19/08/2021
........:WBSSC CLERK & PEON নিয়োগ:......
School Service Commission-এর তরফ থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলে নন-টিচিং স্টাফ, যেমন- গ্রুপ-ডি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এই বিজ্ঞপ্তিটি বেরোনোর প্রবল সম্ভবনা রয়েছে পুজোর আগে। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কোন পদে কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।
পদের নাম:- ক্লার্ক।
• এই পদের মাসিক বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা। যেখানে গ্রেড পে ২,৬০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)
• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছর।
• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক ধারণা এবং টাইপিং এর স্পিড মিনিটে অন্তত ২০ টি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে।
পদের নাম:- গ্রুপ-ডি (ল্যাব অ্যাটেন্ড্যান্ট, নাইট গার্ড, পিওন, হেল্পার, ম্যাট্রন )।
• এই পদের মাসিক বেতন ৪,৯০০-১৬,২০০ টাকা। যেখানে গ্রেড পে ১,৭০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)
• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছর।
• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে নূন্যতম অষ্টম পাশ হতে হবে।
পদের নাম:- গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান।
• এই পদের মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা। যেখানে গ্রেড পে ৩,৯০০ টাকা। (বর্তমান ropa2019 অনুযায়ী বেতন ঠিক হবে)
• এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ২০ থেকে ৪০ বছর।
• এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স বা এর সমতুল্য ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ১০,০০০ এরও বেশি ।
• সমস্ত পদের জন্য SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, PWD প্রার্থীরা ৮ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ৫ বছরের ছাড় পাবেন।
• মূলত বাংলা মাধ্যমের স্কুলগুলোতেই এই নিয়োগ হবে।
নিয়োগ পদ্ধতিঃ-
°গ্রুপ ডি পদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৪৫ নম্বর ও পার্সোন্যালিটি টেস্টে থাকবে ৫ নম্বর।
°ক্লার্ক পদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা, অ্যাক্যাডেমিকস স্কোরে থাকবে ১০ নম্বর, এবং পার্সোন্যালিটি টেস্টে থাকবে ৫ নম্বর। এবং কম্পিউটার টাইপিং টেস্ট কম্পিউটার দক্ষতায় থাকবে ২৫ নম্বর। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং টাইপিং এর স্পিড দেখা হবে। °
লাইব্রেরিয়ান পদের জন্য প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে। যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে, অ্যাকাডেমিক স্কোরে থাকবে ২০ নম্বর ও পার্সোন্যালিটি টেস্ট থাকবে ১০ নম্বর।