবার জন্য.. 🙏

নবীন বরণেও সুরুচি ও সুকুমার বৃত্তির পাঠ দিল পাঠভবন********************************************শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য নিয়ে আলোচনায় যখন সরগ.....

আজ ০৯/০৯/২০২৫(মঙ্গলবার) বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো আমাদের বিদ্যালয়ের নবীনবরন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান...অনুষ্ঠা...
09/09/2025

আজ ০৯/০৯/২০২৫(মঙ্গলবার) বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো আমাদের বিদ্যালয়ের নবীনবরন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান...অনুষ্ঠানে পৌরহিত্য করেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত শাখা প্রবন্ধক শ্রী গোপীনাথ বসাক মহাশয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের দুই জন প্রাক্তনী, যথাক্রমে নেতাজী সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী সুব্রত বিশ্বাস মহাশয় ও কৃষ্ণনাথ মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী শুভাশিষ মন্ডল মহাশয়..
নাচ,আবৃত্তি আলেখ্য, শারীরিক ও নৃত্যনাট্য দিয়ে সাজানো ছিল আমাদের অনুষ্ঠান.. ছিল বিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল ভাই-বোন দের পুরস্কার বিতরণ.. প্রাক্তন ও বর্তমান ভাই-বোন, অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে সাফল্যমণ্ডিত..
কিছু টুকরো কোলাজ..

Address

Kishan Ghosh Lane, Murshidabad
Berhampore
742101

Opening Hours

Monday 7am - 10:30am
Tuesday 7am - 10:30am
Wednesday 7am - 10:30am
Thursday 7am - 10:30am
Friday 7am - 10:30am
Saturday 7am - 10:30am

Telephone

+919434197385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathbhawan Berhampore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category